এক্সক্লুসিভ


বিধবাপল্লীতে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ এপ্রিল ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন, সোমবার

বিধবাপল্লীতে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ
আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত সোহাগপুর বিধবাপল্লীর বীরঙ্গনা ও শহীদ জায়াদের পরিবারের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে শেরপুর জেলা পুলিশের আয়োজনে সোহাগপুর বিধবাপল্লীতে বীরঙ্গনা ও শহীদ জায়াদের পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী, লুঙ্গি, চাল, সেমাই, নুডলস, চিনি, গুড়ো দুধ ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, নালিতাবাডী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া, ওসি তদন্ত আমিনুল ইসলাম প্রমুখ। জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম বীরঙ্গনা ও শহীদ জায়া পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন।



জনপ্রিয়


এক্সক্লুসিভ থেকে আরও পড়ুন

ঝিনাইগাতী গারো পাহাড়ে জ্বলছে আগুন, জীববৈচিত্র হুমকির সম্মুখীন

গতকাল শুক্রবার ঝিনাইগাতী-কামালপুর সড়কের ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ের চারটি স্থানে বড়আকারে আগুন জ্বলছে।

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২

লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।

উদারতার দৃষ্টান্ত: রমজানে ফিতরার তাৎপর্য

বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, সমাজের ধনী-গরিবের আর্থসামাজিক বৈষম্য পরিহারের লক্ষ্যে ইবাদতের এ মাসে মহান রাব্বুল আলামীন দান-সদকা, জাকাত-ফিতরার মতো সুন্দরতম বিধান ও আমল দিয়েছেন মুমিনদের জন্য।

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্রী

কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্রী।