আন্তর্জাতিক


মহাকাশে ধান চাষে সাফল্য পেল চীন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার

মহাকাশে ধান চাষে সাফল্য পেল চীন

এবার মহাকাশে ধান চাষ করে তাক লাগিয়ে দিয়েছে চীন। এর মাধ্যমে মহাকাশে খাবার সরবরাহের নতুন দিগন্তের উন্মোচন করেছে দেশটির গবেষকরা। 

মহাশূন্যে দিনের পর দিন টিকে থাকতে হলে খাবারের প্রয়োজন। যার মধ্যে তাজা খাদ্য নভোচারীদের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। 

যে কারণে লেটুস পাতা, মুলা, কাঁচা মরিচসহ একাধিক সবজি চাষ করা হয়েছে সেখানে। পরীক্ষামূলক ভাবে এ ধরনের চাষ করে আসছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। 

কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজের অনুমতি নেই চীনের। যে কারণে তারা তৈরি করেছে নিজস্ব মহাকাশ স্টেশন। আর সেখানেই সফল ভাবে ধানের চারা উৎপাদন করে নজীর তৈরি করেছে দেশটি।  

এর আগেও ধান চাষের পরীক্ষাগুলো মহাকাশে পরিচালিত হয়েছে। তবে এই প্রথমবার তিয়াংগং মহাকাশ স্টেশনে ধান গাছ সফল ভাবে জন্ম নিয়েছে।

গত ২৪ জুলাই থেকে মহাকাশে ধান নিয়ে গবেষণা শুরু করার পরিকল্পনা করে চীন। যে কারণে ধানের পরীক্ষামূলক পেলোড বোর্ডটি মহাকাশ স্টেশনের তিয়ানহে কোর মডিউলের সঙ্গে ডক করা হয়। 

২৯ জুলাই থেকে শুরু হয় ধানের বীজ দিয়ে পরিক্ষা। এরপর সফল ভাবে বীজ থেকে জন্ম নেয় চারাগাছ। ধীরে ধীরে বড় হয় ধান গাছ গুলো। পরিপক্কভাবে বেড়ে ওঠার পর নতুন বীজ উৎপাদন হয়। 

সাম্প্রতিক সফলতা নিয়ে সেন্টার ফর এক্সিলেন্স ইন মলিকুলার প্ল্যান্ট সায়েন্সেস-এর গবেষক ঝেং হুইকইয়ং জানান, ধানের চারাগুলো খুব ভালোভাবে বেড়ে উঠেছে। 

২৯ জুলাই পরীক্ষা শুরু হওয়ার পর থেকে লম্বা অঙ্কুরের প্রায় ৩০ সেমি উচ্চতা বেড়েছে। পাশাপাশি শিয়াও ওয়েই নামে পরিচিত বামন ধানের জাতের চারাগুলো প্রায় ৫ সেমি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

তিনি আরও বলেন, ‘আমরা দেখতে চাই, মাইক্রোগ্র্যাভিটি কীভাবে আণবিক স্তরের উদ্ভিদের ফুলের সময়কে প্রভাবিত করে। সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে মাইক্রোগ্রাভিটি পরিবেশ ব্যবহার করা সম্ভব কী না।’ 

মহাকাশে গবেষণার প্রথম দিন থেকেই মহাকাশচারীদের ভাত খাওয়ার প্রচলন রয়েছে।  

১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে মার্কিন যে মহাকাশচারীরা প্রথম চাঁদের মাটিতে পৌঁছেছিলেন, তখন তাদের খাবারের তালিকায় ছিল ফ্রোজেন মুরগি আর ভাত।  

এদিকে বেশি ফলনের আশায় মহাকাশে বহুদিন ধরেই বিভিন্ন বীজ পাঠাচ্ছে চীন। এর পেছনের মূল উদ্দেশ্য হলো মিউটেশন ঘটানো।

ভারহীন অবস্থায় এবং বিকিরণের ফলে মিউটেশন ঘটতে পারে, যা থেকে বদলে যেতে পারে বীজের চরিত্র। তার থেকে হওয়া গাছে হতে পারে বেশি ফলন।

১৯৮৭ সাল থেকেই মহাকাশে বীজ পাঠাচ্ছে চীন। এ পর্যন্ত আনুমানিক দুই শতাধিক প্রজাতির বীজ পাঠিয়েছে দেশটি। এর মধ্যে আছে কার্পাস, টমেটোর মতো উদ্ভিদও। 

২০২০ সালের নভেম্বর মাসে চাঁদকে প্রদক্ষিণ করেছিল চিনের চন্দ্রযান চ্যাং-৫। ২৩ দিনে ধরে চলেছিল এই চন্দ্র অভিযান। চ্যাং-৫-এ রাখা হয়েছিল ৪০ গ্রাম ধান বীজ। 

প্রাথমিকভাবে মহাকাশে ভারহীন অবস্থায় এই ধানগুলির উপর কী প্রভাব পড়ে, তা খতিয়ে দেখতেই অনুসন্ধান চালিয়েছিল গুয়াংডং প্রদেশের সাউথ চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটি।

এই ধান চারাগুলি থেকে বর্তমানে ধান উৎপাদন করা হচ্ছে। মহাকাশ থেকে ফেরা এই ধানবীজগুলি রোপণ করা হয়, শুরু হয় গবেষণা। 

এরপর ধানের বীজ মাঠেও চাষের জন্য রোপণ করা হবে। এই বীজগুলি থেকে ধান উৎপাদন অনেক বাড়বে বলে আশাবাদী গবেষকরা। 



জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।