Ad

ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কার বন্দরে ভিড়ছে বিতর্কিত চীনা জাহাজ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_6
Durbin News

ভারতের কড়া আপত্তির মুখেও শ্রীলঙ্কায় প্রবেশাধিকার পেলো চীনা সামরিক জাহাজ। আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্রবন্দরে নোঙ্গর করবে ইউয়ান ওয়াং ৫।এর আগে গেল ১১ই আগস্ট শ্রীলংকায় পৌছানোর কথা ছিল জাহাজটির। নিরাপত্তা ইস্যুতে ভারতের উদ্বেগের জেরে জাহাজটির প্রবেশাধিকার স্থগিত করেছিল লংকান সরকার।তবে শনিবার সিদ্ধান্ত পরিবর্তন করে দেশটি। মুলত উপগ্রহের উপর নজরদারিতে ব্যবহার হয় চীনা সামরিক বাহীনি নিয়ন্ত্রনাধীন এই জাহাজটি।এবারের যাত্রায় জাহাজটি জিয়াং ইয়াং বন্দর ছেড়ে দক্ষিন চীন সাগরের উদ্দেশ্যে যাত্রা করছে। পথে কলম্বোয় কিছুদিন অবস্থানের অনুমতি চায় তারা।গত ১২ই জুলাই প্রথম অনুমতি পত্রের আবেদন করে জাহাজটির স্থানীয় এজেন্ট। ঠিক কি কারনে কলম্বো আসতে চায় জানা না গেলে ও ১১ই আগষ্ট শ্রীলংকা প্রবেশে অনুমতি পায় ইউয়ান ওয়াং ৫।অনুমতি লাভের খবরটি প্রকাশ্যে আসলে ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয় ভারতীয় সামরিক বাহিনীর উপর নজরদারি করতেই কলম্বো আসছে জাহাজটি।গত শুক্রবার ইউয়ান ওয়াং ৫ হাম্বানটোটা বন্দরে ১০০০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করলে নতুন করে উত্তেজনা শুরু হয় জাহাজটিকে ঘিরে।ভারত মহাসাগরে গুরুত্বপুর্ন এই অঞ্ছলে চীনের সামরিক যানের প্রবেশে সংশয় প্রকাশ করে ভারত। যেটি জানানো হয় লিখিত ভাবে।তারই প্রেক্ষিতে শ্রীলংকান পররাষ্ট্র মন্ত্রনালয় জাহাজটির উপর সাময়িক স্থগিতাদেশ জারি করে। এই আদেশে সম্মান প্রদর্শন করে চীন। নতুন করে প্রবেশের আবেদন করে জাহাজটি।নতুন আবেদনেও আপত্তি জানায় ভারত। তবে আপত্তি সত্ত্বেও শনিবার শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রনালয় জাহাজটির প্রবেশাধিকার নবায়ন করে।নতুন করে অনুমতি পেলেও এখনই শ্রীলংকা প্রবেশ করতে পারছে না জাহাজটি। অপেক্ষা করতে হবে ১৬ ই আগষ্ট পর্যন্ত। জাহাজটিকে হাম্বানটোটা গভীর সমুদ্রবন্দরে ১৬ থেকে ২২ আগষ্ট পর্যন্ত ৬ দিন অবস্থানের অনুমতি দিয়েছে লংকান সরকার।কতৃপক্ষ জানিয়েছে আগামী মঙ্গলবারই জাহাজটি প্রবেশ করবে হাম্বানটোটা। প্রায় দুই বছরের অধিক সময় ধরে হাম্বানটোটা বন্দর নিয়ন্ত্রন করছে চীন।এর আগে ১৯৮৭ সালে দিল্লি-কলম্বো সাক্ষরিত এক চুক্তি অনুযায়ী, শ্রীলংকার কোন বন্দর ব্যবহার করতে দেওয়া যাবে না বিদেশি কোন সামরিক বাহীনিকে। চীনা সামরিক জাহাজকে শ্রীলংকার বন্দরে প্রবেশের অনুমতি দেওয়াকে স্পষ্টতই চুক্তির লঙ্গন বলে মনে করছে ভারত।আনুষ্টানিক প্রতিক্রিয়া না জানালেও ভারতীয় গনমাধ্যমে বলা হচ্ছে ভারত বন্ধ করে দিতে পারে শ্রীলংকায় সহয়তা পাঠানো। ভারত মহাসাগরে অবস্থিত গুরুত্বপুর্ন দ্বীপ রাষ্ট্র শ্রীলংকা। দীর্ঘদিন ধরেই তাদের উপর প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে ভারত ও চীন দুই দেশ। তারই অংশ হিসেবে চলমান জাহাজ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। তবে তারা বলছেন শ্রীলংকার এমন সিদ্ধান্ত ভারতের কূটনৈতিক পরাজয়।শ্রীলংকার চলমান সংকট নিরসনে তাদেরকে সহয়তা করছে ভারত ও চীন উভয় দেশ। নিজেদের প্রভাব বলয়ের মধ্যে চীনকে অন্যতম প্রতিপক্ষ মনে করে থাকে ভারত।উল্লেখ্য, গুপ্তচর বৃত্তির অভিযোগ আসা ইউয়ান ওয়াং ৫ নির্মান করা হয় ২০০৭ সালে। নির্মানের পর হতেই চীনা সামরিক বাহীনির অধীনে গবেষনার কাজে নিয়োজিত রয়েছে জাহাজটি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad