Ad

দুইবার বাংলাদেশে এসেছিলেন রানী এলিজাবেথ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_07T00_48_38_082Z
Durbin News

সদ্য প্রয়াত ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তার শাসনামলে ২ বার বাংলাদেশ সফর করেছিলেন। যার প্রথমটি ছিল পাকিস্তানি আমলে, অপরটি দেশ স্বাধীন হওয়ার পর।১৯৬১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি রাজকীয় সফরে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন রানী। সে সময় স্বামী প্রিন্স ফিলিপও তার সঙ্গে ঢাকায় আসেন।তখন রানী দম্পতির থাকার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধাকে সাজানো হয়েছিল নতুন করে। বর্তমানে ভবনটি ফরেন সার্ভিস একাডেমি হিসেবে পরিচিত।ঢাকার রাস্তাও ২য় এলিজাবেথের আগমন উপলক্ষ্যে নতুন রুপ ধারণ করেছিল। রাতের বেলায় ফুটানো হয়েছিল আতশ বাজি।পাট থেকে চট উৎপাদন পদ্ধতি দেখার আগ্রহ ছিল রানীর। তাই তিনি ভ্রমন করেছিলেন তৎকালীন সময়ে বৃহত্তম পাটকল হিসেবে বিশ্বজুড়ে পরিচিত আদমজী জুট মিলে।ঢাকার বুড়িগঙ্গা নদীতে নৌ-বিহারের আনন্দও উপভোগ করেছিলেন ৭০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা রানী দ্বিতীয় এলিজাবেথ।এসময়ে নদীর তীরে দাড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতে সেখানে হাজির হয়েছিল হাজার হাজার মানুষ। বাংলার মানুষের এমন ভালোবাসা পেয়ে অবিভূত হয়েছিলেন তিনি।এই সফরে রানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম সার্কিট হাউসে একটি নাগরিক সংবর্ধনায় যোগ দিয়েছিলেন। দেশ ছাড়ার সময় রানিকে বিদায় জানাতে এয়ারপোর্টে হাজির হয়েছিলেন ইয়াহিয়া খান।স্বাধীনতার পর ১৯৮৩ সালের ১৪ থেকে ১৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশ সফর করেন রানী এলিজাবেথ। তখন ছিল তৎকালীন সামরিক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামল।চার দিনের রাষ্ট্রীয় সফরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন ব্রিটেনের রানী। পাশাপাশি তার সফরের একটি অংশ ছিল বাংলাদেশের কোন স্বনির্ভর গ্রাম নিজ চোখে প্রত্যক্ষ করা। তিনি দেখতে চেয়েছিলেন পল্লী বাংলার নারীদের জীবনযাত্রার ধরন। তাই ট্রেনে চড়ে ছুটে এসেছিলেন ঢাকার অদূরে অবস্থিত গাজীপুরের শ্রীপুরের বৈরাগীর চালায়।দেখে গিয়েছিলেন গ্রামের নারীদের জীবন যাত্রা। মুড়ি ভাজা, ধান ভানা থেকে শুরু করে মাছ ধরা ও মুরগী পালন পর্যন্ত সবকিছুই প্রত্যক্ষ করেছিলেন তিনি।বাংলাদেশের একটি স্বনির্ভর গ্রামে কী কী থাকে, গ্রামের মানুষদের জীবনযাত্রা, গ্রামবাংলার প্রাকৃতিক দৃশ্য - এসব নিজ চোখে দেখার জন্যই তিনি বৈরাগীরচালা গ্রামে সফরে আসেন।এই সময়ে গ্রামবাসীর পক্ষ থেকে একটি রূপার চাবি উপহার দেয়া হয়েছিল তাকে। যেটি তার হাতে তুলে দিয়েছিলেন একজন নারী।এই প্রতীকি চাবি দেয়ার অর্থ ছিল, রানি যে কোনো সময় বৈরাগীর চালায় আসতে পারবেন। এ গ্রামের সকল দরজা তার জন্য সবসময় খোলা রয়েছে।রানী হয়েও কয়েক ঘন্টার সেই সফরে মিশে গিয়েছিলেন গ্রামীন জনপদের সাথে। মুগ্ধ হয়েছিলেন গ্রামের সহজ সরল ও খেটে খাওয়া মানুষের আতিথিয়েতায়।এখনো পর্যন্ত এটিই হলো স্বাধীন বাংলাদেশে ব্রিটেনের রানীর একমাত্র সফর। যা আজো নাড়া দেয় বৈরাগীর চালার মানুষের স্মৃতির পাতায়।১৯২৬ সালে জন্মগ্রহণ করা দ্বিতীয় এলিজাবেথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গত ৮ই সেপ্টেম্বর। এই সময়ে তার বয়স হয়েছিল ৯৬ বছর ১৪৪ দিন।ব্রিটেনের রানী হিসেবে তিনি ক্ষমতায় বসেছিলেন ১৯৫২ সালের ৬ই ফেব্রুয়ারি। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তিনিই ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। সর্বমোট ৭০ বছর ২১৪ দিন শাসক হিসেবে ভূমিকা পালন করেছেন এই নেতা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad