Ad

ইউরোপের কাকের রয়েছে অদ্ভুত ক্ষমতা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_05T07_08_04_785Z
Durbin News

সাধারণ পাতি কাক বা দাঁড়কাক ছাড়াও ইউরোপের দেশগুলোতে কিছু বিশেষ প্রজাতির কাক দেখা যায়, যারা প্রশংসনীয় বিস্ময়কর স্বভাব বা বৈশিষ্ট্যের জন্য। ইউরোপের জ্যাকডো প্রজাতির কাকরা স্বভাবের দিক দিয়ে গণতান্ত্রিক। গবেষণা থেকে দেখা যায়, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা দলবদ্ধ হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে নেয়। বিশেষ করে, নিজেদের বাসস্থান নির্ধারণ বা বাসা বদলের ক্ষেত্রে সব কাক একসাথে বসে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে। ব্রিটেনের বিখ্যাত ভবন টাওয়ার অব লন্ডনে বাস করে র‍্যাভেন প্রজাতির কিছু কাক! পালিত এই কাকগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ব্রিটেনবাসীর কাছে। এদের স্বভাব এবং খাওয়া দাওয়ার ধরনটা বেশ রাজকীয়। কোন পচা, বাসি, ফেলে দেয়া খাবার খায় না তারা। বরং খাদ্যতালিকায় আছে ছোট মুরগির ছানা, ইঁদুর এবং মাছ। আর নাস্তা হিসেবে রয়েছে বিস্কুট এবং পটেটো চিপস, যা এদের খুবই পছন্দের। তবে পেঁয়াজ মেশানো খাবার একদমই পছন্দ নয় তাদের। টাওয়ার অব লন্ডন দেখতে আসা দর্শনার্থীদের হাত থেকে স্যান্ডুইচ কেড়ে নিয়েও খেতে দেখা যায় এই কাকদের। র‍্যাভেনদের কৌতূহল বেশী। মানুষের হাত থেকে পয়সা কেড়ে নিতে খুবই ভালোবাসে তারা। সমগ্র ইউরোপজুড়েই দেখা যায় রুক প্রজাতির কাকদের। এরা স্বভাবের দিক দিয়ে অত্যন্ত লাজুক। কখনোই খাবারের সন্ধানে মানুষের বাড়িতে হানা দেয় না, বরং মানুষ দেখলে উড়ে দূরে চলে যায়।সবসময় ঝাঁক বেঁধে বিচরণ করে বেড়ায়। এক একটি ঝাঁকে ৩০০ কাক থাকতে পারে। দুটি কাক সারাজীবনের জন্য জোড় বাঁধে; এমনকি ঝাঁকের ভেতর ওড়ার সময়ও একসাথেই থাকে। দলবদ্ধভাবে থাকতে ভীষণ ভালবাসে রুকরা। খাওয়ার সময়ও বিচ্ছিন্ন হয় না। মৃত, পচা, এঁটো, বাসি খাবার না খায় না তারা। এব্যাপারে বেশ পরিচ্ছন্ন। খাবারের সন্ধানে হানা দেয় ফসলের মাঠে। মূলত ফসল কাটার পর পরই কৃষিজমিতে যায় এবং দল বেঁধে বিভিন্ন ধরনের শস্য ও কীটপতঙ্গ খেয়ে থাকে। রুক কাকেরা একটি গাছে শতাধিক বাসা বানাতে পারে, যেগুলো রুকারি নামে পরিচিত। বাসা বানানোর ক্ষেত্রে তারা বেছে নেয় আবাদি জমিবিশিষ্ট কৃষি এলাকা। সেখানে কোন বড় গাছের ডালে বাসা বানিয়ে থাকে। নিউ ক্যালেডোনিয়ান প্রজাতির দাঁড়কাকরা বুদ্ধিমান এবং কৌশলী। নিজেদের প্রয়োজনে তারা গাছের ডালপালাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেও পারদর্শী।ক্যালেডোনিয়ান কাকরা গর্তের ভেতর থেকে ঠোঁটের সাহায্যে খাবার সংগ্রহ করতে ব্যর্থ হলে কাঠি জাতীয় বস্তু দিয়ে সেটি তুলে আনতে পারে। সাদা-কালো মিশ্র বর্ণের হুডেড এবং ক্যারিওন প্রজাতির কাক পরস্পরে মধ্যে যোগাযোগের ক্ষেত্রে নিজস্ব সংকেত ব্যবহার করে। এছাড়াও দৈহিক অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও ভাব প্রকাশ করতে পারে। প্রজনন মৌসুমে এদের পুরুষ ও স্ত্রীরা আলাদা আলাদা স্বরে ডেকে সঙ্গমের ইচ্ছা প্রকাশ করে।হুডেড কাক খুবই মিশুকে স্বভাবের। বেশ সহজেই মানুষের বন্ধু হয়ে যায় এবং বিশ্বস্ততা বজায় রাখে তারা। এমনকি বাড়িতে পোষা বিড়াল থাকলে সেটির সাথেও বন্ধুত্ব করে ফেলতে পারে। এই প্রজাতির কাকের বেশ সৃষ্টিশীল বুদ্ধি রয়েছে। বাদাম খাওয়ার সময় শক্ত খোলস ছাড়ানোর জন্য রাস্তায় গিয়ে চলন্ত গাড়ির নিচে ফেলে দেয়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে খোলস আলাদা হয়ে গেলেই উড়ে গিয়ে সেটি খেয়ে নেয়। তাছাড়া এরা প্রখর স্মৃতিশক্তির অধিকারী, আর রয়েছে তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা। সহজেই মানুষের চেহারা মনে রাখতে পারে। গবেষণায় দেখা গেছে, এই কাকদের আত্মনিয়ন্ত্রণ ক্ষমতাও আছে। কোন সাথীর মৃত্যু হলে নিজস্ব কায়দায় শোক প্রকাশ করে থাকে। ফ্রান্সে রুকস, ক্যারিয়ন, জ্যাকড এবং র‌্যাভিন প্রজাতির কাকরা এতটাই বুদ্ধিমান যে, তারা প্রশিক্ষণ নিতে পারে এবং সে অনুযায়ী কাজও করতে পারে। ফ্রান্সের পার্কে ঝাড়ুদার হিসেবে কাজ করে এই কাকগুলো। পার্কের ময়লা আবর্জনা খেয়ে ফেলে অথবা বর্জ্য পদার্থটি নির্দিষ্ট স্থানের বক্সে গিয়ে ফেলে আসে। প্রখর বুদ্ধিমত্তাসম্পন্ন হওয়ায় মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের একটি সহজাত ক্ষমতাও রয়েছে তাদের।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad