Ad

কেমন ছিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক দশক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (9)
Durbin News

কিছুদিনের মধ্যেই ক্ষমতার এক দশক পূর্ণ করতে চলেছেন গণচীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সাথে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে চীনের ইতিহাসে গড়তে চলেছেন এক অনন্য রেকর্ড।তৃতীয় মেয়াদে চীনা কমিউনিস্ট পার্টির এই নেতার জয় অনেকটাই নিশ্চিত। ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশের শাসন এবারও শি এর আয়ত্তেই থাকছে বলে আশা করা যায়।চীনা সংবিধানে দুইবারের বেশি প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে যে বিধিনিষেধ ছিলো ২০১৮ সালে তা সংশোধন করা হয়। এতে সম্প্রসারিত হয়ে যায় শি'র তৃতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার দরজা। দলীয় একচ্ছত্র আধিপত্য ছাড়াও বিশেষ কিছু ক্ষেত্রে অর্জন তাকে তৃতীয়বারের মতো ক্ষমতার আসনে বসতে সহায়তা করছে।চীনের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের তালিকায় আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পরপরই শি'র অবস্থান। দেশটির ইতিহাসে মাও সেতুংয়ের যে মর্যাদা, সমপরিমাণ মর্যাদা রয়েছে শি'র।চীনা কমিউনিস্ট পার্টি শি'র চিন্তাধারাকে দলীয় গঠনতন্ত্রে অন্তর্ভুক্তির প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করে। আর মাও সেতুংয়ের পর শি'ই দ্বিতীয় ব্যাক্তি যিনি ক্ষমতায় অবস্থান করে নিজের চিন্তাভাবনাকে দলীয় গঠনতন্ত্রে মতাদর্শের সঙ্গে মিলিয়ে ফেলতে সক্ষম হয়েছেন।ফলে আধুনিক চীনের রুপকার মাও সেতুং যেভাবে নিজের মতবাদকে মাও-বাদ হিসেবে স্বীকৃতি দিতে পেরেছিলেন, একই ভাবে শি এর চিন্তাধারাও রুপ নিবে শি-বাদ হিসেবে। সেই সাথে শি-মতবাদের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ বিবেচিত হবে কমিউনিস্ট পার্টির বিরোধ হিসেবে। শি জিনপিং চীনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলেন ২০১২ সালের ১৫ নভেম্বর।দশ বছর প্রেসিডেন্ট পদে বসে জিনপিং একে একে দেশের দারিদ্র্য দূরীকরণ, দুর্নীতি দমন, গ্রিন হাউজ গ্যাস নির্গমন, পরিবহন ও প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন গঠনমূলক কাজে সফলতা দেখিয়েছেন।শি এর প্রেসিডেন্ট মেয়াদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছিলো চীনের দারিদ্র্যতা দূরীকরণকে। ২০২০ সালে দেশকে দারিদ্রমুক্ত করার জন্য তার নেতৃত্বকে কৃতিত্ব দিয়েছিলো চীন।জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষার অধিকার প্রদান, ঘরে ঘরে গিয়ে গবাদি পশুগুলোর অবস্থা পর্যালোচনা, লাখো গ্রামীন পরিবারকে অর্থনৈতিক সুবিধা প্রদান ও তাদের বাস্তুসংস্থানের মাধ্যমে শিয়ের অধীনে দারিদ্র্য জয় করতে পেরেছে দেশটি।তিনি ক্ষমতায় বসার প্রথম বছরটিতে চীনে দারিদ্রের সংখ্যা ছিলো ৮২ মিলিয়ন। ক্ষমতার আট বছর পর তা কমে এসেছে ছয় মিলিয়নে, যা চীনের ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক।দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে দূর্নীতি দমনেও বিশেষ নজর রেখে গিয়েছেন শি জিনপিং। ক্ষমতার দশ বছরের মধ্যে সামরিক-বেসামরিক কর্মচারী, মন্ত্রী থেকে শুরু করে সেনা জেনারেল পর্যন্ত প্রায় এক কোটি তেরো লক্ষ লোককে শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে সতর্ক করেন তিনি।দুর্নীতির অভিযোগে কমপক্ষে ১৫ লক্ষ লোককে চরম শাস্তি হিসেবে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডও।অন্যদিকে, মহাকাশ অভিযানের অন্যতম পরাশক্তি চীন। এই প্রতিযোগিতায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং রাশিয়ার মতো দেশগুলো।শি এর প্রচেষ্টায় এই দেশগুলোর সাথে চীনের মহাকাশ প্রতিযোগিতার ব্যবধান অনেকাংশে কমেছে।২০১৩ ও ২০১৯ সালে চাঁদে রোভার্স পাঠানো, ২০২০ সালে মনুষ্যবিহীন মহাকাশযান পাঠিয়ে চাঁদের নমুনা সংগ্রহ, এই সব মহাকাশ সাফল্যে চীন অবদান রাখতে পেরেছে শী জিনপিং ক্ষমতায় বসার পর।অন্যতম অর্থনৈতিক পরাশক্তি হওয়ার পাশাপাশি চীনকে বিশ্বের সবচেয়ে কম কার্বন নির্গমনকারী দেশ হিসেবে গড়ে তোলতেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন শি।দেশকে সবুজ করে তোলতে আগামী দশ বছরের মধ্যে কার্বন নিঃসরণ সর্বোচ্চ কমানোর পদক্ষেপ নেন তিনি। সেই সাথে ২০৬০ সালের মধ্যে দেশকে কার্বন নিরপেক্ষ দেশে পরিনত করতে প্রতিশ্রুতি দেন।পরিবহন ব্যবস্থার উন্নয়নেও ব্যাপক ভূমিকা রেখেছেন চীনের এই প্রেসিডেন্ট। ক্ষমতার এক দশকের মধ্যে হাই-স্পিড রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য বাড়িয়েছেন চার গুন।বিগত দশ বছরে দেশে বেসামরিক বিমানবন্দর নির্মান করেছেন ৮২টি, বেড়ে গিয়েছে বিমান যাত্রীর সংখ্যাও। এছাড়াও প্রতিবছর প্রযুক্তি খাত সহ আরও অনেক খাতে বিভিন্ন যুগান্তকারী অর্জনতো রয়েছেই।কিন্তু শি এর তৃতীয়বারের মতো ক্ষমতায় বসার পেছনে কিছুটা বাধাও রয়েছে। আবাসন খাতে ধস, অর্থনৈতিক প্রবৃদ্ধির টানা অবনতি, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রতি অব্যাহত সমর্থন এবং তাইওয়ান ইস্যুতে পশ্চিমা চাপকে ঘিরে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে তাকে।পাশাপাশি জিরো কোভিড নীতিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে চীনা নাগরিকরা। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে শি জিনপিং এর হাত ধরে বিগত দশ বছরে চীনের উন্নয়ন পৌঁছে গিয়েছে এক অন্য মাত্রায়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad