Ad

পারমাণবিক অস্ত্র পাহারায় নিয়োজিত ডলফিন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
images
Durbin News

পারমাণবিক অস্ত্রের পাহারাদার হিসেবে কাজ করছে এক দল ডলফিন! যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের নৌঘাঁটি ‘কিটস্যাপ’। এখানে রয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি পারমাণবিক বোমা। আর এই বোমাগুলোর পাহাড়াদার হিসেবে নিয়োজিত আছে ডলফিন ও সি লায়নরা। এদের সবাই অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত।যুদ্ধক্ষেত্রে নব্বইয়ের দশকেও ব্যবহৃত হতো ডলফিন। আর সময়ের পরিক্রমায় তাদদেরকে এখন ব্যবহার করা হচ্ছে পাহাড়াদার হিসেবে।প্রতিটি ডলফিনই জানে শত্রুদের প্রতিরোধ করার সবরকম কৌশল। শুধু তাই নয় নৌবাহিনীতে তাদের দেওয়া আছে সামরিক পদবিও।এর বাইরে বাসস্থান থেকে শুরু করে দেওয়া হয় নানা সুযোগ-সুবিধা। বিশেষভাবে ট্রেনিং দেওয়ার ফলে ডলফিনের দল বেশ চৌকসভাবে দায়িত্ব পালন করে আসছে দীর্ঘসময় ধরেই। ২০১০ সাল থেকে এই ঘাঁটি পাহারা দিচ্ছে তারা। কিটসঅ্যাপ নৌঘাঁটির মতো বিশ্বের আর কোনো দেশেই নেই এতো বড় পারমাণবিক বোমার মজুত।যার কারণে কড়া নিরাপত্তায় রাখা হয় জায়গাটি। আর দীর্ঘ ১২ বছর ধরে ডলফিনের একটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল সেই দায়িত্ব পালন করে আসছে। ১৯৬৭ সাল থেকে ‘স্পেস এন্ড নেভাল ওয়ারফেয়ার সিস্টেম’ বা স্পাওয়ারের অধীনে ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগোতে ডলফিনদের দেওয়া হয় সামরিক প্রশিক্ষণ। পাহাড়া দেওয়া ছাড়াও প্রশিক্ষণপ্রান্ত ডলফিনরা বেশ বুদ্ধিমত্তার অধিকারী। সমুদ্রে মাইন শনাক্ত করা থেকে শুরু করে নৌবাহিনীর নিরাপত্তা দেওয়া ও সাগরে উদ্ধার অভিযান চালানোর ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা। বর্তমানেও প্রায় শ'খানেক ডলফিন আর অর্ধশতাধিক সি লায়নকে প্রশিক্ষণ দিচ্ছে স্পাওয়ার। মানুষের চেয়েও বেশ দ্রুতগতি আর বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে এই বাহিনী। প্রকৃতিগতভাবেই ডলফিনদের রয়েছে পানির নিচে ভালোভাবে দেখার জন্য ইকোলোকেশন ব্যবহারের ক্ষমতা। যেকোনো বিপদজনক বস্তুকে চিহ্নিত করতে তারা ব্যবহার করে বায়োলজিক্যাল সোনার। এই সামুদ্রিক সেনাদের চোখ এড়িয়ে মজুতের কাছে পৌঁছানোর সাধ্য নেই কারোর। শুধু যে যুক্তরাষ্ট্রেই এমন দৃশ্যের দেখা মিলে ব্যাপারটা তেমন নয়। এর আগেও বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধে ও নৌঘাটির নিরাপত্তায় সাময়িক সময়ের জন্য দেখা গিয়েছিলো প্রশিক্ষিত ডলফিন দলকে।ভিয়েতনাম-ইরাক যুদ্ধে অসামান্য অবদান ছিলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত এই ডলফিনগুলোর।যুদ্ধক্ষেত্রে সামুদ্রিক প্রাণীর ব্যবহার প্রথম দেখা মিলে ১৯৯০ সালে। সময়ের ব্যবধানে যুদ্ধের সংখ্যা অনেকাংশে কমলেও বেড়েছে ডলফিনের ব্যবহার। মার্কিন ঘাঁটিতে একটা বড়সড় ডলফিনের দলকে পাহাড়া দিতে দেখা যায় দিন-রাত।মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে অনেক ক্ষেত্রেই মানা হয় ডলফিনকে। বুদ্ধিতে অন্যান্য প্রাণীদের চেয়ে অনেক এগিয়ে তারা। মানুষের সাথেও এদের বন্ধুত্বটা বেশ ভালো, ভাব জমাতেও লাগেনা খুব বেশি সময়। যার ফলে সহজেই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে সুবিধা হয় এই সামুদ্রিক প্রাণীদের। সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের তালিকায় সবার উপরের স্থানে থাকার কারণেই গুরুত্বপূর্ণ কাজেও এখন ব্যবহৃত হচ্ছে ডলফিন। যুক্তরাষ্ট্রের নৌঘাঁটির মতো অধিক গুরুত্বপূর্ণ জায়গায়ও বড় পদে দায়িত্বপ্রাপ্ত রয়েছে এই প্রানিটি। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের আরো অনেক দেশের সেনাবাহিনীতে প্রানী নিয়োগ দেয়ার নজির রয়েছে। ২০২১ সালে কম্বোডিয়ায় সামরিক বাহিনীতে নিয়োগ দেয়া হয়েছে ২০টি ইঁদুর। আফ্রিকার তানজানিয়া থেকে আনা বিশেষ ধরণের এই ইঁদুরগুলোকে প্রশিক্ষনের মধ্য দিয়ে যেতে হয়েছে।মূলত, গত শতকে গৃহযুদ্ধ চলার সময় কম্বোডিয়ায় বিপুল পরিমাণ স্থল মাইন পুঁতে রাখা হয়। ১৯৭৯ সাল থেকে দেশটির স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন ৬৪ হাজারেরও বেশি মানুষ।এসব ইঁদুরের ঘ্রাণ শক্তি তীব্র হওয়ায় সহজেই মাইন শনাক্ত করতে পারে। এ পদ্ধতিতে সাফল্য আসায় ২০১৬ সাল থেকেই স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad