Ad

চীনের ঋণের ফাঁদে শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার তিন দেশ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

চীনের কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণে ঋণ নিয়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপ।সম্প্রতি শ্রীলঙ্কাতে নজিরবিহীন অর্থনৈতিক দুরাবস্থা দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে না পারার কারণে দেউলিয়া হয়ে গিয়েছে দেশটি। এর কারণ চীন থেকে বিপুল পরিমাণের ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। যার চাপ পরবর্তীতে আর সামাল দিতে পারেনি তারা। বর্তমানে শ্রীলঙ্কার পাশাপাশি এশিয়ার আরও ২ টি দেশ চীনের ঋণের ফাদে আটকে পড়েছে। প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন ফোর্বসের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।চীনের কাছে সাত হাজার ৭৩০ কোটি ডলারের বৈদেশিক ঋণ রয়েছে পাকিস্তানের। বর্তমানে তাদের অর্থনীতিও রয়েছে ভঙ্গুর অবস্থায়।অপরদিকে ২০২০ সালের শেষ নাগাদ মালদ্বীপের মোট ঋণের পরিমাণ দাঁড়ায় আট হাজার ৬০০ কোটি রুফিয়া। যার মধ্যে চার হাজার ৪০০ কোটি এমভিআর বৈদেশিক ঋণ। সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালের প্রথম প্রান্তিকের শেষে তাদের ঋণ ৯ হাজার ৯০০ কোটি এমভিআরে পৌঁছেছে। মালদ্বীপে চীনের ঋণে অর্থায়ন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিনামালে সেতু নির্মাণ ও বিমানবন্দর উন্নয়ন প্রকল্প।ফোর্বস জানিয়েছে, বিশ্বজুড়ে ৯৭টি দেশ চীনা ঋণের অধীনে রয়েছে। চীন থেকে ঋণ নেওয়া দেশগুলির বেশিরভাগই আফ্রিকায় অবস্থিত। তবে মধ্য এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতেও চীনা ঋণের বিস্তার রয়েছে।বিশ্বের নিম্ন আয়ের দেশগুলি ২০২২ সালে তাদের মোট ঋণের ৩৭ শতাংশ নিয়েছে চীনের কাছ থেকে। বাকি বিশ্বে ক্ষেত্রে যার পরিমাণ মাত্র ২৪ শতাংশ।বর্তমানে চীনের কাছে সবচেয়ে বেশি বৈদেশিক ঋণ রয়েছে পাকিস্তানের, যার পরিমাণ ৭৭.৩ বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে অ্যাঙ্গোলার ৩৬.৩ বিলিয়ন, ইথিওপিয়ার ৭.৯ বিলিয়ন মার্কিন ডলার, কেনিয়ার ৭.৪ বিলিয়ন মার্কিন ডলার এবং শ্রীলঙ্কার ৬.৮ বিলিয়ন মার্কিন ডলার।চীনের কাছে জিবুতি, লাওস, জাম্বিয়া এবং কিরগিজস্তানের ঋণের পরিমাণ তাদের বার্ষিক মোট জাতীয় উৎপাদনের ২০ শতাংশের সমান।এসব ঋণের বেশিরভাগই বৃহৎ অবকাঠামো প্রকল্পের জন্য নেয়া যার মধ্যে রয়েছে সড়ক, রেলওয়ে এবং বন্দর নির্মাণ। খনি উত্তোলন থেকে শুরু করে জ্বালানি শিল্পের জন্যেও এসব ঋণ নেয়া হয়েছে। অধিকাংশ ঋণই দেয়া হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং-এর বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায়।দরিদ্র দেশগুলিকে ঋণ দেওয়ার পদ্ধতির জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে চীন। অর্থায়নের জন্য তারা বিভিন্ন দেশের বন্দর, রেল ও ভূমি অবকাঠামো নির্মাণকে বেছে নিয়েছে।চীন থেকে ঋণ নেওয়া দেশগুলোকে বেশিরভাগ সময়ই ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ রয়েছে। বেইজিংয়ের চাপ সেটা আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।দাবি করা হয়, চীন সেসব দেশকে অর্থ সহায়তা দিয়ে থাকে, যারা ঋন পরিশোধ করতে ব্যর্থ হলে গুরুত্বপূর্ণ সম্পদের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করে আসছে।শ্রীলঙ্কা কয়েক বছর আগে চীনা বিনিয়োগের মাধ্যমে হাম্বানটোটায় একটি বৃহৎ আকারের বন্দর নির্মাণের প্রকল্প শুরু করেছিল। তবে প্রকল্প বাস্তবায়ন করতে না পেরে শেষ পর্যন্ত, ২০১৭ সালে, এই বন্দরের ৭০% শতাংশ নিয়ন্ত্রণ চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না মার্চেন্টস কোম্পানির কাছে ৯৯ বছরের জন্য ছেড়ে দিতে সম্মত হয়েছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad