Ad

বাংলাদেশ থেকে নেয়া ঋণ শোধ করবে শ্রীলঙ্কা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

বাংলাদেশ থেকে নেওয়া দুইশ মিলিয়ন ডলারের ঋণ ফেরত দিবে শ্রীলংকা। আগামী ফেব্রুয়ারী এবং মার্চ মাসের দিকে তিন কিস্তিতে ঋণ পরিশোধ করার আশ্বাস দিয়েছে এই দ্বীপ রাষ্ট্র। গত সপ্তাহে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি তে। সেখানে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এর সাথে একটি বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরসিংহ। ঋণের অর্থ পরিশোধের জন্য আইএমএফ এর দ্বারস্থ হচ্ছে দেশটি। আইএমএফ এর ঋণ ছাড় হলেই শ্রীলঙ্কা বাংলাদেশের অর্থ পরিশোধ শুরু করবে বলে জানানো হয়েছে।গভর্নর নন্দলাল বীরসিংহ জানান, তারা চীন, জাপান এবং ভারতের সাথে মিলে তাদের ইকোনমি পুনর্গঠন করার চেষ্টায় রয়েছেন। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক এর গভর্নর জানিয়েছেন, আগামী চার মাসের মধ্যেই শ্রীলঙ্কা তাদের ঋণ পুরোটাই পরিশোধ করবে। আগামী ফেব্রুয়ারী এবং মার্চের মধ্যে কিছু নির্ধারিত সময় দেওয়া আছে। সেই সময় তারা অর্থ পরিশোধের জন্য বেছে নেবে বলে আশ্বাস দিয়েছে। ঋণের ব্যাপারে আব্দুর রউফ তালুকদার বলেন, 'শ্রীলঙ্কা কে আমরা সোয়াপ অ্যারেঞ্জমেন্ট এর জন্য তিন দফায় দুইশ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিলাম। কিন্তু দেশটির অর্থনৈতিক সংকটের কারনে নির্ধারিত সময়ে আমাদের সেই অর্থ ফেরত দিতে পারেনি। আমরা ঋণ শোধের মেয়াদ দুই দফা বাড়িয়েছি।' ১৯৯৭ সালে বিশ্ব ব্যাংকের মানদণ্ডে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছিলো শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দেশটি গত সাত দশকের মধ্যে এখন সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটে রয়েছে।দুর্নিতি, লুটপাট, অপ শাসন এবং করোনা মহামারীর ধাক্কা মিলিয়ে গত বছর ধ্বসে পড়ে শ্রীলঙ্কান অর্থনীতি। রপ্তানি খাতে নির্দিষ্ট কিছু পণ্যের উপর নির্ভরশীলতা, দুর্নীতি, অপশাসন এবং বৈদেশিক ঋণের বোঝা ছিলো তাদের দেউলিয়া হবার অন্যতম কারণ। দুই কোটি বিশ লাখ জনসংখ্যার এই দেশ চলতি বছর রাজনৈতিক এবং আর্থিক বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়েছে।যার ফলে সার, ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রী আমদানি করতে পারেনি তারা। করোনা মহামারীর জন্যে দুই বছরের বেশি সময় ধরে তাদের পর্যটন খাত ছিলো সংকটের মুখে। পোশাক এবং পর্যটন খাতই ছিলো তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু মেরুদণ্ডই যখন ভেঙে পড়ে তখন আর সহজে উঠে দাড়ানো বেশ কষ্ট হয়ে যায়। ঠিক সেরকমই একটি সময় পার করছিলো বাংলাদেশের অন্যতম নিকটবর্তী রাষ্ট্র। তখন চরম অর্থ সংকটে থাকা দেশটির পাশে দাড়ায় বাংলাদেশ। তিন দফায় রিজার্ভ থেকে ছাড় দেওয়া হয় ঋণের বিশ কোটি টাকা। বিনিময়ের প্রথা মেনে ঋণ পরিশোধের সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছিলো। কিন্তু দেউলিয়া ঘোষণা দেওয়ার পর সেই টাকা ফেরত পাওয়া নিয়ে দেখা দেয় শংকা।বর্তমানে তাদের মূল্যস্ফীতি সত্তর দশমিক দুই শতাংশ। তাদের বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে নতুন উচ্চতায় উঠেছে। খাদ্যপণ্যের দাম বেড়েছে চুরাশি দশমিক ছয় শতাংশ। শ্রীলঙ্কার অবস্থা আমাদের জন্য এক রকম সতর্ক বার্তা। যদিও বর্তমানে পুরো বিশ্ব অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে যাচ্ছে। তাই এখন থেকেই সতর্কতা এবং সঠিক পথে এগোতে পারলে এই বৈশ্বিক সমস্যা হয়তো কিছুটা এড়ানো সম্ভব। তবে, বাহিরের দেশ গুলি বাংলাদেশ কে নিয়ে আশা ব্যাক্ত করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বাংলাদেশে বিনিয়োগ করতে ইচ্ছুক বিদেশের বড় বড় ব্যাংক। আইএমএফ এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভার বাইরে বাংলাদেশ ব্যাংক এর গভর্নরের সাথে বৈঠক করেন স্ট্যান্ডার্ড চাটার্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যানের ভাইস চেয়ারম্যান। মিটিংয়ে বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগের জন্য তাদের আহবান জানিয়েছেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad