Ad

নতুন রেকর্ড গড়লো দক্ষিণ কোরিয়ায় কৃত্রিম সূর্য

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
kstar-1_1024
Durbin News

সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দক্ষিণ কোরিয়ায় একটি পারমাণবিক চুল্লি সূর্যের কেন্দ্রের চেয়ে ছয় গুণের বেশি তাপমাত্রায় পৌঁছাতে পারে। এ কারণেই একে বলা হয় দক্ষিণ কোরিয়ার ‘কৃত্রিম সূর্য’। এই চুল্লি এবার নতুন রেকর্ড গড়েছে। প্রথম বারের মতো ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌছে ৩০ সেকেন্ডের বেশি সময় সেটি ধরে রাখতে পেরেছে। এর আগে বিশ্বের আর কোনো চুল্লি এমন তাপমাত্রা এত লম্বা সময় ধরে রাখতে পারেনি।দক্ষিণ কোরিয়ার পারমাণবিক চুল্লিগুলো বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে। এই চুল্লিগুলোর একটি কোরিয়া সুপারকন্ডাক্টিং টকামাক অ্যাডভান্সড রিসার্চ।চুল্লিটি এর আগে ২০১৮ সালে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে সেই তাপমাত্রা ৮ সেকেন্ড ধরে রাখতে পেরেছিল। এরপর অবশ্য বিভিন্ন দেশের কয়েকটি চুল্লি সেই রেকর্ড ভেঙে ১০ সেকেন্ড পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। তবে ২০২১ সালেই ১০ কোটি সেলসিয়াস তাপমাত্রা ২০সেকেন্ড ধরে রাখতে সক্ষম হয়েছিল এটি। এর মাধ্যমে ভেঙে দিয়েছিল পূর্বের সকল রেকর্ড। সূর্যের প্রাকৃতিক বিক্রিয়া অনুসরন করে আবিষ্কৃত "কৃত্রিম সূর্য" নিয়ে বিজ্ঞানীরা আশাবাদী। তারা ধারনা করছেন বিজ্ঞানের এই উন্নতি মানবজাতিকে শক্তি সংকট মোকাবেলায় সাহায্য করবে।তারা আরো বলেন, ফিউশনের মাধ্যমে শক্তি উৎপাদন বর্তমান পরিস্থিতি বিবেচনায় অসাধারন একটি উদ্যোগ। এটি দ্বারা মানবজাতির জন্য ক্ষতিকর গ্রিনহাউজ গ্যাসের নিঃসরন হয় না। এছাড়া উচ্চমাত্রার তেজস্ক্রিয় বর্জ্য উৎপাদনেরও সম্ভাবনা নেই। বর্তমানে পারমানবিক ফিউশনের মাধ্যমে শক্তি উৎপাদন আর স্বপ্ন নয়, রীতিমতো বাস্তব।পারমাণবিক চুল্লিটি সর্বোচ্চ পাঁচ মিনিট বা ৩০০ সেকেন্ড ধরে চালিয়ে অধিক তাপমাত্রা উৎপাদনের চেষ্টা করছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা।এ বছরের শেষ নাগাদ ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ৫০ সেকেন্ড ধরে রাখতে চান বিজ্ঞানীরা। ২০২৬ সাল নাগাদ তাদের লক্ষ্য হচ্ছে কৃত্রিম সূর্যের তাপমাত্রা ৩০০ সেকেন্ড বা ৫ মিনিট পর্যন্ত ধরে রাখা। ধীরে ধীরে তা বাড়ানো হবে, যাতে করে পরিবেশবান্ধব শক্তি পাওয়া যেতে পারে।কৃত্রিম এই সূর্যের মাধ্যমে যে শক্তি পাওয়া যায়, তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এতে করে জ্বালানির সংকটও দূর করা সম্ভব হবে বলে বিজ্ঞানীরা তাদের গবেষণায় জানিয়েছেন।কৃত্রিম সূর্য আবিষ্কারের ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এর আগে বেশ কিছু দেশের বিজ্ঞানীরা বিভিন্ন উপায়ে কৃত্রিম সূর্য তৈরীর চেষ্টা চালিয়ে গেছেন। ২০০৬ সাল থেকে চীনা বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিউশন চুল্লির সাহায্যে কৃত্রিম সূর্য আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন।গত বছর ডিসেম্বরে চীনের "এক্সপেরিমেন্টাল এডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামার্ক" নামক পারমাণবিক চুল্লি ১,০৫৬ সেকেন্ডে সর্বোচ্চ ৭০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপাদনে সক্ষম হয় যা সূর্যের তুলনায় পাঁচ গুন বেশি।তার আগে মে মাসে চুল্লিটি ১০১ সেকেন্ডে ২০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপাদনে সক্ষম হয়েছিল।এদিকে যুক্তরাজ্যও নিজস্ব ফিউশন রিঅ্যাকটর বানানোর কাজ করছে। ২০৪০ সাল থেকে এই ‘কৃত্রিম সূর্য’ তাপ উৎপাদন শুরু করবে বলে আশা করছেন গবেষকরা। মূলত মানুষের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার পরিবেশবান্ধব উৎস তৈরিই ‘কৃত্রিম সূর্য’ বা পারমাণবিক চুল্লীর মূল লক্ষ্য।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad