Ad

পার্টিতে নাচ গান করে তোপের মুখে প্রধানমন্ত্রী।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
d97a11b3b4a1626d96e38f7120d3b2d962feff4a89620
Durbin News

বন্ধুদের সাথে পার্টিতে অংশ নিয়ে নাচগান করায় সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। সম্প্রতি সেই পার্টির একটি ভিডিও প্রকাশ হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায় কয়েকজন সেলিব্রেটি এবং বন্ধুর সাথে নাচছেন ও গান গাইছেন তিনি।তাঁর বন্ধুদের মধ্যে ফিনল্যান্ডের সংগীতশিল্পী আলমাসহ কয়েকজন তারকা ছিলেন। সবাই মিলে হই হুল্লোড় করেছেন।ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। যার ফলে দেশজুড়ে প্রচণ্ড সমালোচনার সম্মুখীন হতে হয় তাকে। নেটিজেনদের একাংশের বক্তব্য, সারা মারিনের এমন আচরণ কখনোই প্রধানমন্ত্রীসুলভ নয়।এ নিয়ে বিরোধীসহ জোট সরকারের তোপের মুখে পড়েন মারিন। তার বিরুদ্ধে অবৈধ পানীয় সেবনের অভিযোগ উঠে। যদিও সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না প্রধানমন্ত্রী। বন্ধুদের সাথে নাচ গান করার কথা অকপটে স্বীকার করেন ৩৬ বছর বয়সী এ নারী। তবে অবৈধ পানীয় গ্রহনের ব্যাপারটা অস্বীকার করেন। আত্মপক্ষ সমর্থন করে মারিন বলেন তিনি বেআইনি কিছু করেন নি, কেবল বন্ধুদের সাথে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন।সমবয়সী অন্য অনেকের মত তারও পারিবারিক ও কর্মজীবন আছে, আছে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগও। মারিন বলেন, "আমি নেচেছি, গান গেয়েছি এবং পার্টি করেছি- এগুলো আইনসম্মত।" প্রধানমন্ত্রী হলেও তিনি একজন মানুষ, তারও ব্যক্তিগত জীবন আছে। তাই প্রধানমন্ত্রী হওয়ায় নিজেকে পাল্টানো উচিত বলে মনে করেন না তিনি।ফাঁস হওয়া ভিডিও নিয়ে এক মন্তব্যে ফিনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ভিডিও যে করা হচ্ছে সেটা তার জানা ছিল। কিন্তু প্রকাশ্যে আসবে তা বুঝতে পারেন নি। আর এতে তিনি ভীষণ হতাশ এবং বিব্রত হয়েছেন।তবে অনেকে অবশ্য মারিনের পক্ষে কথা বলছেন। তাঁরা ব্যক্তিগত স্পেস হরণ করার বিরুদ্ধে সরব হয়েছেন। তারা বলছেন, নেতাদের ব্যক্তিগত জীবন থাকতেই পারে।পার্টি বিতর্কের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি সামনে আসে আরও একটি ভিডিয়ো। যেখানে সানা মারিনকে অজ্ঞাত এক পুরুষের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে নাচতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হওয়া এই ভিডিয়োটি রাজনৈতিক মহলে আরও বড় সমালোচনার ঝড় তুলবে বলে মনে করা হচ্ছে।২০১৯ সালের ডিসেম্বরে ফিনল্যান্ড সরকারপ্রধানের দায়িত্বে আসেন সানা মারিন। তখন বিশ্বের সবচেয়ে কম বয়সী সরকারপ্রধান ছিলেন তিনি।প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তাঁকে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। শুরুতেই ছিলো কোভিডের ধাক্কা। সে ধাক্কা সামলে উঠতে না উঠতেই সামনে এসে পড়ে ইউক্রেনে রুশ হামলা। যার প্রভাব পড়তে শুরু করে ফিনল্যান্ডের উপরেও। কিন্তু তাই বলে ভয়ে পিছ পা হন নি মারিন। রাশিয়া বিরোধী কড়া অবস্থান থেকে সরেননি তিনি। ন্যাটোয় যোগ দেওয়ার ব্যাপারে ফিনল্যান্ড অগ্রবর্তী দেশ।ফিনিশ প্রধানমন্ত্রী তার পার্টির খবর সাধারণত গোপন করেন না। প্রায়ই বিভিন্ন সঙ্গীত উৎসবে এ প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়ার ছবি প্রকাশ পায়। যে কারণে তাকে ঘিরে আরো কয়েকবার দেশটিতে বিতর্ক সৃষ্টি হয়েছিলো। গত বছর করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর ক্লাবে গিয়ে পার্টি করেন তিনি। সেটি নিয়ে হইহই করে উঠেছিল ফিনল্যান্ডের সংবাদ মাধ্যম। অবশ্য এর জন্য পরবর্তীতে তিনি ক্ষমা চেয়েছিলেন।অনেকেই প্রধানমন্ত্রী পদের কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি একটি সক্রিয় ব্যক্তিগত জীবন যাপনের জন্য মারিনের প্রশংসা করে থাকেন। বিশেষ করে তরুণ প্রদন্মের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad