Ad

আরব সাগরের উপর ৪৮ কিলোমিটার সেতু বানিয়েছে কাতার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Kuwait-Causeway_1000x600
Durbin News

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ধনী দেশ কুয়েত। বড় বড় স্থাপত্যের জন্যও খ্যাতি আছে তাদের

সৌদি আরব ও ইরাকের মধ্যবর্তী ছোট্ট এই দেশে রয়েছে বিশ্বের অন্যতম দীর্ঘতম সেতু শেখ জাবের আল আহমদ আল সাবাহ

কসওয়েএই সেতুটি কুয়েত সিটি থেকে আরব সাগরের ওপর দিয়ে যুক্ত হয়েছে বুবিয়ান ও সুবিয়া দ্বীপের সঙ্গে।

সেতুটির মোট দৈর্ঘ্য ৪৮.৫৩ কিলোমিটার এবং এটি ৩১ মিটার প্রশস্ত।

মূল কসওয়ে বা সুবিয়া সংযোগ ৩৬ কিমি দীর্ঘ। এটির ২৭ কিমি হলো সামুদ্রিক সেতু সংযোগ।

সেতুটি কুয়েত উপসাগরের দক্ষিণ দিকের শুওয়াইখ বন্দর এলাকার শুওয়াইখ থেকে শুরু হয়ে সুবিয়া দ্বীপে শেষ হয়েছে।

৩৭ কিলোমিটারের প্রধান কসওয়েতে ১২০০টি ফাউন্ডেশন পাইল রয়েছে।

তাছাড়া ৬১৩টি স্টিলের স্তুপ, ১২০০টি পিলার এবং ১২১১টি প্রি-কাস্ট এবং কাস্ট-ইন-প্লেস রয়েছে।

উপকূলীয় পাইলগুলির ব্যাস ৯৮ ইঞ্চি। অফশোর পাইলের ব্যাস ১১৮ ইঞ্চি।

সেতুর মাঝখানে প্রতি চারটি পিলারে পরপর দুটি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সবার বোঝার সুবিধার্থে কিছুদূর পরপর ইংরেজি ও আরবিতে লেখা বিভিন্ন দিকনির্দেশনা সাইনবোর্ড রয়েছে।

২০১৩ সালে কোরিয়ান কোম্পানি হুন্ডাই ই অ্যান্ড সি ও স্থানীয় কনসোর্টিয়াম কম্বাইন্ড গ্রুপ কন্ট্রাক্টিং কোম্পানি প্রকল্পটি হাতে নিয়েছিল।

২০১৯ সালের ১ মে সেতুটি উদ্বোধন করা হয়।সেতু নির্মানে আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ৩ বিলিয়ন মার্কিন ডলার।

এই প্রকল্পটি কুয়েত ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যান ২০৩৫ এর অংশ। কুয়েতের ১৩ তম আমির শেখ জাবের-এর অবদানকে স্মরণ রাখতে তার নামেই সেতুর নামকরণ করা হয়েছে।

কসওয়ে সেতুটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল একটি প্রধান ক্যাবল-স্টেয়েড ব্রিজ, যাতে ২০০ মিটার স্প্যান এবং একটি আর্ক পাইলন রয়েছে।

সেতুর দুই পাশে বন্দর, প্রশাসনিক ভবন, পর্যটন কেন্দ্র- সব মিলিয়ে ১৫ লাখ বর্গমিটার জায়গার ওপর এটি নির্মিত। সেতুর প্রায় ৮০ শতাংশ পানির ওপরে রয়েছে।

এটি কুয়েত সিটিকে সুবিয়া দ্বীপের সঙ্গে সংযুক্ত করছে, যেখানে ১০০ বিলিয়ন ডলারের মেগা-সিটি নির্মিত হচ্ছে।

কুয়েতের বৃহত্তম দ্বীপ সুবিয়াত এবং উপসাগরীয় রাজ্যের রাজধানী কুয়েত সিটির মধ্যবর্তী দূরত্ব আগে ছিল ১০৪ কিলোমিটার।

অথচ আল কসওয়ে সেতুর কারনে এটি মাত্র ৩৭ কিমি দূরত্বে পরিনত হয়েছে।

সেতুটি ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট মনিটরিং সিস্টেম দিয়ে সজ্জিত। এটি যানবাহনগুলোকে ট্র্যাকিং করার পাশাপাশি ট্র্যাফিক পর্যবেক্ষণ, ট্র্যাফিক লঙ্ঘনের প্রতিবেদন এবং ভ্রমণের সময়কাল রেকর্ড রাখতে সক্ষম।

এসব তথ্য নজরদারি ও বিশ্লেষণের জন্য কুয়েতি ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারকে দায়িত্ব দেয়া হয়েছে।

শেখ জাবের আল কসওয়ে সেতু কুয়েত এবং আরব বিশ্বের উন্নয়নের ক্ষেত্রে বড় প্রকল্প। এটি কুয়েত এবং প্রতিবেশী দেশগুলোতে বিশাল অর্থনৈতিক প্রভাব রাখবে।সাধারণভাবে বলতে গেলে একটি সেতু শুধুমাত্র ভৌগোলিক সংযোগ হিসেবে কাজ করতে পারে না, বরং এটি উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির একটি সংযোগ হিসেবেও কাজ করে।

শেখ জাবের ব্রিজ কুয়েত সিটিকে ভবিষ্যতের সিল্ক রোড প্রকল্পের সাথে যুক্ত করবে, যা এই অঞ্চলে উন্নয়নের একটি মাইলফলক হতে যাচ্ছে।

কুয়েতের পাশাপাশি সৌদি আরব, ইরাক এবং ইরানের অনেক মানুষ এতে উপকৃত হবে।

কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা তাদের পরিবার ও বন্ধু-বান্ধব মিলে সেতুটি এক নজর দেখতে আসেন।

কর্মব্যস্ততার মাঝে মনকে প্রফুল্ল রাখতে আরব সাগরের ওপর নির্মিত এই সেতু ঘুরে দেখেন তারা

সেতুর উপর থেকে সাগরের দৃশ্য বেশ মনোমুগ্ধকর। যতদূর চোখ যায় সাগরের নীল জল আর বড় বড় ঢেউ দেখা যাযএছাড়া হিমেল হাওয়া দুই পাশ থেকে ভেসে এসে দেহ ও মনকে শীতল করে দেয়।আল কসওয়ে ব্রিজ থেকে কুয়েত সিটি দেখলে মনে হয় আরব সাগরের মাঝে কোন ছোট দ্বীপদিনের আলোয় যেমন সৌন্দর্য ছড়ায় সেতুটি, তেমনি সন্ধ্যার পর আলোকসজ্জায় এটি আরও দ্বিগুণ সুন্দর হয়ে উঠঅবশ্য সেতুর ওপর গাড়ি পার্কিং করা নিষিদ্ধ। তবে সেতুর উপর পর্যটকরা চলার পথে গাড়ি থামিয়ে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়আবার বিনোদনের জন্য সেতুকে কেন্দ্র করে কৃত্তিম উপায়ে তৈরি করা হয়েছে বিভিন্ন প্রজেক্ট। ধীরে ধীরে বিনোদনের জন্য পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে শেখ জাবের আল কসওয়ে সেতু।

এর পাশাপাশি কুয়েতের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এট.

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad