Ad

খুলে দেয়া হলো দ. এশিয়ার সবচেয়ে উচু টাওয়ার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

অবশেষে উন্মুক্ত হলো দক্ষিন এশিয়ার সবচেয়ে উচু ভবন- লোটাস টাওয়ার। গত বৃহস্পতিবার খুলে দেয়া হয়েছে এটি। একই সাথে আকাশচুম্বী এই ভবনে অবস্থিত অবজারভেশন ডেকও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এর মাধ্যমে নির্মান শুরুর প্রায় দশ বছর পর চালু হলো লোটাস টাওয়ার। দক্ষিন এশিয়ার সবচেয়ে উচু এই ভবনটি শ্রীলংকায় অবস্থিত। এটির উচ্চতা ৩৫০ মিটার বা প্রায় ১ হাজার ১৪০ ফুট থেকেও বেশি। দেশটির রাজধানী কলম্বো শহরে নির্মিত এই টাওয়ার পুরো বিশ্বের মধ্যে ১৯ তম উচু আকাশচুম্বী ভবন। এছাড়া এশিয়ার হিসাবে এটির অবস্থান এগারো তম। অপরদিকে শুধু দক্ষিন এশিয়ার মধ্যে সবচেয়ে উচু বিল্ডিং লোটাস টাওয়ার। কলম্বো শহরের যেকোন প্রান্ত থেকেই চোখে পড়ে আকাশচুম্বী এই ভবন। এটির অবজারভেশন ডেক থেকে উপভোগ করা যায় পুরো শহরের দৃশ্য। ২০১২ সাল থেকে নির্মাণাধীন এই টাওয়ারের পেছনে খরচ হয়েছে আনুমানিক ১১০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।এর মাঝে প্রায় সাড়ে ৮৮ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন। বাকি অর্থ নিজেদের তহবিল থেকেই খরচ করেছে শ্রীলংকা। তবে ঋণের অর্থে এরকম উচ্চ বিলাসী ভবন নির্মান করে ব্যাপক সমালোচিত হয়েছে দেশটির সাবেক সরকার। চীনের কাছ থেকে অপরিকল্পিত ঋন নিয়ে বর্তমানে মারাত্মক সংকটে রয়েছে শ্রীলংকা। যার মূলে রয়েছে লোটাস টাওয়ারের মতো কিছু উচ্চ বিলাসী প্রজেক্ট। এখন পর্যন্ত লোটাস টাওয়ার বাবত ঋণের প্রায় ৬৬ মিলিয়ন ডলার পরিশোধ করতে পেরেছে তারা। বাকি টাকাও সম্পূর্ণ ভাবে পরিশোধ করতে হবে ২০২৪ সালের মধ্যে ।ঋণের এমন চাপের মধ্যে দেখা দিয়েছিলো আরো বাড়তি সমস্যা। লোটাস টাওয়ারের মতো ব্যয় বহুল একটি স্থাপনার রক্ষানাবেক্ষণ খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলো টাওয়ারের ম্যানেজমেন্ট কোম্পানি। শেষে বাধ্য হয়েই পর্যটকদের জন্য ভবনটি উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। লোটাস টাওয়ার ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী গনমাধ্যমের কাছে বলেছেন, "অন্তত টাওয়ারটির রক্ষণাবেক্ষণ খরচের টাকা বের করে আনতে চান তারা। সেজন্য লোটাস টাওয়ারকে বিনোদনকেন্দ্রে পরিণত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। "পর্যটকদের জন্য খুলে দেয়ার ফলে আয়ের পথ খুলবে দক্ষিন এশিয়ার সবচেয়ে উচু এই ভবনের। একই সাথে টাওয়ারে থাকা দোকান এবং অফিসগুলোও ভাড়া দেয়া হবে। এছাড়া অবজারভেশন ডেকের ঠিক নিচেই রয়েছে একটি ঘূর্ণায়মান বিলাসবহুল রেঁস্তোরা। যেখান থেকে উপভোগ করা যাবে রাজধানী কলম্বো এবং পার্শবর্তী ভারত মহাসাগরের সৌন্দর্য। ঘুর্ণায়মান এই রেস্টুরেন্ট চালু হলেও আয়ের পরিমান বাড়বে কর্তৃপক্ষের। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকার অন্যতম বিলাসী প্রজেক্ট লোটাস টাওয়ার। এটির নির্মানের পিছনে ব্যাপক দুর্নীতি হওয়ার অভিযোগ আছে নাগরিকদের। দেশটির জনগনের কাছে আকাশচুম্বী এই ভবনের আরেক নাম সাদা হাতি। চীনের কাছ থেকে ঋণ নিয়ে অনেক অবাস্তব প্রকল্প গ্রহন করেছিলো সেদেশের সাবেক সরকার। যার অন্যতম প্রতীক হিসাবে দেখা হয় সবুজ বেগুনি রঙের নজরকাড়া এই টাওয়ারকে।।এটির ডিজাইনও করা হয়েছে চীনকে নকল করে। বিশেষজ্ঞদের মতে শ্রীলংকার সবচেয়ে উচু এই ভবনটি চীনের সেন্ট্রাল রেডিও অ্যান্ড টিভি টাওয়ারের এক ব্যর্থ অনুকরণ। সব মিলিয়ে এরকম আকাশচুম্বী একটি ভবন নিয়ে মোটেও গর্বিত নয় শ্রীলংকান মানুষ। বরং অনেকেই অপচয় হিসানে গন্য করেন এটিকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad