Ad

এবার ঝুলন্ত মেগলেভ রেল চালু করে চমকে দিলো চীন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

বিশ্বকে চমকে দিয়ে চীন চালু করেছে পৃথিবীর প্রথম ঝুলন্ত মেগলেভ রেল। মাটি থেকে ৩২ ফুট উচুতে অবস্থিত ভাসমান রেললাইনের সাথে ঝুলন্ত অবস্থায় চলবে এটি।পার্মানেন্ট ম্যাগনেট এর শক্তি ব্যবহার করে অবিশ্বাস্য এই প্রযুক্তি উদ্ভাবন করেছে দেশটি। ফলে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে গেলেও কার্যকর থাকবে মেগলেভ রেল। চীনের জিয়াংশি রাজ্যে স্থাপিত হয়েছে নতুন উদ্ভাবিত ২ হাজার ৬০০ ফুট দীর্ঘ রেললাইন। যেটি 'রেড রেল' নামে পরিচিত। নতুন এই রেড রেল নিয়ে খুবই আত্মবিশ্বাসী দেশটির কর্তৃপক্ষ। তাদের দেয়া তথ্য অনুযায়ী এটি নির্মিত হয়েছে রেয়ার এলিমেন্ট যুক্ত মেগনেট এর মাধ্যমে। ফলে দীর্ঘ সময় কার্যকারিতা ধরে রাখতে পারবে এই প্রযুক্তি। এতে ব্যবহার করা হয়েছে পার্মানেন্ট মেগনেট এর বিকর্ষন শক্তি। যার মাধ্যমে ৮৮ জন যাত্রীতে পরিপুর্ন স্কাইট্রেন ভেসে থাকবে।তবে এটিই প্রথম মেগলেভ ট্রেন নয়। এর আগে গতবছর বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন মেগলেভ ট্রেন উদ্বোধন করে চীন। যেটি ভুমির সাথে থাকা সাধারন রেললাইনে চলাচল করে থাকে। কিন্তু ভাসমান রেললাইনে ঝুলন্ত অবস্থায় চলাচলের জন্য তৈরি অত্যাধুনিক মেগলেভ ট্রেন পুরো বিশ্বে প্রথম চালু হলো। জানা গেছে, অত্যাধুনিক এই মেগলেভ ট্রেন পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। অপরদিকে সাধারন ট্রেনের তুলনায় বিদ্যুত ব্যবহারের দিক দিয়েও সাশ্রয়ী বলে প্রমাণিত হয়েছে এটি। কোন ঘর্ষন বল না থাকা এবং ভাসমান অবস্থায় চলার কারণে খুবই অল্প পরিমানে বিদ্যুত ব্যবহার করে চলাচল করবে স্কাইট্রেন।এমনটাই জানিয়েছেন জিয়াংশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এছাড়া নতুন এই মেগলেভ প্রযুক্তির মাধ্যমে কমে আসবে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা প্রশংসিত হয়েছে বিজ্ঞানীদের কাছে। চীনের অবিশ্বাস্য এই রেড রেল খরচের দিক দিয়ে অত্যন্ত সাশ্রয়ী। সাধারন সাবওয়ে লাইনের তুলনায় মাত্র দশ শতাংশ খরচ করেই বানানো হয়েছে রেড রেল। বর্তমানে মেগলেভ রেললাইনে ঝুলন্ত ট্রেন চলাচল করছে পরীক্ষামূলক ভাবে। আগামী কিছুদিনের মধ্যে চালানো হবে আরো কিছু টেস্ট রান। এরপর ২৬০০ ফুট থেকে বাড়িয়ে রেললাইনের দৈর্ঘ সাড়ে সাত কিলোমিটারে উন্নত করার কথা রয়েছে। যা বাস্তবায়িত হলে প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার গতিতে চলাচল করবে ঝুলন্ত স্কাই ট্রেন। চীনের বিভিন্ন শহরে মেগলেভ ট্রেনের জন্য রেলপথ নির্মিত হচ্ছে। যেগুলোর কোন কোনটি চলাচল করে ঘন্টায় ৬০০ কিলোমিটার গতিতে। কিন্তু সাধারন মেগলেভ ট্রেনে রয়েছে কিছু ক্ষতিকর দিক। সম্প্রতি রেয়ার এলিমেন্ট যুক্ত পার্মানেন্ট মেগনেট এর মাধ্যমে নতুন মেগলেভ রেল তৈরি করলো দেশটি। যা একই সাথে সাশ্রয়ী এবং পরিবেশ সম্মত। অত্যাধুনিক এই রেলপ্রযুক্তি প্রকাশিত হবার পর নজর কেড়েছে পুরো বিশ্বের। এটিকে ভাবা হচ্ছে ট্রেন যোগাযোগের ভবিষ্যৎ সমাধান। পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে জনবহুল শহরে খুব সহজেই চলাচল করতে পারবে এটি।কারণ ভাসমান রেললাইনে ঝুলন্ত স্কাইট্রেন চলার কারণে নিচের রাস্তার কোন ক্ষতি হবে না।এছাড়া এটির মাধ্যমে দুর্ঘটনার সংখ্যাও কমে আসবে। অপরদিকে অন্যান্য আধুনিক ট্রেনের তুলনায় সাশ্রয়ী হবার কারণে কম খরচে স্থাপন করা যাবে এটি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad