Ad

আমেরিকান সেংশন কেন এত ভয়াবহ?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
images
Durbin News

পৃথিবীর প্রতিটি স্বাধীন দেশের সেংশন প্রদানের ক্ষমতা থাকলেও শুধু মাত্র আমেরিকার কাছ থেকেই সবথেকে বড় এবং ভয়াবহ সেংশন গুলো আসে।ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে থেমে যেতে পারে একটি দেশের অর্থনীতির চাকা। এর মূল কারণ হলো আমেরিকার বন্ধু রাষ্ট্র এবং দূরদর্শী কূটনৈতিক ক্ষমতা। ইউরোপিয় ইউনিয়ন, কানাডা, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো বৃহৎ অর্থনীতি এবং সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশ গুলোর সাথে আমেরিকার সখ্যতা বেশ পুরানো। এছাড়া, জাতিসংঘের উপরেও ওয়াশিংটনের ব্যাপক প্রভাব রয়েছে। তারা যখন কোনো দেশ কিংবা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন মিত্র রাষ্ট্র গুলোও সেই দেশটিকে বর্জন করতে বাধ্য হয়।তাই, বলা চলে সেংশন আরোপিত দেশটির জন্য পুরো পৃথিবীর প্রায় অর্ধেকই নিষিদ্ধ হয়ে যায় ।মূলত আট প্রকারের হলেও তিন ধরনের সেংশন সবথেকে বেশি বিপদজনক। সেগুলো হচ্ছে অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক সেংশন ।অর্থনৈতিক সেংশনের ফলে একটি দেশের উপর ভয়াবহ বানিজ্যিক এবং অর্থনৈতিক ধস নেমে আসতে পারে ।আন্তর্জাতিক বাজারে দেশটির উতপাদিত পণ্য বেচাকেনা এবং তাদের ব্যাংকিং ব্যাবস্থা সম্পূর্ণ অচল হয়ে যেতে পারে মার্কিন নিষেধাজ্ঞার কারণে।আবার, কূটনৈতিক সেংশন আরোপের ফলে একটি দেশের সাথে অন্যান্য দেশের যোগযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।সামরিক সেংশনের ফলে কোনো দেশ নতুন করে কারো কাছ থেকে অস্ত্র কিংবা সরঞ্জাম কিনতে বা বিক্রি করতে পারবে না। এই সকল নিষেধাজ্ঞার ফলে রাতারাতি একটি দেশে দেখা দিতে পারে অর্থনৈতিক মন্দা। ফলে দেশটিতে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। সেই সাথে অভ্যন্তরীন বাজারে জিনিস পত্রের দাম বাড়তে থাকে।তাই, সেংশন আরোপের ফলে নিন্ম ও মধ্য আয়ের দেশ গুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়।তবে, প্রাকৃতিক ভাবে স্বয়ংসম্পূর্ণ এবং বহুমূখী অর্থনীতির কোনো দেশের উপর সেংশনের প্রভাব অতটা পরে না। কয়েক মাস আগেই রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল শক্তিধর আমেরিকা ,কানাডা , জাপান এবং ইউরোপিয় ইউনিয়ন।কিন্তু, এতে তাদের অর্থনীতিতে খুবই সামান্য প্রভাব পরেছে। উলটো ক্ষতিগ্রস্ত হয়েছে নিষেধাজ্ঞা দেয়া দেশগুলো। কারণ, রাশিয়া একটি বহুমূখি অর্থনীতির দেশ।তাই, তাদের বাণিজ্যিক সুবিধা রয়েছে পুরো পৃথিবী জুড়ে। আমেরিকান ও ইউরোপিয় ইউনিয়নের সাথে তাদের বাণিজ্যি সম্পর্ক মাত্র বিশ থেকে পচিশ শতাংশ।তাই, মার্কিন ও তার মিত্র দেশ গুলোর নিষেধাজ্ঞাতে তেমন কোনো প্রভাব পরেনি রুশ অর্থনীতিতে। এছাড়া চীন ,ভারত এবং মধ্যপ্রাচের দেশ গুলোর সাথে মস্কোর অর্থনৈতিক সম্পর্ক বেশ ভালো। বাংলাদেশের অর্থনীতির বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে পোশাক খাত। দেশে তৈরী পোশাকের বৃহত্তম বাজার আমেরিকা এবং ইউরোপিয়ান ভুক্ত দেশ গুলো। অদূর ভবিষ্যতে বাংলাদেশ যদি কখনো কোনো নিষেধাজ্ঞার কবলে পরে তাহলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় বাজার পুরোটাই হাতছাড়া হয়ে যাবে।তাই, ভবিষ্যৎ এর কথা চিন্তা করে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য চীনের মতো সুদুরপ্রসারি এবং সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি গড়ে তোলা একান্ত প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad