Ad

বারবার ব্যবহারযোগ্য রকেট তৈরী হবে ভারতে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_09T01_32_36_298Z
Durbin News

বারবার ব্যবহার করা যাবে এমন রকেট নির্মাণের পরিকল্পনা করছে ভারত। যার মাধ্যমে মহাকাশযান এবং কৃত্রিম উপগ্রহের লঞ্চিং খরচ অনেক কমে আসবে। গত ৫ সেপ্টেম্বর ভারত সরকারের পক্ষ থেকে এমনটা-ই জানানো হয়েছে। একটি রকেট মূলত, স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যেতে সাহায্য করে। এক্ষেত্রে রকেট অনেকটা প্লেনের ইঞ্জিনের মতো কাজ করে। বর্তমানে প্রচলিত রকেট গুলো ব্যবহার করে পৃথিবীর কক্ষপথে কোনো স্যাটেলাইট স্থাপন করতে চাইলে এক কেজি পে লোডের জন্য ১০ হাজার থেকে ১৫ হাজার ডলার খরচ হয়। ভারতের স্পেস রিসার্চ সংস্থা আই এস আর ওর দেয়া তথ্যমতে, পুনঃব্যবহার যোগ্য রকেট তৈরী করতে পারলে এই খরচ দাঁড়াবে ১ থেকে ৫ হাজারের মধ্যে। ভারত ইতিমধ্যে নিজেদের তৈরী রকেট ব্যবহার করে ৩৪৬ টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এই স্যাটেলাইটগুলোর মালিক বিশ্বের বিভিন্ন দেশ। এবার নিজেদের কাজের পরিধিকে আরও একধাপ এগিয়ে নিতে প্রথমবারের মতো রিসাইকেল যোগ্য রকেট তৈরীর পদক্ষেপ নিয়েছে দেশটি। এই রকেটটির ডিজাইনিং, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে উতপাদনে প্রয়োজনীয় সকল কাজ ভারতেই সম্পন্ন হবে। ইসরো তাদের বাণিজ্যিক পার্টনার নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড এর সাথে সম্মিলিত ভাবে রকেটের নির্মাণ কাজ করবে। পাশাপাশি আরও কয়েকটি ছোট বড় প্রতিষ্ঠান সংযুক্ত হতে পারে এই প্রকল্পে।সর্বোন্নত প্রযুক্তি ব্যবহার করে এই রকেটটি তৈরী করা হবে। যাতে বিজ্ঞান এবং সৃজনশীলতার এক অসাধারণ প্রয়োগ দেখা যাবে। আগামী কয়েক মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করছে তারা।লঞ্চিং এর পর একে পুনরায় অক্ষত অবস্থায় কিভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা যায় তা নিয়েই চলছে বিস্তর গবেষণা। এর মাধ্যমে অদূর ভবিষ্যতে বিশ্ববাসীকে তাক লাগাতে চলেছে ভারত।এ নিয়ে ইসরোর চেয়ারম্যান বলেন, "আমরা এমন একটি রকেট দেখতে চাই যা বিশ্ববাজারে প্রতিযোগতা করার যোগ্য এবং একই সাথে সাশ্রয়ী। আমরা এমন একটি রকেট বানাতে চাই যা ভারতেই সহজে তৈরী করা যাবে, কিন্তু হবে বিশ্বমানের।" বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পুনঃব্যবহার যোগ্য রকেট হলো স্পেসএক্স এর ফ্যালকন ৯ এবং এই সিরিজের অন্যান্য ভারী রকেট গুলো। স্পেস এক্সের দাবী অনুযায়ী , এগুলো পুনঃব্যবহার যোগ্য। তবে, এখনো এদের ওপরের বেশ খানিকটা অংশ মাত্র একবার-ই ব্যবহার করা যায়। অর্থ্যাৎ সম্পূর্ণ রকেটটি অক্ষত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারেনা। কেবলমাত্র খানিকটা অংশ নতুন রকেট তৈরীর সময় আবার ব্যবহার করা যায়। স্পেসএক্সের একেকটি ফ্যালকন 9 রকেটের দাম ৬৭ মিলিয়ন মার্কিন ডলার। তার উপর এগুলো তৈরী করতে প্রয়োজনীয় পরিশ্রম তো রয়েছেই। এছাড়াও রকেট তৈরীতে প্রয়োজনীয় খনিজ পদার্থ আ্যলুমিনিয়াম এর মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। ফলে ভবিষ্যতে উৎপাদন খরচ আরো অনেক বেড়ে যেতে পারে।সবমিলিয়ে, ভারত তাদের পুনঃব্যবহার যোগ্য রকেট নির্মাণ করতে সক্ষম হলে প্রচুর পরিমাণে অর্থ, মূল্যবান খনিজ পদার্থ এবং সময় সাশ্রয় হবে। যার মাধ্যমে বিশ্বের অনেক নিম্ন আয়ের দেশগুলো কম খরচে নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণের সুযোগ পাবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad