Ad

অ্যাপলের লোগোতে কামড় দেয়া থাকে কেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
images
Durbin News

পৃথিবীতে এত কিছু থাকতে, কেন একটি আধ খাওয়া আপেলকেই বিশ্ববিখ্যাত অ্যাপল কোম্পানির লোগো বানানো হয়েছে, এ নিয়ে কৌতূহলের শেষ নেই গ্রাহকদের। অবশ্য একেবারে শুরুর লগ্নে এই আধ খাওয়া আপেল লোগো হিসেবে ছিল না কোম্পানিটির। ১৯৭৬ সালে সংস্থাটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তার লোগো ছিল সম্পূর্ণ আলাদা। সে সময় অ্যাপলের লোগোতে ছিল একটি আপেল গাছের নিচে স্যার আইজ্যাক নিউটনের বসে থাকার দৃশ্য। তবে স্টিভ জবস চেয়েছিলেন অ্যাপলের সব পণ্যে প্রতিষ্ঠানটির লোগো যুক্ত থাকবে। এ জন্য নিউটনের লোগোটির চাইতেও সাধাসিধে একটি লোগো দরকার ছিল।তাই জনপ্রিয় ডিজাইনার রব জ্যানফকে নিয়োগ করেছিলেন তিনি। জ্যানফই সর্বপ্রথম একটি পাতাযুক্ত আপেলের প্রস্তাব পেশ করেন। তবে একই আকৃতির অন্যান্য ফলের সঙ্গে সাধারণ মানুষ আপেলকে মিলিয়ে ফেলতে পারে বলে মনে হয়েছিল তাঁর। তাই সমস্যার সমাধান করতেই আপেলে কামড় যুক্ত করেছিলেন রব জ্যানোফ। যাতে যেকেউ লোগোটি প্রথমবার দেখেই বুঝতে পারবে সেটি আপেল, অন্য কোনো ফল নয়। লোগোর মাধ্যমে অনেক সংস্থার জনপ্রিয়তা আন্দাজ করা যায়। কোনও কোনও সংস্থা লোগোতে নিজেদের নাম ও কোম্পানির বয়সও তুলে ধরে। কিন্তু অ্যাপলের ক্ষেত্রে তা একেবারে উল্টো। লোগো অসম্পূর্ণ থাকার পরেও সেটি অন্যরকম।এক সাক্ষাৎকারে জ্যানফকে এমন লোগো ব্যবহারের কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এমন একটা আধ-খাওয়া আপেল দেওয়ার অর্থ ছিল দক্ষতা প্রদর্শন করা। অর্থাৎ, এটি যে স্পষ্ট ভাবেই একটি আপেল, টমেটো বা চেরি জাতীয় অন্য কোনো ফল নয়, লোকে যেন একবার দেখার পরই তা নিশ্চিত হতে পারেন।একটি আপেল যেমন সবাই ক্রয় করতে পারে এবং কামড় দিতে পারে তেমনি এ কোম্পানির পণ্যগুলোও সর্বস্তরের মানুষের উদ্দেশ্যেই নির্মিত।মূলত এই বার্তাটি বিশ্বের সকলের দ্বারে পৌঁছে দেওয়াই তাঁর এবং স্টিভ জবসের বিশেষ উদ্দেশ্য ছিলো বলে জানান তিনি। তবে অনেকেই মনে করেন, আপেলে কামড়ের মাধ্যমে বোঝানো হয়েছে এই সংস্থাটি কম্পিউটিং এবং টেলিকমিউনিকেশন সেগমেন্টের ডেটার একটি ইউনিট। কিন্তু এ ধারণার পক্ষে সঠিক কোনো যুক্তি এখনো পাওয়া যায়নি।প্রাথমিকভাবে অ্যাপলের লোগোটি ছিল রংধনুর রঙের। কিন্তু রংধনুর রঙের ক্ষেত্রে পরপর যে রংগুলো দেখা যায়, লোগোটিতে সে ধারা অনুসরণ করা হয়নি।অঙ্কিত আপেলটির পাতা উপরের দিকে থাকার ফলে লোগোতে সবুজ রং প্রথমে দেওয়া হয়েছিল। স্টিভ জবসের ইচ্ছায় ছয়টি রঙের ডোরা দেওয়া হয়েছিল আপেলটিতে। তিনি চেয়েছিলেন অ্যাপল কোম্পানির তৈরি কম্পিউটারে যে রঙিন ছবি দেখা যায়, তার বার্তা লোগোতেও প্রকাশ পাক। কারণ, সে সময়ের অন্যান্য কম্পিউটারে রঙিন ছবি দেখা যেত না।পরবর্তীতে বিভিন্ন সময় লোগোতে টুকটাক পরিবর্তন আনা হয়েছে, তবে আকৃতি বদলায়নি।১৯৯৮ সালের দিকে রঙধনুর রঙ বাদ দিয়ে অ্যাপল লোগোতে কেবল একটাই রং ব্যবহার শুরু হয়। এরপর একাধিক রং পরিবর্তন করা হলেও থিম একই ছিল।২০১১ সালে স্টিভ জবস অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে গেলে, হংকংয়ের ১৯ বছর বয়সী জোনাথান মাক লং অ্যাপলের লোগোর কামড় দেওয়া অংশে বসিয়ে দেন স্টিভ জবসের অবয়ব। অ্যাপলে যে জবসের অভাব পূরণ হওয়ার নয়, তা-ই বোঝাতে চেয়েছিলেন তিনি। তবে প্রতিষ্ঠানটির কোন প্রোডাক্টে এই লোগো ব্যবহার করা হয়নি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad