Ad

তীব্র খরায় একে একে ভেসে উঠল ২০ যুদ্ধজাহাজ!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_24T21_30_10_906Z
Durbin News

তীব্র খরার মুখোমুখি হয়েছে ইউরোপ। চলমান খরা এতোটাই প্রকট আকার ধারণ করেছে যে, শক্তিশালী দানিয়ুব নদীর পানিও গত এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।এতে করে একে একে জেগে উঠতে শুরু করেছে জার্মানির ডুবে যাওয়া বহু যুদ্ধজাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে গিয়েছিল এগুলো। নদীর তলদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে যুদ্ধের ধ্বংসাবশেষ সমূহ। ভাঙা মাস্তুল ও ধুমরে মুচরে যাওয়া কাঠামো স্মরণ করিয়ে দিচ্ছে বিভীষিকাময় অতীত ইতিহাসকে। ধারণা করা হচ্ছে ১৯৪৪ সালে কৃষ্ণসাগরে জার্মানরা সোভিয়েত বাহিনীর মুখোমুখি হয়। রোমানিয়া বুলগেরিয়ায় নোঙর ফেলে অনেক জাহাজ। নাৎসি সেনারা পিছু হটার সময় জার্মান রণতরী দানিয়ুবের তীরে ডুবে যায়। ভেসে ওঠা জাহজ গুলো এই বহরেরই অংশ।এসবের মধ্যে এখনো কয়েক টন গোলাবারুদ ও বিষ্ফোরক রয়েছে । ফলে এ রুটে নৌচলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। ইতোমধ্যে এই রণতরী গুলো জনসাধারণের মাঝে উদ্বেগ তৈরি করেছে।ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী এই দানিয়ুব। এই মহাদেশের অন্যতম প্রধান পরিবহন পথও এটি। তাছাড়া এ নদী জলবিদ্যুতেরও একটি বড় উৎস। ইউরোপের প্রধান নদীগুলোর মধ্যে কেবল দানিউবই একমাত্র নদী যা পূর্ব-পশ্চিমে প্রবাহিত হয়। নদীর ওপারে রোমানিয়ার স্থানীয় জনসাধারণের একাংশ মাছ ধরা শিল্পের সাথে জড়িত। বিপজ্জনক এই জাহাজগুলোর কারণে মাছ ধরায় ব্যাঘাত ঘটছে। এর সাথে যুক্ত কর্মী ও ছোট নৌকার মালিকরা ঝুকিতে রয়েছে। তারা ভয়ে রয়েছে, কারন এই বিস্ফোরক যেকোনো সময় জ্বলে ওঠে প্রাণহানি ঘটতে পারে।নদীর পানি এতোটাই শুকিয়ে গেছে যে এর তলদেশ দেখা যাচ্ছে এবং স্থানে স্থানে চর জেগে ওঠেছে। সার্বিয়ার কর্তৃপক্ষ নৌ-চলাচলের লেন গুলো চালু রাখার জন্য ড্রেজিং এর আশ্রয় নিয়েছে।বন্দর শহর প্রাহোবের কাছে ডুবে থাকা এই জাহাজগুলো নৌচলাচলের পথকে ১৮০ থেকে ১০০ মিটারে সংকুচিত করে দিয়েছে।এ বছরের মার্চ মাসে এগুলো উদ্ধার ও গোলাবারুদ অপসারণের জন্য দরপত্র আহবান করে সার্বিয়া সরকার। এ কাজের খরচ ধরা হয় ৩০ মিলিয়ন মার্কিন ডলার।জার্মানরা একটি বড় পরিবেশগত বিপর্যয় রেখে গেছে। সেটির প্রকাশ্য উপস্থিতি এই জাহাজ। যা মানুষ কে হুমকি ও আতঙ্কের মুখে ফেলে দিয়েছে। বেশিরভাগ জাহজ বালিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। তীরজুরে ছড়িয়ে থাকা কিছু জাহাজে এখনও বুরুজ, কমান্ড ব্রিজ, ভাঙা মাস্তুল ও পেচানো হুল পানির উপরে ভেসে রয়েছে। নদীতে ডুবে যাওয়া এসব জাহাজ সম্পর্কে একটি বই লিখেছেন প্রাহোবোর প্রবীণ নাগরিক ভ্যালিমির ট্রাজিলোভিক। ৭৪ বছর বয়সী এই ব্যক্তি বলেছেন, ডুবে যাওয়া এই নৌবহর মানুষজনকে হুমকির মুখে ফেলে দিয়েছে।কম বৃষ্টিপাত এবং মে থেকে বেশ কয়েকটি তাপপ্রবাহের জন্য তৈরি হয়েছে ভয়াবহ এই অবস্থা। তীব্র খরায় বিভিন্ন নদী ও হ্রদের পানির স্তর অনেকখানি নেমে যাওয়ায় দীর্ঘদিন নিমজ্জিত থাকা অনেক সম্পদ বের হয়ে আসছে, সাথে মিলছে অপ্রত্যাশিত অনেক জঞ্জালও।পানির পরিমাণ কমে যাওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের শীতলকরণ ব্যবস্থার ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad