Ad

করুণ সময় পার করছে জার্মানবাসী।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
german-speaking-countries-scaled
Durbin News

ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে জার্মানি। নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে প্রবাসী সহ দেশটির নিম্ন আয়ের মানুষজন।অর্থনীতিবিদদের মতে, ইউক্রেনের হয়ে রাশিয়ার সাথে বিবাদে জড়ানোর ফলে জার্মানি আজ অর্থনৈতিক মন্দার শিকার।দেশটির বেশিরভাগ নাগরিকও তাই মনে করেন। মস্কোর বিপরীতে গিয়ে যুদ্ধে জড়ানোটাই ছিল বার্লিনের সবথেকে বড় ভুল।এর ফলে রাশিয়ার জ্বালানি সরবারহের তোপের মুখে পরে দেশটি। তাতেই সৃষ্টি হয় যতসব বাধা বিপত্তি।সেখানকার শিল্প কারখানা সহ সাধারণ মানুষের বসতবাড়িতে ব্যবহৃত তেল ও গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সংকট বড় আকার ধারণ করে।যদিও এই চিত্র শুধু জার্মানিরই নয়, পুরো ইউরোপ জুড়ে একই অবস্থা বিরাজ করছে।বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ গুলোর একটি জার্মানি। কিন্তু, বর্তমানে সেখানে অভাব অনটনে থাকা মানুষের সংখ্যা বেড়েই চলছে।সবকিছুর দাম বেড়ে যাওয়ায় দেশটিতে সবথেকে খারাপ ও যন্ত্রণাদায়ক সময় পার করছে নিন্ম আয়, অবসরপ্রাপ্ত এবং কর্মহীন মানুষেরা।তারা বিভিন্ন সুপার মার্কেট থেকে নাম মাত্র মূল্যে সবজি ও বেচে যাওয়া খাবারের সন্ধানে দিন পার করছেন।বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন গুলোর ধারণা, সামনের দিন গুলোতেও এই সংকট আরো তীব্র আকার ধারণ করতে পারে।তারা জানান, প্রতিদিনই অভাবে থাকা মানুষ খাদ্যের জন্য তাদের দ্বারস্থ হচ্ছে। যাদের মধ্যে অনেকেই সরকারী সাহায্য নিয়ে সংসার চালান। ইউক্রেন অভিযান শুরুর মাসখানেকের মধ্যেই জার্মানির বাজারে গম ও সূর্যমুখী তেল সহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয়৷ফলে, বেকারি পণ্যেরও দাম বেড়ে যায়। অথচ জার্মানরা বেকারি পণ্যের উপরই বেশি নির্ভরশীল। অর্থনীতিবিদদের মতে বহু বছর পর এবারই ইতিহাসের সবচেয়ে করুণ সময় পার করছে জার্মানবাসী।বিভিন্ন জরিপ দেখা যায়, গেল জুন মাসেই দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল প্রায় আট দশমিক দুই শতাংশে।জার্মান ইকোনোমিক রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মার্সেল ফ্রাটসশের গণমাধ্যমকে জানান, আগামী মাস গুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।মুদ্রাস্ফীতি কমে আসলেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য নাও কমতে পারে। বরং জ্বালানি সংকটের কারণে সামনের সময় গুলোতেও খাবার ও পণ্যের দাম বাড়তি থাকার আশংকা রয়েছে।এছাড়া সামনে শীতকাল। তাই, ঘর গরম রাখার জন্য পর্যাপ্ত গ্যাস বা তেল না থাকলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে৷দুই হাজার একুশ সালে দেশটি রাশিয়ার কাছ থেকে মোট দেশিয় জ্বালানির প্রায় ছাপান্ন শতাংশই আমদানি করেছিল।তবে, জার্মান অর্থ মন্ত্রণালয়ের মতে বর্তমানে মস্কো থেকে আমদানির পরিমান প্রায় পঁয়ত্রিশ শতাংশে নেমে এসেছে।এতে জ্বালানির দাম পূর্বের থেকে বৃদ্ধি পেয়েছে। ফলে, জ্বালানি সংশ্লিষ্ট প্রতিটি পণ্য ও সেবার খরচও কয়েক গুণ বেড়ে গেছে৷বিশেষজ্ঞরা বলছেন, একবার কোনো পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার পর তা আর সহজে কমার নজির নেই। তাই, স্বল্প আয়ের সাধারণ মানুষকে বাঁচাতে হলে সরকারি ভাতা আরও বাড়ানো উচিত।যদিও গত কয়ক মাস ধরে চলা অর্থনৈতিক সংকট নিরসনের জন্য সরকার ইতিমধ্যে পাচ দশমিক চার বিলিয়ন ইউরোর একটি জরুরি প্যাকেজও ঘোষণা করেছিল।চলমান পরিস্থিতি ও অর্থনৈতিক অস্থিরতা জার্মানি কতটুকু কাটিয়ে উঠতে সেটিই এখন দেখার বিষয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad