Ad

ভারতের মাটিতে আইফোন তৈরির পরিকল্পনা করছে বৃহত্তম শিল্প সংস্থা টাটা গ্রুপ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

এবার ভারতের মাটিতে আইফোন তৈরির পরিকল্পনা করছে বৃহত্তম শিল্প সংস্থা টাটা গ্রুপ। সেই লক্ষ্যে ইতোমধ্যেই তাইওয়ানের একটি কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে তারা। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনার কারণে চীনের বাইরেও আইফোন উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।অন্যদিকে করোনার কারণে চীনের একাধিক শহরে বারবার লকডাউন দেওয়া হচ্ছে, সেই কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন।এমন পরিস্থিতিতে অ্যাপল ভারতের মাটিতে আইফোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এতোদিন সীমিত পরিসরে উৎপাদন করা হলেও এবার পূর্ন উদ্যমেই ভারতে নিজেদের পন্য তৈরি করবে সংস্থাটি।তাদের মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী আইফোনের প্রাথমিক প্রস্তুতকারক হিসেবে চীনের উপরে নির্ভরতা কমানো।এই পরিস্থিতিতে ভারতের প্রতিই আগ্রহ প্রকাশ করছে টেক জায়ান্ট এপল। ভবিষ্যতে তাদের মাধ্যমেই মোবাইল উৎপাদনের বাজারে প্রবেশ করতে চায় টাটা গোষ্ঠি।পণ্যের উন্নয়ন, সরবরাহ শৃঙ্খল এবং দক্ষতাকে কাজে লাগাতেই এ পদক্ষেপ নিচ্ছে কোম্পানিটি।এতদিন চীন ও ভারতে আইফোন উৎপাদনের কাজ করতো তাইওয়ানের দুইটি সংস্থা উইসট্রন ও ফক্সকন। এবারই প্রথম ভারতীয় সংস্থা হিসেবে টাটা গ্রুপ এ পন্যটি উৎপাদনের অনুমতি পেতে যাচ্ছে। সে লক্ষ্যে টাটা গোষ্ঠীর সঙ্গে প্রাথমিক ভাবে একটি যৌথ চুক্তি করার কথা চলছে সংস্থাটির।তবে এখনও চূড়ান্ত হয়নি সব কিছু। শোনা যাচ্ছে, উইস্ট্রনের সঙ্গে টাটার আলোচনা প্রাথমিক পর্যায়ে পৌঁছেছে মাত্র। আইফোন প্রোডাকশনের ক্ষেত্রে চুক্তির কাঠামোসহ আলোচনা হয়নি শেয়ার ভাগাভাগি নিয়েও।পাশাপাশি, আইফোন উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র এই দুই গোষ্ঠী চুক্তিতে রাজি হলেই হবে না। এর জন্য লাগবে অ্যাপল ও কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের সম্মতিও।সবকিছু ঠিক থাকলে টাটা গ্রুপ, উইস্ট্রন ইন্ডিয়ার সঙ্গে খুব দ্রুত যৌথভাবে ভারতে আইফোন তৈরি করা শুরু করবে।শেষ পর্যন্ত চুক্তি যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে উৎপাদন ক্ষেত্রে চীনকে টেক্কা দেওয়ার পথে এটি একটি বড় পদক্ষেপ হবে ভারতের জন্য।কারণ অ্যাপলের মতো সংস্থা টাটা গ্রুপের মাধ্যমে আইফোন তৈরির সিদ্ধান্ত নিলে, অন্যান্য বৃহৎ টেক সংস্থাগুলোও অনুপ্রাণিত হতে পারে।একসময় তারাও নিজেদের কারখানা খুলতে পারে ভারতে। এছাড়া এর মধ্য দিয়ে দেশটিতে কম দামে আইফোন মিলবে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।এই দাবি যদি সত্যি হয় তাহলে, ভারতের প্রথম কোম্পানি হিসেবে আইফোন তৈরির ছাড়পত্র জোগাড় করবে টাটা গ্রুপ।এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার নির্মাণের বাজারেও ঢুকে পড়বে টাটা গোষ্ঠী।ফলে ভারতীয় এ সংস্থাটির ব্যবসা ভবিষ্যতে আরও একটি নতুন দিকে প্রসারিত হওয়ার সুযোগ পাবে। তখন এটি কেবল আইফোন উৎপাদনে সীমাবদ্ধ থাকবে না। এই ম্যানুফ্যাকচারিং ব্যবসা স্মার্টফোনের বাইরেও নেওয়া হবে।ভারতে টাটা গ্রুপ নুন, গাড়ি, বৈদ্যুতিক গাড়ি এবং সফটওয়্যার-সহ একাধিক জিনিস তৈরি এবং বিক্রি করে থাকে।এবার সেই তালিকায় যোগ হতে চলেছে মোবাইল ফোন। সব মিলিয়ে এর মাধ্যমে ভারতের অন্যতম বড় টেকনোলজি সংস্থা হয়ে উঠেতে যাচ্ছে টাটা গ্রুপ।এ নিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন বলেছেন, ইলেকট্রনিক্স এবং হাই-টেক ম্যানুফ্যাকচারিং তাদের কোম্পানির মূল ফোকাস ক্ষেত্র।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad