Ad

খসে পড়ছে মাংস, চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
yhcTX6tBSKXDYWFw0XAAc0F8KosEadf8tefGVrZL
Durbin News

সিরাজগঞ্জ প্রতিনিধি:জীর্ণ শরীর নিয়ে পড়ে আছেন বিছানায়। দুইবার স্ট্রোক করার পর হারিয়ে ফেলেছেন স্মৃতি ও বাকশক্তি। ডান হাটু থেকে পায়ের তালু পর্যন্ত ব্যান্ডেজ করা। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় পায়ে পঁচন ধরে খসে খসে পড়ছে মাংস। ভেতরে দুঃসহ যন্ত্রণা কিন্তু প্রকাশ করতে পারেন না কিছুই। নির্বাক দৃষ্টিতে শুধু চেয়ে থাকেন এদিক ওদিক।

পারিবারিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসার অভাবে এভাবেই প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছেন সিরাজগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের সয়াধানগড়া মহল্লার ফয়েজ আহমেদের স্ত্রী আমেনা খাতুন। বর্তমানে ছোট ছেলে সুমন আহমেদের সঙ্গে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন এই বৃদ্ধা। চিকিৎসকরা জানিয়েছেন, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় তার পায়ের এই অবস্থা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেয়া দরকার। তবে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা আমেনার পরিবারের। তাই নিরুপায় হয়ে মাকে বাঁচানোর আকুতি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তার সন্তানরা, চাচ্ছেন সাহায্য।

বৃদ্ধা আমিনার স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। দুই ছেলে ও এক মেয়ের সংসারেও অভাব অনটন লেগেই রয়েছে। তার বড় ছেলে কনস্ট্রাকশন সাইটে কাজ করে কোনোরকমে নিজের সংসার চালান। ছোট ছেলে করেন রং-তুলির কাজ। তারা চেষ্টা করছেন মাকে বাঁচিয়ে রাখতে।

বৃদ্ধার ছোট ছেলে মো. সুমন আহমেদ বলেন, ২০২১ সালের জুন মাসে মা প্রথমবার স্ট্রোক করেন। পরবর্তীতে নভেম্বরে আবারও স্ট্রোক করেন। ২০২২ এর ফেব্রুয়ারির শুরু থেকে তার পায়ের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। প্রায় মাসখানেক সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়েছি। কিন্তু তেমন কোনো লাভ হয়নি। ঢাকা যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

তিনি আরো বলেন, এখন পায়ের হাঁটুর নিচের অংশ থেকে মাংস পচে খুলে খুলে পড়ছে। মাংস খুলে পড়ে পায়ের পাতা বের হয়ে গেছে। এখন যেকোনো মুহূর্তে পায়ের পাতাও আলাদা হয়ে যাবে। প্রতিদিন পায়ের ড্রেসিং করাতে হয়। প্রথমে নার্স দিয়ে ড্রেসিং করাতাম। কিন্তু পায়ের পচা মাংসের গন্ধে কেউ আসতে চায় না। আবার কেউ আসতে চাইলেও অনেক বেশি টাকা চায়। তাই টাকার অভাবে সেটাও করতে পারছি না। এখন নিজেই পরিষ্কার করি। চিকিৎসক বলেছেন, এখন পা কেটে ফেলতে হবে। না হলে মাকে আর বাঁচানো যাবে না। কিন্তু সেটা করতে গেলেও লাখ টাকা দরকার।

মাকে বাঁচানোর আকুতি জানিয়ে সুমন বলেন, টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না মর্মে আর্থিক অনুদান চেয়ে সমাজসেবা কার্যালয়ে আবেদন করেছি। সেখানেও সময় লাগবে। তাই আমার মাকে বাঁচাতে সমাজের উচ্চবিত্তদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। তারা যদি আমার মাকে বাঁচাতে একটু এগিয়ে আসেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।

সিরাজগঞ্জ সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মো. মতিউর রহমান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যত দ্রুত সম্ভব তাদের সহায়তার চেষ্টা করব। এছাড়া চেষ্টা করব আমার অধিদফতরের বাইরেও কোনোভাবে তাকে সহযোগিতা করা যায় কি না।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad