Ad

নিলামে বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার গাড়ি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_01T00_00_07_236Z
Durbin News

ব্রিটিশ রাজ পরিবারের বধূ ডায়ানার ব্যবহৃত গাড়ি গত ২৭ আগস্ট নিলামে তোলা হয়। বিশাল অংকের টাকায় বিক্রি হয়েছে বিশেষ এই গাড়িটি।দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে ধনকুবেররা এসেছিলেন প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত এই ফোর্ড গাড়ি কিনতে। নিলামকারী সংস্থার একজন জানান, ডায়ানার গাড়ি নিয়ে মানুষের মধ্যে দারুণ আগ্রহ দেখেছেন তারা। গত ১২ বছরে সিলভারস্টোন অকশনসে আর কোনো গাড়ির জন্য এতো ফোন পাননি তারা।মূলত কালো রঙের ফোর্ড এসকর্টের গাড়িটি আর না থাকায় এটি মানুষের আগ্রহের কেন্দ্রে ছিলো। এছাড়াও সাধারণ ও দয়ালু প্রিন্সেস ডায়ানার জন্য মানুষের আবেগও কাজ করেছে এক্ষেত্রে।নিলামে ডাক শুরু করা হয় এক লাখ পাউন্ডথেকে। এক পর্যায়ে দুবাই এবং ইংল্যান্ডের দুই সম্ভাব্য ক্রেতার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় গাড়িটি কেনার জন্য।নিলামে ডাক উঠতে উঠতে যখন সাড়ে ৪ লাখে পৌঁছালো, তখন যুক্তরাজ্যের এক ধনকুবের নিলামে যোগ দেন।শেষ পর্যন্ত তার সাড়ে ছয় লাখ পাউন্ডের ডাকে হাল ছেড়ে দেন ‍দুবাই আর ইংল্যান্ডের দুই ক্রেতা। অবশেষে প্রিমিয়ামসহ মোট ৭ লাখ ৩০ হাজার পাউন্ডে হস্তান্তর করা হয় গাড়িটি। তবে এ গাড়ির ক্রেতার নাম প্রকাশ করেননি নিলামকারী সংস্থা। নিলামে গাড়িটি শেষ পর্যন্ত এই দামে বিক্রি হওয়ায় সবাই বেশ অবাক হয়েছেন। বিশেষ গাড়িটির সঙ্গে জড়িয়ে আছে ব্রিটেনের সামাজিক ইতিহাসের একটি অংশ। এছাড়া এই মডেলের সবচেয়ে ভালো অবস্থায় যে গাড়িগুলো আছে তার মধ্যে ফোর্ড এসকর্টও একটি। ১৯৮০-১৯৯০ এর দশকে ব্রিটেনে সর্বাধিক বিক্রিত গাড়ি ছিল এটি। যা প্রিন্সেসের পছন্দ অনুযায়ী গাড়িটি তৈরি করা হয়েছিলো। এটি ফোর্ডের আরএস টার্বো সিরিজ ওয়ানের প্রথম এবং একমাত্র কালো গাড়ি। ডায়ানার গাড়ি যেন অন্য গাড়ির সাথে মিলে না যায়, সেজন্যই এই সিরিজের বাকি সব গাড়ি সাদা হলেও এটি কালো রংয়ের। জানা যায় গাড়িটি ডায়ানার অত্যন্ত প্রিয় ছিল। সেজন্য তিনি ব্রিটিশ রাজপরিবার থেকে প্রাপ্ত রোলস-রয়েস এবং ডায়ামলার্স ব্যবহার না করে এই গাড়িটিই ব্যবহার করতেন। ডায়ানা সাধারণত নিজে গাড়ি চালাতে পছন্দ করতেন। তিনি যখন গাড়ি চালাতেন, রাজ পরিবারের সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত রয়্যালটি প্রটেকশন কমান্ডের একজন বসতেন গাড়ির প্যাসেঞ্জার সিটে।ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি ছিলো তার সফরসঙ্গী। তিনি শপিং, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে যেতে এই গাড়িটি নিয়েই বের হতেন।চেলসি ও কেনসিংটনে বুটিক শপের সামনে গাড়িটির সঙ্গে ডায়ানা ছবিও তুলেছেন। ১৯৮৫ সালের আগস্ট মাস থেকে প্রায় তিন বছর গাড়িটি ব্যবহার করেছেন প্রিন্সেস।২৫ বছর আগে ১৯৯৭ সালের ৩১ আগস্ট মাত্র ৩৬ বছর বয়সে ব্রিটিশ রাজবধূ ডায়ানা ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ৩১ আগস্ট ছিল ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী। ত্যুবার্ষিকীর তিন দিন আগেই তার প্রিয় এই গাড়িটি নিলামে বিক্রি করা হয়েছে।এর আগে প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা আরও একটি গাড়ি নিলামে বিক্রি হয়েছিলো। দক্ষিণ আমেরিকার একটি জাদুঘর ৫২ হাজার পাউন্ডে কিনে নেয় সেটি।প্রিন্স চার্লস এনগেজমেন্ট উপহার হিসেবে সিলভার রঙের গাড়িটি তাকে উপহার দিয়েছিলেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad