Ad

মহাকাশ স্টেশন নির্মান কাজ শেষ করার দ্বারপ্রান্তে চীন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
NEWs
Durbin News

গত ২৪ই জুলাই নির্মাণাধীন ‘তিয়ানগং’ স্পেস স্টেশনের দ্বিতীয় মডিউল ‘ওয়েনতিয়ান’ মহাকাশে পাঠিয়েছে চীইতিমধ্যেই সেটি পৌছে গিয়েছে নির্দিষ্ট গন্তব্যে। প্রায় ১৮ মিটার লম্বা মডিউলটির ওজন ২৩ টন। এটি ছিলো তাদের সবচেয়ে শক্তিশালী রকেট উৎক্ষেপণ। প্রথমবারের মতো চীন এমন বড় ধরনের মডিউলকে মহাকাশে যুক্ত করতে সফল হয়েছে। এটি ছিল খুবই সূক্ষ্ম কার্যক্রম।

‘লং মার্চ ৫বি’ রকেটে চড়ে হাইয়ান প্রদেশের ‘ওয়েনচেং স্পেস লঞ্চ সাইট’ থেকে যাত্রা শুরুর ১৩ ঘণ্টা পর নির্মাণাধীন তিয়ানগংয়ে পৌঁছেছে সেএর মাধ্যমে মহাকাশ গবেষনায় আরো এক ধাপ এগিয়ে গেছে চীন। আর মাত্র একটি মডিউল সফল ভাবে স্থাপন করতে পারলেই পূর্নাঙ্গ রুপ পাবে তাদের নিজস্ব স্পেস স্টেশন।২য় ধাপে পাঠানো ওয়েনটিয়ান মূলত গবেষণার কাজে ব্যবহার করা হবে। এর দৈর্ঘ্য সতেরো দশমিক ৯ মিটার।

এতে বসে বিজ্ঞানীরা তাদের পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। মডিউলটির সঙ্গে এমন গবেষনা সরঞ্জামও রয়েছে, যেগুলো এখন পর্যন্ত মহাকাশে পাঠানো হয়নি। দ্বিতীয় মডিউলটি যোগ হওয়ার পর আরো তিন জনের ঘুমানোর জায়গা যোগ হলো চীনের নির্মাণাধীন স্পেস স্টেশনটিতে। এ ছাড়াও যোগ হলো একটি বাড়তি এয়ারলক।

এয়ারলক বলতে ভিন্ন ভিন্ন বায়ুচাপের দুটি এলাকার মধ্যে অবস্থিত কক্ষকে বোঝায়। যেখান থেকে নভোচারীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পাস্টেশনের বাইরে গবেষণা করার ক্ষেত্রে প্রবেশ ও বহিগর্মনের পয়েন্ট হিসেবে কাজ করে এটি।

এছাড়াও রুটিনমাফিক কাজ করতে গিয়ে ক্রুরা ক্লান্ত হয়ে গেলে এখানে বসে বিশ্রাম নিতে পারেনচীন ২০২১ সালের এপ্রিলে তিন মডিউলের মহাকাশ স্টেশন নির্মাণের কাজ শুরু করে। ওই সময় প্রথম মডিউল তিয়ানহে পাঠানো হয়এটি ছিল মহাকাশে যাওয়া প্রথম ১১ জন ক্রুর আবাসস্থল। এরপর বেশ কয়েক ধাপে নভোচারীরা স্টেশনে নিয়ে নানরকম গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে।সর্বশেষ যে তিনজন নভোচারী শেনঝু -১৪ নভোযানে করে মহাকাশে গিয়েছেন তারা ৬ মাস নির্মাণ কাজে ব্যস্ত থাকবেন। ফিরবেন আগামী ডিসেম্বরে।

আরেকটি মডিউল পাঠালেই নিজেদের নতুন মহাকাশ কেন্দ্র নির্মাণ শেষ করতে পারবে চীন। যা পাঠানো হবে আগামী অক্টোবরে।

সর্বশেষ সেই মডিউলটির নাম দেয়া হয়েছে মিংটিয়ান। এটি যুক্ত হওয়ার পর স্পেস স্টেশন ইংরেজী বর্ন টি-আকারের একটি কাঠামোতে রূপ নেবতবে এরই মধ্যে লং মার্চ ফাইভ-বি রকেট নিয়ে শংকা দেখা দিয়েছে। মহাকাশে পাঠানো বেশির ভাগ রকেটের নিচের অংশ সাগরের পানিতে আছড়ে পড়ে।তবে এক্ষেত্রে চীনা রকেটটি কিছুটা ব্যাতিক্রম। আকারে তুলনামূলক বড় রকেটটির পতনের সময় দিক নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই।

ফলে সেটি কোথায় পতিত হবে তা নিশ্চিত করে বলা যায় না। অনিয়ন্ত্রিত ভাবে একাধিকবার আছড়ে পড়ার রেকর্ডও আছে এর দখলকোর মডিউল ‘তিয়ানহে’-কে কক্ষপথে ছুড়ে দেওয়ার পর রকেটটির নিচের অংশ অনিয়ন্ত্রিতভাবে ভারত সাগরে আছড়ে পড়েছিল।ধারণা করা হয়, আইভেরিকোস্টে ২০২০ সালে যেসব ধাতব বস্তু খুজে পাওয়া গিয়েছিল, সেগুলো লং মার্চ ৫বি রকেট থেকেই এসেছিল।

এখন কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি হয়েছিল রাশিয়া, আমেরিকা, কানাডা, ইউরোপ এবং জাপানের সমন্বিত উদ্যোগে।

তবে চীনকে সেই কর্মসূচিতে অংশগ্রহন করতে দেয়নি আমেরিকা। তাই নিজেদের মহাকাশ স্টেশন নিজেরাই স্থাপনের উদ্যোগ নিয়েছে তারা।

বর্তমানে মহাকাশে থাকা আন্তর্জাতিক স্পেস স্টেশনটির আয়ু আছে আর মাত্র কয়েক বছর। এরপর ২০৩১ সালের মধ্যে ধ্বংস করে ফেলা হবে সেটিকে।তখন চীনই হবে মহাকাশ স্টেশনের একমাত্র মালিক। তবে তারা জানিয়েছে, নিজস্ব অর্থায়নে নির্মিত হলেও গবেষণার কাজে যে কোন দেশ সেটি ব্যবহার করতে পারবে।

ে।

ে।

রেন।

টি।

ন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad