Ad

মক্কা-মদিনা রুটে ট্রেন চালাবেন নারীরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
_123292259_gettyimages-1188313193
Durbin News

শরিয়াহ আইনে পরিচালিত দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে চলতি বছরই উচ্চগতির ট্রেন চালাবেন নারীরা।এ জন্য চালক হিসেবে চলতি বছরের শুরুতে প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন ৩১ জন নারী। জেদ্দা হয়ে মক্কা-মদিনা রুটে চলমান হারামাইন হাইস্পিড ট্রেনের শিক্ষানবিশ তারা।গত মাসেই শেষ হয়েছে তাদের তত্ত্বীয় প্রশিক্ষণ।এবার তারা শুরু করেছেন ব্যবহারিক ক্লাস। এর মধ্য দিয়ে সউদী আরবে প্রথমবার কোনো নারীর হাতে গিয়েছে ট্রেনের নিয়ন্ত্রণ।গত কয়েক বছর ধরেই নানা রকম বিধিনিষেধের ব্যাপারগুলো শিথিল করছে সৌদি আরব। নারীদের গাড়ি চালানো, গাইড চাকুরির সুবিধাসহ নাইট ক্লাবও খুলেছে দেশটি। তারই ধারাবাহিকতায় মার্চে শুরু হওয়া প্রশিক্ষণের প্রথম পর্যায়ে এই ৩১ নারী ৪৮৩ ঘণ্টার তত্ত্বীয় ক্লাসে অংশ নেন। তাদের পাঠ্যসূচিতে ছিল রেলওয়ের মৌলিক জ্ঞান, ট্রাফিক ও নিরাপত্তা আইন, কাজের ঝুঁকি, অগ্নিনির্বাপন এবং রেল ও রেলওয়ে অবকাঠামো সম্পর্কিত কারিগরি বিষয়। হাই-স্পিড রেল পরিচালনাকারী কনসোর্টিয়াম ও সৌদি রেলওয়ে পলিটেকনিকের বৃহত্তম শেয়ারহোল্ডার স্প্যানিশ কোম্পানি রেনফে তাদের প্রশিক্ষণ দিয়েছে।এর আগে নারীদের ট্রেন চালক হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা করে সৌদি সরকার। এ জন্য দেওয়া হয় বিজ্ঞাপন। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিতের অংশ হিসাবে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় মাত্র ৩০টি পদের বিপরীতে আবেদন পড়ে ২৮ হাজার।তাদের মধ্য থেকে সাক্ষাৎকারের পর ১৪৫ জন নির্বাচিত হন, এরপর প্রশিক্ষণের প্রথম পর্যায়ে যোগ দেন ৩৪ জন।এরপর তত্ত্বীয় পর্বে উর্ত্তীণ হয়েছেন ৩১ জন। এর মাধ্যমে তারা দেশটিতে ট্রেনের প্রথম নারী চালক হওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। প্রশিক্ষণে থাকা এই নারী ড্রাইভারদের সবাই সৌদি আরবের নাগরিক।শিক্ষানবিসদের মধ্যে ৭০ শতাংশেরই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে। দেশের উচ্চ প্রশিক্ষিত নারীরা পবিত্র দুই শহরের চলাচলকারী ট্রেনের নেতৃত্বে দেবেন। এই উদ্যোগে আগামীতে বিভিন্ন ক্ষেত্রে নারীদের আরো বেশি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।আশা করা হচ্ছে সব পরীক্ষা ও প্রশিক্ষণে উর্ত্তীণ হওয়া চালকেরা আগামী ডিসেম্বরের শেষ দিকে সৌদির নির্দিষ্ট গন্তব্যগুলোতে ট্রেন নিয়ে যাত্রা করবে।প্রশিক্ষণার্থীদেরকে চিকিৎসা বীমা, ইন্স্যুরেন্সে রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণের সময়কালে মাসিক ৪ হাজার সৌদি রিয়াল বোনাস সহ বিভিন্ন সুবিধার নিশ্চয়তা দেওয়া হবে।মহিলা গ্র্যাজুয়েটরা সৌদি আরবের রেলওয়েতে নিযুক্ত হলে, ৮ হাজার সৌদি রিয়াল পর্যন্ত মাসিক বেতন পাবেন। ২০১৮ সাল থেকে সৌদি আরবে মক্কা-মদিনা-জেদ্দা রুটে চালু হয়েছে উচ্চগতিসম্পন্ন হারামিয়াম ট্রেন। এটি পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে আছে স্পেনভিত্তিক কোম্পানি রেনফে। প্রার্থীকে বাছাই ও তাদের প্রশিক্ষণের দায়িত্বও দেয়া হয়েছে প্রতিষ্ঠানটির উপর।তারা গত নয় বছরে ১৩০ জন সৌদি নাগরিককে প্রশিক্ষণ দিয়েছে। আশা করা হচ্ছে ২০২২ সালের শেষ দিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দ্রুতগামী এই ট্রেনের চালকের আসনে নারীদের দেখা যাবে।’ মক্কা-মদিনা-জেদ্দা রুটের দৈর্ঘ প্রায় ৪৫০ কিলোমিটার। ৫টি স্টেশন আছে এই রুটটিতে। প্রতি বছর প্রায় ছয় কোটি মানুষ এই ট্রেনে যাতায়াত করেন।আগামী বছরগুলোতে বিশেষ করে ওমরাহ ও হজ মৌসুমে চাহিদা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশটিতে সম্প্রতি নারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। এরই মধ্যে চলচ্চিত্রসহ বিভিন্ন বিষয়ে নানা পরিবর্তন দেখা গেছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad