আন্তর্জাতিক
যুদ্ধে ইউক্রেনের হার দেখছেন বরিস জনসন
বরিস জনসন প্রথম পশ্চিমা দেশের নেতা যিনি স্বীকার করেছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়ী হতে পারেন পুতিনই। ভারত সফরের সময় বরিস রাশিয়ার জয়কে ‘বাস্তবসম্মত সম্ভাবনা’ বলে উল্লেখ করেন।
বরিস বলেন, ‘দুঃখজনক হলেও এটি একটি বাস্তবসম্মত সম্ভাবনা। হ্যাঁ অবশ্যই! রাশিয়া জিততে পারে এবং এই পরিস্থিতি নিয়ে আমি ভীত। যদিও যুদ্ধের ফলাফল এখন অপ্রত্যাশিত।’
তিনি আরও বলেন, ‘পুতিন ইউক্রেন জয় করতে পারলেও, ইউক্রেনিয়ানদের মনবল কখনও জয় করতে পারবে না।’
বরিস প্রধান পশ্চিমা নেতার প্রথম যিনি স্বীকারোক্তি দিলেন যে যুদ্ধে রাশিয়া জয়লাভ করতে পারে। যুদ্ধ শুরুর পর থেকে জি ৭ (G7) নেতারা যে একত্রিত মন্তব্য করে আসছিল সেই ধারাও এই মন্তব্যের মাধ্যমে ভেঙে গেল।
বরিস যুদ্ধের ফলাফল নিয়ে যে মন্তব্য করেছেন, সে বিষয়ে একজন সিনিয়র ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তা বলেন, বরিস জনসনের মন্তব্যটি ‘হাস্যকর’ এবং এরূপ মন্তব্য ইউক্রেন বাসীদের রাগান্বিত করবে।
অপর দিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেন্সকি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে খুব শীঘ্রই তারা বিজয়ী হবেন।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

.jpg)


