Ad

রুশ আক্রমণ এড়াতে ন্যাটো সদস্যপদ চায় ফিনল্যান্ড

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sssssss
Durbin News

হাসান শাহরিয়ার:

ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ফিনল্যান্ডকে অবশ্যই ন্যাটোর (NATO) সদস্যপদ নিতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্টো এবং প্রধানমন্ত্রী সানা মারিন একটি যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের বিষয়ে জানান। তারা বলেছেন, ‘এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করার জন্য যেসকল পদক্ষেপ প্রয়োজন তা আশা করি যে দ্রুত আগামী কয়েক দিনের মধ্যে নেওয়া হবে।’

ন্যাটো সদস্যপদ পেলে ফিনল্যান্ডের নিরাপত্তা জোরদার হবে বলে আশা করছেন তারা।

তারা আরও বলেন, ন্যাটোর সদস্য হলে ফিনল্যান্ড সমগ্র প্রতিরক্ষা জোটকে আরও শক্তিশালী করবে। ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদের জন্য আবেদন করা অত্যন্ত জরুরী।

ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝে ৮১০-মাইল (১৩০০ কিমি) সীমান্ত রেখা রয়েছে। দীর্ঘদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগদান দেয়া নিয়ে মস্কোর উস্কানিকে অনেকটা অপ্রয়োজনীয় হিসাবে দেখে আসছেন তারা। তবে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর, তাদের সেই চিন্তাধারায় এসেছে পরিবর্তন।

ইউক্রেন হামলার পর ন্যাটো সদস্যতার জন্য জনসমর্থন বেড়েছে তিনগুণ। ফিনল্যান্ডের পাবলিক ব্রডকাস্টার Yule-এর সর্বশেষ জরিপে দেখা গেছে ৭৬% ফিনরা ন্যাটোতে যোগ দেয়াকে সমর্থন করছে যা আগে ছিল প্রায় ২৫%, যদিও এখনো ১২% জনগণ এই সিদ্ধান্তের বিপক্ষে ।

আগামী ১৫মে রোববার দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রীরা দেশের সদস্যপদ আবেদন জমা দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবেন। ইতিবাচক সিদ্ধান্ত হলে পরবর্তী সপ্তাহের শুরুতে বিলটি অনুমোদনের জন্য সংসদে উপস্থাপন করা হবে।

ধারণা করা হচ্ছে ফিনল্যান্ডের প্রতিবেশী সুইডেনও সম্ভবত তাদের সিদ্ধান্তকে অনুসরণ করবে । সুইডেনের বর্তমান সরকার (সোশ্যাল ডেমোক্র্যাট) ১৫মে রবিবার তাদের ন্যাটো সদস্যপদের আবেদন নিয়ে সিদ্ধান্ত নিবেন। যদিও তারা বহুযুগ যাবত ন্যাটোতে যোগ দেয়া নিয়ে বিরোধিতা করে আসছে ।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী, অ্যান লিন্ডে নিনিস্টো এবং মেরিনের বিবৃতিকে "গুরুত্বপূর্ণ বার্তা" বলে উল্লেখ করেছেন । তিনি বলেন যে ফিনল্যান্ড সুইডেনের নিকটতম নিরাপত্তা এবং প্রতিরক্ষা সঙ্গী এবং তাদের এই সিদ্ধান্তকে অবশ্যই আমাদের বিবেচনা করা উচিত।

ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ গত মাসে বলেছিলেন যে ফিনল্যান্ড এবং সুইডেনকে "বিনা দ্বিধায়" সংগঠনে স্বাগত জানানো হবে । উভয়কে "বেশ দ্রুত" যোগদানের অনুমতি দেওয়া উচিত বলেও জানান তিনি । যদিও জোটের সমস্ত সদস্যদের আনুষ্ঠানিক সমর্থনের প্রক্রিয়া গ্রহণ করতে হবে যা সম্পূর্ণ হতে লাগতে পারে কয়েক মাস।

রাশিয়া বারবার ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোতে যোগদানের ব্যাপারে সতর্ক করে আসছে । রাশিয়া এ ধরণের পদক্ষেপ নেয়া হলে তাদের উপর গুরুতর সামরিক ও রাজনৈতিক চাপ পড়বে বলে হুঁশিয়ার করেছে। এমনকি পারমাণবিক অস্ত্র স্থাপন ও বাল্টিক সাগর অঞ্চলে তাদের "সামরিক ভারসাম্য পুনরুদ্ধার" করতে বাধ্য করার কথাও বলা হয়েছে।

প্রাক্তন রাশিয়ান রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ ১২মে বৃহস্পতিবার বলেছেন, পশ্চিমা দেশগুলোর রাশিয়ার সাথে প্রক্সি যুদ্ধ করার কারণে "ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি এবং প্রকাশ্য সংঘর্ষের সম্ভাবনা বাড়াচ্ছে ।

পশ্চিমা বিশ্বের দেশ গুলোকে "নিজেকে এবং অন্যদের সাথে মিথ্যা" না বলার আহ্বান জানিয়ে মেদভেদেভ বলেন, যে এ ধরনের পদক্ষেপ একটি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করে যা সবার জন্য বিপদজনক ।

নরডিক অঞ্চলের অন্যান্য সরকার ফিনল্যান্ডের এ বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ফিনল্যান্ড যদি সদস্যপদ পায় তাহলে ন্যাটো এবং আমাদের সাধারণ নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, ফিনল্যান্ডকে সদস্য বানানোর জন্য তারা পুরোপুরি সমর্থন করবেন।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো ১২ মে বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বলেছেন যে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান বাল্টিক অঞ্চলের নিরাপত্তাকে টেকসই করবে। নরওয়ে, ডেনমার্ক এবং তিনটি বাল্টিক রাষ্ট্র ইতিমধ্যেই ন্যাটো সদস্য এবং ফিনল্যান্ডের যোগ "বাড়তি মূল্য আনবে", তিনি বলেছিলেন।

ফিনল্যান্ড এক শতাব্দীরও বেশি রুশ শাসনের পর ১৯১৭ সালে স্বাধীনতা ঘোষণা করে। অপরদিকে সুইডেন ২০০ বছর ধরে কোন যুদ্ধ করেনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad