আন্তর্জাতিক


রানির গার্ডরা যেন পুরো রোবট!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৮ অপরাহ্ন, বুধবার

রানির গার্ডরা যেন পুরো রোবট!

ব্রিটেনের রানির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন কুইন্স গার্ডের সেনারা। সম্মানযুক্ত এ পেশায় নিযুক্ত সদস্যদের মেনে চলতে হয় কঠোর নিয়ম-কানুন। 

এ গার্ডদের অনেকে রক্তে মাংসে গড়া রোবট উপাধি দিয়ে থাকেন। কারণ, তারা যেভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন তা দেখলে, তাদেরকে রোবটই মনে হতে পারে।

কর্তব্য পালনের সময় কুইন্স গার্ডের সেনাদের নড়াচড়া করা এবং কোনো কিছু ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি যদি কোনো পর্যটক বা বাইরের কেউ তাদের দিকে ঢিল ছুঁড়ে মারে তবুও তারা নড়তে পারবেন না।

তবে প্রতি দশ মিনিট পর পর তারা চাইলে মার্চপাস্ট করতে পারবে এবং দ্রুত নিজের অবস্থানে ফিরে যেতে হবে। শুধুমাত্র শিফট পরিবর্তনের সময় একজন সরে গিয়ে অন্যজনকে জায়গা দিয়ে থাকেন।

তাদের ভাষার ব্যবহারে রয়েছে যথেষ্ট সীমাবদ্ধতা। একমাত্র রানির সাথেই তারা সাধারণ ভাবে কথা বলতে পারেন।

মাঝে মধ্যেই কেবল অন্যান্য কথা বলতে পারেন, তবে তা ঠিক তখনই, যখন কেউ তাদের কাজে বাঁধা সৃষ্টি করেন, কিংবা কোন পর্যটককে সাহায্য করার প্রয়োজন পড়ে।

কুইন্স গার্ডের সেনাদের হাসাও নিষেধ। যদি কেউ হাসেন তাহলে তাকে অর্থদণ্ড জরিমানা করার বিধান রয়েছে। 

তারা যদি কখনো  মাথা ঘুরে পড়ে যায় সেটিরও রয়েছে কঠোর নিয়ম। এমনকি কাজের সময় তাদের কোনো টয়লেট বিরতিও দেওয়া হয়না।

প্রচন্ড পিপাসাতেও তার নিজের হাতে পানি খেতে পারেন না, এরজন্য অন্য কোনো মাধ্যমের সাহায্য নিতে হয়।

ছয় ঘন্টা কোনোরকমে নড়াচড়া না করে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে গার্ডরাও মাঝে মাঝে বিরক্ত হয়ে যান। তবে এক্ষেত্রে নিয়ম ভাঙার কোন উপায় নেই।

একটি মজার বিষয় হচ্ছে, রানির সুরক্ষায় নিয়োজিত গার্ডদের কাঁধে যে অস্ত্র থাকে তাতে কখনোই বুলেট থাকেনা। শুধুমাত্র প্রদর্শনের জন্যই এ বন্দুক ব্যবহার করা হয়।

তারা স্ট্যান্ডার্ড বুল পপ এসস্ট রাইফেল ব্যবহার করে থাকে। যেগুলোর মাথায় শুধু বেয়নেট থাকে। বুলেট না থাকলেও এ বেয়নেট খুবই মারাত্মক। 

তাৎক্ষণিক যেকোনো দূর্ঘটনা রোধেই বুলেট ছাড়া রাইফেল ব্যবহার করা হয়। তবে রাজ পরিবারের নিরপত্তায় নিযুক্ত বিশেষ গার্ডরা এই আইনের বাহিরে।

কুইন্স গার্ডদের মাথায় যে কালো রঙের তুলতুলে টুপি দেখা যায়, সেগুলো পরারও বিশেষ কিছু কারণ রয়েছে। ভালুকের চামড়া দিয়ে তৈরি এই টুপি গুলোর উৎপত্তি আঠারো শতকের দিকে।

সেসময় বৃটিশ এবং ফরাসি সেনাবাহিনীর বন্ধুকধারীরা বিশেষ টুপিগুলো পরতেন, যাতে তাদের দেখতে লম্বা এবং আকর্ষণীয় লাগে।

এগুলো গার্ডদের ঘাড়কে যেকোনো ধরনের আঘাত থেকে রক্ষা করতে পারে। এসব টুপি ১৮ ইঞ্চি লম্বা এবং দুই থেকে চার কেজি ওজনের হয়ে থাকে। 

এই বিশেষ বাহিনীতে আসার জন্য বেশ কিছু শর্ত পূরন করতে হয়। প্রার্থীকে গার্ড পদে নিযুক্ত হবার জন্য ব্রিটিশ বংশোদ্ভূত হতে হবে। উচ্চবংশীয় ব্যক্তিরা চাকরিতে বিশেষ সুবিধা পেয়ে থাকেন।

তবে সবাইকে ব্রিটিশ আর্মির পরীক্ষায় অবশ্যই উর্ত্তীন হতে হবে। পাশাপাশি শারীরিক এবং মানসিক দিক থেকেও ফিট হতে হবে।

পুর্বে কেবল ৬ফিট উচ্চতার ব্যক্তিরাই এ পদের জন্য আবেদন করতে পারতেন। তবে এখন তা কিছুটা কমিয়ে ৫ ফুট ১০ইঞ্চি করা হয়েছে।





জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।