Ad

বুদ্ধিতে আইনস্টাইন-হকিংয়ের চেয়েও এগিয়ে ১১ বছরের শিশু

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_03T21_10_24_188Z
Durbin News

বুদ্ধিতে আলবার্ট আইনস্টাইন বা স্টিফেন হকিংয়ের মত বড় বড় বিজ্ঞানীদের চেয়েও এগিয়ে আছেন ১১ বছরের ছোট্ট শিশু কেভিন সুইনি।সম্প্রতি মেনসা ইন্টারন্যাশনাল আইকিউ টেস্টের ফলাফল প্রকাশিত হবার পর থেকে এমন খবরই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে।সেই টেস্টের ফলাফল হতে জানা গিয়েছে ছোট্ট এই শিশুর আইকিউ লেভেল ১৬২। যেখানে বিশ্বের অন্যতম বুদ্ধিমান মানব আইনস্টাইন এর আইকিউ লেভেল ছিল ১৬০, এমনকি পদার্থবিদ স্টিফেন হকিংয়ের আইকিউও ছিল ১৬০।বিশ্বের মাত্র এক শতাংশ মানুষেই এমন আইকিউ সম্পন্ন হয়। কিন্ত এর আগে যাদের ক্ষেত্রে এমন আইকিউর নমুনা মিলেছে তারা সকলেই প্রাপ্তবয়স্ক ছিলেন। কেভিন সুইনিই একমাত্র কমবয়সী বুদ্ধিমান শিশু, যিনি পূর্বের সব রেকর্ড ভেঙ্গে দিয়ে সর্বোচ্চ আইকিউর অধিকারী হয়েছেন। স্কটল্যান্টের লচজেলির বাসিন্দা তিনি। অন্যান্য শিশুর মত স্বাভাবিক নন কেভিন, কারণ জন্মগত ভাবেই তার অটিজম আছে। শারীরিকভাবে কিছুটা অক্ষম হলেও তার বুদ্ধি প্রতিভা ছিলো দুর্দান্ত। প্রাথমিক স্কুলে ভর্তি হবার আগ থেকেই তিনি পড়তে, লিখতে শিখে গিয়েছিলেন । নিজের বয়সী অন্যান্য বাচ্চাদের থেকে বুদ্ধিতে অনেক এগিয়ে ছিলেন কেভিন। অদ্ভুত ব্যাপার হচ্ছে ৬ বছর বয়সেই তিনি পর্যায় সারণি মুখস্থ করে ফেলেছেন। যে সারণি মুখস্থ করতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও বেশ হিমশিম খেতে হয়।অটিজম ছিলো বলে সহপাঠীরা তেমন একটা গুরুত্ব দিতোনা তাকে। এমনকি আত্মীয়স্বজন কিংবা পাড়াপড়শিরাও খুব একটা স্নেহ করতো না।কিন্তু কেভিনের বাবা-মা সবসময় তাকে নিয়ে আশাবাদী ছিলেন। কেভিনের মধ্যে আলাদা কিছু প্রতিভা আছে, সেটি তারা ছোট থেকেই লক্ষ্য করেছেন।এজন্য কেভিনকে কোনো কিছুতেই বাধা দেননি তারা। সবসময় তাকে সকল কাজে উৎসাহ দিতেন এবং অনুপ্রেরণা যোগাতেন।গত ১৬ জুলাই এডেনবার্গের কোয়েকার মিটিং হাউসে অনুষ্ঠিত আইকিউ পরীক্ষাটিতে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছিলেন কেভিন।সেখানে তিনিই একমাত্র শিশু ছিলেন, যে এই পরীক্ষার জন্য আবেদন করেছে। বাকি পরীক্ষার্থীরা সকলেই প্রাপ্তবয়স্ক ছিলো, এমনকি অসংখ্য প্রবীণরাও সেখানে ছিলেন।এ পরীক্ষা দিতে কেভিনকে খুব একটা বেগ পেতে হয়নি। নিজের ইচ্ছায় অংশগ্রহণ করে নির্ধারিত সময়ে তিনি পরীক্ষা শেষ করেছিলেন।কেভিন তার প্রাপ্ত আইকিউ নাম্বারের মাধ্যমে অংশগ্রহণকারি সকল প্রতিযোগিকে তো হার মানিয়েছেই, বরং জরিপে বিশ্বের সবচেয়ে বিখ্যাত দুই প্রতিভাবানদের চেয়ে বেশি স্কোর অর্জন করেছেন।তার বাবা এডি সুইনি সংবাদমাধ্যমে জানান, ছেলের এমন প্রতিভায়, বাবা হিসাবে তিনি ভীষণ গর্বিত। পরীক্ষার ফলাফল হাতে আসার পর কেভিন আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলো। তার বয়সের কোনও শিশুই এই পরীক্ষায় এত ভালো ফলাফল করেনি।কেভিনের জীবনে নানা বাধা-বিপত্তি ছিলো এবং আছেম তবে এই সাফল্য তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে বলে আশা করেন তার বাবা-মা।বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে কেভিন বেশ পছন্দ করবন। যার মধ্যে হু ওয়ান্টস টু বি অ্যা মিলিয়নেয়ার এবং দ্য চেজ তার পছন্দের শীর্ষে।সম্প্রতি কেভিন সুইনি মেনসায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন, যেটি কিনা বিশ্বের প্রাচীনতম একটি আইকিউ সোসাইটি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad