Ad

১১০টি যুদ্ধবিমানের মালিক যে ব্যক্তি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1663210471_6
Durbin News

শুধুমাত্র শখের বসে বিমান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড করেছেন এক ব্যক্তি। তার মালিকানায় রয়েছে ১১০ টি যুদ্ধবিমান। যা বিশ্বের প্রায় ৭০ টির বেশি স্বাধীন দেশের হাতে থাকা যুদ্ধবিমানের সংখ্যা থেকেও বেশি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো এই ব্যক্তির নাম মিশেল পন্ত। তিনি একজন ওয়াইন ব্যবসায়ী। এছাড়া সেনাবাহিনী তেও যুক্ত ছিলেন এক সময়। ফ্রান্সের অধিবাসী মিশেল পৃথিবীর একমাত্র ব্যক্তি যাঁর মালিকানায় রয়েছে এতোগুলো যুদ্ধবিমান। গিনেস বুকের তথ্য অনুযায়ী মোট ১১০টি যুদ্ধবিমান রয়েছে তার সংগ্রহে।যা বাংলাদেশের প্রায় দ্বিগুন। এমনকি গ্লোবাল ফায়ার পাওয়ার এর হিসাব মতে কুয়েত বাহরাইন পর্তুগালের মতো ধনী দেশও এতো বেশি যুদ্ধবিমানের মালিক হতে পারেনি। মিশেলের এই অদ্ভুত শখের শুরু ১৯৮০ সালে। সেনাবাহিনী তে থাকাকালীন বিভিন্ন সময় কার রেসিং এ অংশ গ্রহন করতেন তিনি। এরকম একটি রেসিং প্রতিযোগিতা জেতার পর পুরস্কার হিসাবে তাকে দেয়া হয়েছিলো একটি যুদ্ধবিমান। তখন থেকেই শুরু। এক সময় সেনাবাহিনী থেকে যুদ্ধবিমান সংগ্রহের নেশা হয়ে যায় মিশেলের।সাধারণত সবার পক্ষে এসব বিমানের নাগাল পাওয়া সম্ভব হয়না। কিন্তু ফ্রান্সের এই ব্যক্তি নিজেই সেনাবাহিনী তে কাজ করেছেন পাইলট হিসাবে। এই সুবিধা কাজে লাগিয়ে সেনাবাহিনীর বাতিল হওয়া বিমানগুলি কম দামে কিনতে শুরু করেন তিনি।এভাবে এক এক করে কিনতে কিনতে বর্তমানে ১১০টি যুদ্ধবিমানের মালিক হয়েছেন মিশেল। যার মধ্যে অনেক গুলোই বিরল এবং ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ।উনিশ শতকের বিশ্ব পরাশক্তি ব্রিটেনের ‘মিটিওর ফাইটার’ বিমান থেকে শুরু করে অত্যাধুনিক ‘এফ-সিক্সটিন ফাইটিং ফ্যালকন’ বিমানও রয়েছে মিশেলের সংগ্রহে। এর মধ্যে ‘মিটিওর ফাইটার’ বিমানটি ব্রিটেনের প্রথম ‘ফাইটার জেট’। এ ছাড়া অন্যান্য বিমানের মধ্যে- 'লকহিড স্টার ফাইটার, ইংলিশ ইলেকট্রিক লাইটনিং, এফ-হানড্রেড, মিরাজ-ত্রি ফাইটার' সহ ষাট এবং সত্তরের দশকে আকাশ কাপানো অসংখ্য বিমান সংগ্রহ করেছেন মিশেল। ফ্রান্সের শৌখিন এই সংগ্রহকারকের কাছে আরো আছে একটি 'রিপাবলিক এফ-105 থান্ডারচিফ’। যেটি ঐতিহাসিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।আমেরিকার তৈরি অন্যতম বড় এই যুদ্ধবিমান আকাশের আতংক হিসাবে পরিচিত ছিলো এক সময়। এসব ছাড়াও তালিকায় আছে রাশিয়া এবং অন্যান্য দেশের তৈরি গুরুত্বপূর্ণ সব বিমান। সব মিলিয়ে একক ব্যক্তি হিসাবে পৃথিবীর সবচেয়ে বেশি যুদ্ধবিমানের মালিক মিশেল পন্ত। সংখ্যার দিক দিয়ে তার কাছাকাছি কেউ যেতে পারেনি এখনো। সেজন্য সবচেয়ে বড় যুদ্ধবিমান সংগ্রহকারী হিসাবে গিনেস বুকে জায়গা করে নিয়েছেন মিশেল।তবে তার কাছে থাকা ১১০ টি যুদ্ধবিমানের কোনটিই বর্তমানে সচল নেই। শুধু মাত্র প্রদর্শনীর জন্য এই যুদ্ধবিমান গুলোকে সাজিয়ে রেখেছেন তিনি।নিজের মালিকানাধীন দুর্গের পাশে বিমানের সংগ্রহশালা গড়ে তুলেছেন মিশেল, যা এখন সাধারন পর্যটক দের জন্য উন্মুক্ত।প্রতি বছর প্রায় ৩০ হাজার পর্যটক বিমান গুলো দেখার জন্য ঘুরতে আসেন এখানে।তবে মিশেলের কাছে থাকা ১১০টি ফাইটারের মধ্যে সবগুলোই বিমান নয়। বরং এর মধ্যে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার অন্তর্ভুক্ত আছে ।এর বাইরে বিশ্বের বিভিন্ন সময়ের মহামূল্যবান ২০০টি বাইক এবং ৩৬টি রেসিং কারের মালিক ফ্রান্সের এই ব্যক্তি। সেগুলির জন্যেও আলাদা ৯টি সংগ্রহশালা উন্মুক্ত করেছেন তিনি। গিনেস রেকর্ডে জায়গা করে নেয়া মিশেল পন্তের বসবাস ফ্রান্সের বারগান্ডি অঞ্চলে। চাকরি থেকে অবসর নেয়ার পর ১২ হেক্টর জায়গা কিনেছিলেন তিনি। যার মধ্যে একটি দূর্গ ও অন্তর্ভুক্ত ছিলো। এই বারো হেক্টর থেকে তিন হেক্টর পরিমান জায়গায় ১১০ টি যুদ্ধবিমান ছড়িয়ে রেখেছেন তিনি। যেটি বর্তমানে যুদ্ধবিমানের সবচেয়ে বড় একক সংগ্রহশালা। https://www.google.com/amp/s/www.anandabazar.com/amp/photogallery/michel-pont-ex-war-veteran-and-jet-pilot-has-110-jet-plane-in-his-collection-dgtl-photogallery/cid/1370113https://www.globalfirepower.com/aircraft-total.php

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad