Ad

দুবাইয়ে নির্মান করা হবে চাঁদের আদলে রিসোর্ট

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_10T07_17_03_615Z
Durbin News

এবার দুবাইয়ে চাঁদের আদলে রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পর্যটকদের আকৃষ্ট করতেই ঠিক যেন নকল চাঁদ বানানো হচ্ছে সেখানে।এটি নির্মাণের উদ্যোগ নিয়েছে মুন ওয়ার্ল্ড রিসোর্ট ইনকরপোরেশন নামের কানাডার একটি স্থাপত্য প্রতিষ্ঠান। এর মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের অনুভূতি পাওয়া যাবে।প্রস্তাবিত ভবনের উচ্চতা হবে ৭৩৫ ফুট। ৫০০ কোটি ডলার ব্যয়ে বিলাসবহুল রিসোর্টটি নির্মাণ করা হবে। আগামী ৪৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।চাঁদের মতো গোলাকৃতি হওয়ায় এ প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘মুন ওয়ার্লড রিসর্ট’ বা সংক্ষেপে ‘মুন রিসর্ট’।এখানে পর্যটকদের জন্য থাকবে বিলাসবহুল ও আধুনিক সব রকমের সুযোগ-সুবিধা। হোটেল, স্পা এবং নাইটক্লাব থেকে শুরু করে কৃত্রিম লেগুন ও সম্মেলনকক্ষের মতো ব্যবস্থা। বিনোদন ও পর্যটনের জন্য এই রিসর্টে থাকবে ‘স্কাই ভিলা’ নামের ৩০০টি আবাসন, যেটি চাঁদে বসবাসের মতো অনুভূতি দেবে দর্শনার্থীদের।মহাকাশ প্রতিষ্ঠান ও নভোচারীরা চাইলে তাদের প্রশিক্ষনের কাজেও ব্যবহার করতে পারবেন একে।স্থাপত্যশিল্পীরা মনে করছেন, প্রতি বছরে সব মিলিয়ে প্রায় এক কোটি পর্যটকের আনাগোনা দেখা যাবে এই গোলকের ভিতর।এছাড়া মহাকাশযানের আদলে একটি বিশেষ স্থান তৈরির পরিকল্পনা করেছে বলেও জানিয়েছে এর নির্মাতা সংস্থা।স্থানটির নাম দেওয়া হয়েছে ‘লুনার কলোনি’। শুধু দেখতে নয়, পর্যটকরা সত্যিই মহাকাশ ভ্রমণের মতো অনুভূতি পেতে পারেন এখানে।এই ‘লুনার কলোনি’তে বছরে প্রায় ২৫ লক্ষ পর্যটক মহাকাশ ভ্রমণের অনুভূতি পাওয়ার সুযোগ রয়েছে।এদিকে ‘মুন রিসর্ট’-এর ভাড়া কত হতে পারে তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি কানাডার ওই নির্মাণ সংস্থা। ধারণা করা হচ্ছে যে, প্রতি বছর এই রিসর্ট থেকে বিপুল পরিমাণ আয় হবে প্রশাসনের।রিসর্টটিকে গোলাকার অর্থাৎ চাঁদের চেহারা দিতে এখানে বিভিন্ন অত্যাধুনিক জিনিসের ব্যবহার করতে দেখা যাবে।ভবনটির নকশা তৈরি ও নির্মাণে ব্যবহার করা হবে কংক্রিট, কাচ, স্টিল, কার্বনফাইবার এবং অ্যালুমিনিয়ামসহ স্থাপত্য ও প্রকৌশলবিদ্যার সর্বাধুনিক কলাকৌশল ও প্রযুক্তি। চাঁদ আকৃতির এই রিসোর্টটিকে একটি সুন্দর এবং নিঁখুত রূপ দেওয়া কিছুটা কষ্টসাধ্য এবং সময়ের ব্যাপার।প্রকল্পটি শেষ হলে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে মুন ওয়ার্ল্ড রিসোর্ট নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন উদ্যোক্তরা।রিসোর্টের প্রতিষ্ঠাতা স্যান্দ্রা জি ম্যাথিউস এবং মাইকেল আর হেন্ডারসন বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় এবং সফল আধুনিক পর্যটন প্রকল্প হবে ‘মুন দুবাই।’বিশ্বজুড়ে আমিরাতের ব্র্যান্ড এবং অনন্য স্থাপনার আকর্ষণ তুলে ধরবে এই রিসোর্ট। এর ফলে দুুবাই-ভিত্তিক পর্যটকের সংখ্যাও দ্বিগুণ হবে।দুবাই ছাড়াও কানাডার এমডব্লিউআর স্থাপত্য প্রতিষ্ঠানটি চন্দ্রাকৃতির রিসোর্টের মতো আরো তিনটি রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করেছে। সেগুলো নির্মাণ করা হবে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ায়।নতুন স্থাপনাটি ছাড়াও বিশ্বের বিলাসবহুল সব স্থাপনা আর হোটেলের দেখা পাওয়া যায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad