Ad

গর্ভধারণের যন্ত্রণা বুঝতে গর্ভবর্তী হলেন জাপানের মন্ত্রী।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_4
Durbin News

নাটকীয় ভাবে কমছে জাপানের জন্মহার। দেশটিতে জন্মহার ঠেকেছে তলানিতে। এমন পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে জাপান সরকার। শিশু কল্যাণ দপ্তরে দায়িত্বরত মন্ত্রী নিজের পেটকে 'গর্ভাবস্থার পেট' বানানোর চেষ্টা করছেন। মন্ত্রীর এমন কর্মকাণ্ড দেখে হতবাক জাপান সহ সারাবিশ্ব।গর্ভাবস্থার অনুভূতি বোঝার জন্য মাসানোবু ওগুরা নামের ঐ মন্ত্রী শরীরে ৭.৩ কিলোগ্রাম ওজনের একটি বিশেষ বেবি বাম্প স্থাপন করেছেন।এখন বেবি বাম্প নিয়ে নিত্যদিনের কাজ করছেন তিনি। তার সঙ্গে একই পদক্ষেপ নিয়েছেন আরও দুই মন্ত্রী। বেবি বাম্প নিয়ে মন্ত্রী বলেন, ওজন নিয়ে হাঁটতে গিয়ে পিঠে ব্যথা করে। আমিও বুঝতে পারি এভাবে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করা কতটা কষ্টকর।'প্রেগন্যান্সি বেলি' নামের এই প্রকল্পটি বর্তমানে বিভিন্ন মহলে আলোচিত-সমালোচিত হচ্ছে। তার এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবে তিনি বলেন, 'পুরানো ধ্যান ধারণার কারণে জাপানের সমাজে অনেক কুসংস্কার ছড়িয়ে আছে। কিন্তু এসব বিষয়কে কোন পাত্তা দেই না।৪১ বছর বয়সী মন্ত্রী নিজেও নিঃসন্তান। একজন মন্ত্রী হিসেবে তিনি গভীরভাবে বুঝতে চান কেন জাপানিরা সন্তান ধারণ করছে না। তবে কম জন্মহারের কারণ খুঁজে বের করতে এবং গর্ভাবস্থায় মায়েদের সমস্যাগুলো বোঝার জন্য আরও সময় প্রয়োজন বলে তিনি মনে করেন।জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুব সংগঠন তাকে এই পুরো প্রকল্প বাস্তবায়নে সহায়তা করে। এর আগে জাপানে শিশু কল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন একজন সিনিয়র নারী মন্ত্রী। সেকো নোদা নামের সাবেক ঐ মন্ত্রী একজনের মা। ঠিকমতো কাজ করতে না পারায় তাকে সরিয়ে দেওয়া হয়।তার পরিবর্তে পুরুষ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাসানোবু আগুরাকে। তিনি সমস্যাটি গভীরভাবে বুঝতে চেষ্টা করছেন। ৪১ বছর বয়সী মাসানোবু ওগুরা গেলো বুধবার দায়িত্ব নিয়েছেন। রাজনীতিতে আসার আগে তিনি ব্যাংক অব জাপানে কাজ করতেন। গত মাসে তিনি এক সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন, জন্মহার হ্রাসের জন্য পুরুষ শাসিত বিশ্ব উদাসীনতা এবং অজ্ঞতা দায়ী।বিশ্ব বোঝে না যে কম জন্মহার অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলে। পাশাপাশি অর্থনৈতিক অবস্থাও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে।তবে জাপানের প্রধানমন্ত্রী খোঁজ নিয়ে জেনেছেন, ওগুরার গর্ভবতী নারীর মতো পেট তৈরির ধারণা নতুন নয়। এর আগেও তিনি এমন চিন্তা করেছিলেন। এই মন্ত্রী বিবাহিত হলেও তার সন্তান নেই। গত বছরের এপ্রিলে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুবকদের দ্বারা আয়োজিত একটি প্রকল্পে, তিনি গর্ভবতী পেট বানানোর চেষ্টাও করেছিলেন।ওগুরার সিদ্ধান্তে জাপানীরা বেশ খুশি। গর্ভবতী মহিলাদের সমস্যা বোঝার জন্য তিনি যে 'গর্ভবতী পেট' তৈরি করার চেষ্টা করতে পারেন তা তারা ভাবতেও পারেননি।জাপানে ২০২১ সালে রেকর্ড পরিমাণে জন্মহার কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে দেশটি। গেল বছর জাপানে মোট ৮ লাখ ১১ হাজার ৬০৪ শিশু জন্ম নিয়েছে। বিপরীতে মারা গেছে ১৪ লাখ ৩৯ হাজার ৮০৯ জন। পৃথিবীর সবচেয়ে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা জাপানেই বেশি। সেই হিসেবে দেশটিতে প্রজন্মগত ব্যবধান বাড়ছে। টানা ছয় বছর ধরে জাপানি নারীদের উর্বরতার হার কমেছে ১.৩ শতাংশ। গত বছর জাপানে বিয়ের হারও কমেছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad