Ad

ব্রিটিশ রাজ পরিবারের অবহেলার পাত্রী প্রিন্সেস ডায়না!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_09T01_52_03_771Z
Durbin News

প্রিন্সেস ডায়না রূপ-লাবণ্যে এতটাই পরিপূর্ণ ছিলেন যে, তাঁকে দেখে মুগ্ধ হননি এমন ব্যক্তি হয়ত কমই আছে। ব্রিটিশ রাজ পরিবারের পুত্রবধু হবার কারণে তিনি অসামান্য খ্যাতি আর বিলাসবহুল জীবনযাপনের সুযোগ তো পেয়েছিলেন বটেই, তবে এতো প্রাচুর্য আর আলোচনায় থাকার পরেও তার জীবন যেনো ছিলো নিষ্প্রাণ! প্রিন্সেস ডায়নার জন্ম লন্ডনে হলেও তাঁর শৈশব কেটেছে সুইজারল্যান্ডে এবং তিনি পড়াশোনাও করেছেন সেখানে। পড়াশোনাতে অবশ্য তিনি তেমন কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারেননি। পরবর্তীতে তিনি আবার জন্মস্থান লন্ডনে ফিরে আসেন। সেখানে ১৯৭৭ সালে একটি বিয়ের অনুষ্ঠানে তাঁর চোখে চোখ পড়ে যায় ব্রিটিশ রাজপুত্র প্রিন্স চার্লসের। প্রিন্স চার্লস ডায়নার সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হন যে, তিনি ডায়নাকে বিয়ের প্রস্তাব দেন। ডায়না সে প্রস্তাব গ্রহণ করেন। তারপর কিছু নাটকীয়তার পর অবশেষে ১৯৮১ সালে মহা জাঁকজমকের সাথে আয়োজন করা হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। তাঁদের এই বিয়ের অনুষ্ঠানটি ছিল পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের একটি। সে সময় টেলিভিশনের মাধ্যমে তাঁদের এ বিয়ের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছিল। কিন্তু তাঁদের দাম্পত্যজীবন মোটেও সুখের হয়নি। বিয়ের পর ডায়না বুঝতে পারেন তাঁর স্বামী প্রিন্স চার্লস একজন চরিত্রহীন। বহু নারীর সাথে রয়েছে তাঁর অবৈধ সম্পর্ক। তবুও তিনি আশায় বুক বেঁধে ছিলেন। তিনি ভেবেছিলেন তাঁর স্বামীর এই চারিত্রিক দোষ হয়ত একদিন ঠিক হয়ে যাবে। এর মধ্যে, ডায়নার কোল আলো করে আসে তাঁর বড় ছেলে উইলিয়াম আর্থার ফিলিপ।এরপর ব্রিটিশ রাজভবনের মধ্যে সীমাহীন অত্যাচারের শিকার হন ডায়না। সে সময় রাজভবনে একটি নিষ্ঠুর প্রথা ছিল। রাজভবনের অন্তঃপুরে জন্মানো কোনো শিশুকে মায়ের স্তন্যপান করানো ছিল নিষিদ্ধ। ডায়না এই অমানবিক প্রথার প্রতিবাদ করেন এবং নিজের শিশু সন্তানকে পরম স্নেহে স্তন্যপান করান। শুধু তাই নয়, রাজভবনের অন্তঃপুরে এসে ডায়না প্রত্যক্ষ করেন সভ্যতার নামে নগ্নতা, ভালোবাসার নামে নিষ্ঠুরতা, আভিজাত্যের নামে অমানবিকতা। ডায়না এই সবকিছুর বিরোধিতা করেন। ফলে তিনি রাজ পরিবারের নিকটে হতে থাকেন নিন্দিত। কয়েক বছর পর ছোট ছেলে হেনরী চার্লস এলবারর্টের জন্ম হলে ডায়নার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয় এবং তাঁকে তালাক দিয়ে দেওয়া হয়। এরপর ডায়নার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। পৃথিবীর বিভিন্ন নামকরা পত্রিকা এ সময় ডায়নার বিরুদ্ধে সত্য মিথ্যা মিশিয়ে বিভিন্ন খবর ছাপাতে থাকে। এই বিষাদময় পরিস্থিতিতে ডায়না বুঝতে পারছিলেন না, কোথায় গেলে তিনি শান্তি খুঁজে পাবেন। এমন সময় তাঁর সাথে পরিচয় হয় মিশর বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মদ ডোডি আল ফায়েদ-এর। তাঁর পরামর্শ অনুযায়ী ডায়না তাঁর সাথে চলে আসেন ভারতে। এরপর ডায়না মানব সেবায় আত্মনিয়োগ করেন। অনাথ শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এইডস রোগীদের সুস্বাস্থ্যের জন্য এবং এইডস রোগের প্রাদুর্ভাব হ্রাস করার জন্য কিনি জনমত গড়ে তোলেন। এছাড়া, ডায়নার আরও একটি কাজ যেটা পরবর্তীতে ইতিবাচক প্রভাব ফেলে। সেসময় কোথাও যুদ্ধ বাঁধলেই ব্যবহৃত হত স্থূলমাইন। এটা ব্যবহার নিষিদ্ধ করার জন্য তিনি ভারতের উচ্চপদস্থ নেতাদের সাথে কথা বলেন এবং জনমত গড়ে তোলেন। এভাবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।এরপর ডায়না ভারত থেকে ডোডির সাথে চলে যান প্যারিসে। সেখানে ডোডি ঘোষণা দেন ডায়নার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার। কিন্তু তাঁদের বিয়ের এই পরিকল্পনা সফল হয়নি। এই ঘোষণা দেওয়ার পরের দিন একটি মর্মান্তিক রোড এক্সিডেন্টে দুজনেই নিহত হন। তবে এই দুর্ঘটনার পেছনে অনেকেই রাজ পরিবারের দিকে আঙ্গুল তোলেন, হয়তো তা সত্য হতেও পারে আবার নাও হতে পারে! কিন্তু ডায়নার মৃত্যুর খবরে পুরো পৃথিবী জুড়ে যেন নেমে আসে শোকের ছায়া। তাঁর প্রতি সকলের ভালোবাসার নিদর্শন স্বরূপ তাঁর সমাধিতে তৈরি হয়ে যায় ফুলের পাহাড়। ডায়না পৃথিবী থেকে বিদায় নিলেও, তাঁর মানবীয় গুণাবলির কারণে মানুষ তাঁকে আজীবন মনে রাখবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad