Ad

মহাকাশ পর্যটন শিল্পে অভিষেক ঘটছে চীনের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Astronaut
Durbin News

যুক্তরাষ্ট্রের পর এবার মহাকাশ পর্যটন শিল্পে অভিষেক ঘটছে চীনের। ২০২৫ সাল নাগাদ বানিজ্যিক ভাবে মহাকাশ সফরের পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। তবে এই মিশনে যেতে যাত্রীদের খরচ হতে পারে ২ থেকে ৩ মিলিয়ন ইউয়ান। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার কোটি টাকা।মহাকাশে যাওয়ার জন্য রকেটটিতে থাকবে পাঁচটি ইঞ্জিন। ওজন হবে আনুমানিক ৭০ মেট্রিক টন। ৩ মিটার লম্বা এবং চারটি বড় জানালা সংযুক্ত থাকবে এতে।এটি পরিচালিত হবে স্বয়ংক্রিয় ভাবে। অর্থ্যাৎ ভেতরে নিয়ন্ত্রক বা পাইলট হিসেবে কেউ থাকবেন না। মহাকাশ সফরের জন্য নির্ধারিত রকেটের সাহায্যে এক বারে মোট সাত জন যাত্রীকে নিয়ে ৬২ মাইল উপরে ভ্রমন করা সম্ভব। প্রায় সব ধরনের মানুষই এই যাত্রার জন্য শারীরিকভাবে উপযুক্ত বলে জানিয়েছে চীন।পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের মধ্যকার সীমা বা "কারমান লাইন" অবধি ভ্রমন করবেন যাত্রীরা। সেখানে পৌঁছানোর পর মূল অংশ থেকে আলাদা হয়ে যাবে মহাকাশযানটি। তারপর ফোর্স অফ ইনার্শিয়ার মাধ্যমে ভেসে বেড়াবে কিছুক্ষণ। মূল রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছে ধীরে ধীরে অবতরন করবে। অন্যদিকে যাত্রীদের বহনকারী মহাকাশযানটি একটি প্যারাস্যুটের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসবে। চীনের উত্তর - পশ্চিমাংশের কোন এক এলাকা অবতরনের স্থান হিসেবে নির্ধারন করা হবে বলে জানা গেছে। মহাকাশ ভ্রমনের নানা ধরন রয়েছে। উপকক্ষপথ ভ্রমন তার একটি। সর্বোচ্চ দশ মিনিটের মহাকাশ ভ্রমনের জন্য উপকক্ষপথ ভ্রমন সবচেয়ে কার্যকরী।সিএএস স্পেসের" সাথে যৌথভাবে কাজ করবে চীনের বৃহত্তম এবং জনপ্রিয় প্রতিষ্ঠান চায়না ট্যুরিজম গ্রুপ। মহাকাশ প্রযুক্তির বানিজ্যিক ব্যবহার বাড়ানো এবং চীনের অর্থনীতিতে মহাকাশ প্রযুক্তির অবদান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে চায় প্রতিষ্ঠান দুটি। তবে আনুষ্ঠানিক ভাবে মহাকাশ পর্যটনের কার্যক্রম শুরু করার আগে কয়েকটি পরীক্ষামূলক উড্ডয়ন পর্যবেক্ষন করা হবে। ২০২৩ সালের দিকে পরীক্ষামূলক কাজটি করতে যাচ্ছে চীন। ফলাফল সন্তুষ্টজনক হলে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। সবকিছু ঠিক থাকলে, বানিজ্যিক ভিত্তিতে মহাকাশ ভ্রমনের জন্য চীন আগামী পাঁচ বছরের মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। দেশটি মহাকাশ পর্যটন শিল্পের ক্ষেত্রে বর্তমানে প্রাথমিক স্তর অতিক্রম করে পরবর্তী স্তরে পদার্পন করেছে।উন্নতমানের রকেট নির্মাণ, গবেষণা এবং উন্নয়নের ধাপ অতিক্রম করে রকেটের যথাযথ ব্যবহার এবং বানিজ্যিকীকরনের দিকে এগিয়ে চলেছে তারা।তবে শুধু চীনই নয়, ব্রিটিশ স্পেসফ্লাইট প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক প্রায় ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে মহাকাশ ভ্রমনের সুযোগ দিচ্ছে। গত বছর এলন মাস্কের "স্পেসএক্স" চারজন যাত্রী নিয়ে ঘুরে এছেছে মহাকাশ। জেভ বেজোসের "ব্লু অরিজিন" ও পিছিয়ে নেই। গত আগস্টে মহাকাশ উড্ডয়ন পরিসেবা সংস্থাটি ষষ্ঠবারের মতো যাত্রীদের নিয়ে "স্পেস ফ্লাইট মিশন" সম্পূর্ন করেছে। এছাড়াও মহাকাশ ভ্রমন নিয়ে কাজ করছে বেশ কিছু দেশ।বানিজ্যিক ভিত্তিতে মহাকাশ প্রযুক্তিকে এগিয়ে নিতে চীনে মোট ৩৭০ টি প্রতিষ্ঠান কাজ করছে। আশা করা যাচ্ছে যে, আগামী দশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মতো উন্নত মহাকাশ পর্যটন শিল্পকে টেক্কা দেবে চীন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad