Ad

বিশ্বে অবিশ্বাস্য গতিতে বাড়ছে ধনীর সংখ্যা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-430750-1623509761
Durbin News

বিশ্বব্যাপী অবিশ্বাস্য গতিতে বাড়ছে ধনী মানুষের সংখ্যা। পৃথিবীর সব দেশেই একই চিত্র দেখা যাচ্ছে সম্প্রতি প্রকাশিত ক্রেডিট সুইসের এক প্রতিবেদনে। শুধুমাত্র ২০২১ সালে পুরো বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫২ লক্ষ। যদিও এই নতুন ধনীদের প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ক্রেডিট সুইসের ভাষ্যমতে অতীতের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী মিলিয়নিয়ারের এই উথান অন্য যেকোন সময়ের চেয়ে সর্বোচ্চ।২০২০ সালের শেষ নাগাদ পুরো বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যা ছিল ৫ কোটি ৪৮ লক্ষ। ২০২১ সালের শেষে এই সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ কোটি ২৫ লক্ষে।অর্থনীতিবিদেরা মনে করছেন করোনা পরবর্তী সময়ে বৈশ্বিক অর্থনীতি তার প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে নতুন করে চাঙ্গা হচ্ছে। ধনী লোকের অত্যাধিক বৃদ্ধি অন্তত এই কথার সত্যতা প্রমান করছে । তবে বিশ্লেষকেরা শংকা প্রকাশ করছেন ধনী গরীবের ভেদাভেদ বৃদ্ধি নিয়ে।গত ২০শে সেপ্টেম্বর প্রকাশিত সুইস ব্যাংকের ওই প্রতিবেদনে আরো দেখা যায় গত এক বছরে বৈশ্বিক সম্পদের পরিমান বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ।সরকারি এবং বেসরকারি খাত মিলিয়ে বৈশ্বিক সম্পদের বর্তমান পরিমান প্রায় ৪৬৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। তবে এর মধ্যে বেসরকারি সম্পদের ৮০ শতাংশ আছে সমাজের মাত্র ১০ শতাংশ লোকের নিকট।করোনা পরবর্তি ধাক্কা কাটানো গেলেও শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরই ফলে বিশ্বব্যাপী দেখা যাচ্ছে উচ্চ মুল্যস্ফীতি। এই মুল্যস্ফীতি কমাতে ব্যাংকগুলো গ্রহন করছে সুদের হার বাড়ানোর মত নীতি, ফলে কমছে মানুষের সম্পদের পরিমান। অর্থনীতিবিদেরা আশংকা করছেন বিশ্ব মন্দার।তবে এত কিছুর মাঝে গত মঙ্গলবার প্রকাশিত সুইস ব্যাংকের রিপোর্ট বলছে আগামী ৫ বছরে বিশ্বে ধনী লোকের সংখ্যা বাড়বে আরো আড়াই কোটি।তথ্যনুযায়ী ২০২৬ সালে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮ কোটি ৭৫ লক্ষ, যা ২০২১ সালের তুলনায় অন্তত ৪০ শতাংশ বেশি।প্রকাশিত প্রতিবেদনের পুর্ভাবাস অনুযায়ী উদীয়মান অর্থনীতির দেশ গুলোতে ধনী মানুষ বৃদ্ধির হার সবচেয়ে বেশি।সর্বশেষ ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ধনী মানুষের সংখ্যা বেড়েছে ২৬ লক্ষ। একইভাবে চীনেও ধনী পরিবারের সংখ্যা বাড়ছে অত্যাধিক হারে। বিশ্লেষকেরা বলছেন চলমান মন্দার আগে করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী সম্পদের পরিমান কমলেও চীনা মানুষের সম্পদ ছিল ক্রমবর্ধমান। এমনকি আগামী পাঁচ বছরে চীনে ধনী পরিবারের সংখ্যা বাড়বে দিগুনেরও বেশি। জরিপটি বলছে, চীন শীঘ্রই ধনীদের তালিকায় যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিদন্দ্বী হয়ে উঠবে। তবে ক্রমাগত ভাবে নতুন ধনী বাড়লেও সম্পদের পরিমান কমছে পুরাতন ধনীদের। গত ছয় মাসে বিশ্বের সেরা ৫০০ ধনী ব্যাক্তি তাদের ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছেন।এই বিশাল সম্পদ হ্রাসের পেছনে মুল্যস্ফীতি এবং ডলারের মুল্যমান উঠানামা, সর্বোপরি চলমান মন্দা পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। তবে সুইস ব্যাংক এর জরিপ বলছে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হচ্ছে। উন্নয়নশীল দেশগুলো আগের যেকোন সময়ের চেয়ে ভালো অবস্থানে যাচ্ছে।এছাড়া ক্রেডিট সুইসের জরিপে দেখা যায় সম্পদের বেসরকারিকরন বাড়ছে । তবে বিশ্বব্যাপী সম্পদশালী বাড়লে ও অর্থনীতিবিদেরা বলছেন ধনী গরীবের বৈষম্য বেড়েই চলেছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad