Ad

ভবিষ্যতে আমেরিকার সবচেয়ে বড় হুমকি চীন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Chinese
Durbin News

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পরোক্ষভাবে আমেরিকার প্রতি প্রবল হুমকিস্বরূপ। তবে সমসাময়িক সময়ে চীন আমেরিকান মিলিটারীর সবথেকে বড় প্রতিপক্ষ। বৃহস্পতিবার প্রকাশিত ৮০ পৃষ্ঠার এক কৌশলপত্রে এই আশঙ্কার কথা উল্লেখ করে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ।আমেরিকাকে খুব দ্রুত সময়ের মধ্যে পৃথিবীর অন্যতম দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মুখোমুখি হতে হবে। সেটি আগামী এক দশকের মধ্যেই হতে পারে মর্মে কৌশলপত্রে উল্লেখ করেছে ইউএস মিলিটারী। সাম্প্রতিক পরিস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পারমানবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করতে পারে।সদ্য দখলকৃত দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া সহ পূর্বে দখলকৃত ক্রিমিয়াকে রাশিয়ার ভূখন্ডের সাথে সংযুক্ত করে, এই অঞ্চলগুলোকে যেকোন মূল্যে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। এছাড়াও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধে অন্য দেশের নাক গলানোকে সহজভাবে না নেওয়ার হুশিয়ারি দিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট।ইউক্রেনের সাথে যুদ্ধ চলতে থাকলে রাশিয়া ক্রমাগতভাবে সামরিক দিক থেকে দূর্বল হয়ে যাবে। তবে চীনকে দীর্ঘকাল ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা সম্পন্ন প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছে বাইডেনের প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র।রাশিয়ার প্রচলিত সেনাদের সামরিক সক্ষমতা কমে আসলে তারা পারমানবিক অস্ত্রের উপর জোর দিতে পারে বলে আশঙ্কা বাইডেন প্রশাসনের।অন্যদিকে চীনকে সমসাময়িক বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখাতে গিয়ে কৌশলপত্রে বলা হয়েছে, চীন বর্তমান সময়ের একমাত্র রাষ্ট্র যাদের অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক এবং কৌশলগত সক্ষমতা অনেক বেশি। এজন্যই দেশটিকে ভূরাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং হিসেবে বিবেচনা করছে বাইডেন প্রশাসন।ফেডারেশন অফ আমেরিকান সাইন্টিস্টদের হিসেব মতে, চীনের কাছে প্রায় ৩৫০ পারমানবিক অস্ত্র আছে, রাশিয়ার কাছে আছে ৫৯৭৭টি। যার বিপরীতে আমেরিকার হাতে আছে ৫৪২৮টি পারমানবিক অস্ত্র।২০৩০ সালের মধ্যে চীন তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যাটিকে ১০০০ এ নিয়ে যাবে বলে উল্লেখ করা হয়েছে কৌশলপত্রে। চীনের রাশায়নিক অস্ত্রের ভান্ডার বৃদ্ধি আমেরিকার সাথে আগামী দিনে সংঘাত বৃদ্ধির অন্যতম বড় কারণ হিসেনে বিবেচিত হচ্ছে। সেক্ষেত্রে, চীন এবং রাশিয়ার মিত্রতা আমেরিকার জন্য আগামী দিনগুলোতে উদ্বেগজনক হিসেবেই বিবেচিত হচ্ছে।গত আগস্টে আমেরিকার হাউক অফ রিপ্রেজেনটেটিভের স্পীকার ন্যান্সো পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে আমেরিকা এবং চীনের সম্পর্কে নতুনভাবে বিরূপ প্রভাব ফেলেছে। অন্তর্গত থাকা তাইওয়ানে মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ত্বের সফরকে সহজভাবে নেয়নি চীন। এই সফরকে কেন্দ্র করে তাইওয়ান এবং আমেরিকাকে হুশিয়ারি দিয়ে সামরিক মহড়া চালিয়েছিলো তারা। ভবিষ্যতে অভ্যন্তরীণ বিষয়ে মার্কিনীদের নাক গলানোকে সহজভাবে নিবে না বলে আগে থেকেই হুশিয়ারি দিয়ে রেখেছে চীন।চীন এবং রাশিয়া ছাড়াও আমেরিকার আরো দুটি পারমানবিক শক্তিধর প্রতিপক্ষ উত্তর কোরিয়া এবং ইরান। সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার প্রতি উত্তর কোরিয়া এবং ইরানের সমর্থন ক্রমশ শক্তিশালী হচ্ছে। ইরানের বহুল আলোচিত 'কামিকাজি' ড্রোন ব্যবহার করে রুশ সেনারা ইউক্রেন যুদ্ধে নতুনভাবে ঘুরে দাড়িয়েছে। সেই সাথে উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া অস্ত্র নিচ্ছে বলে অভিযোগ আমেরিকার।রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া, ৪টি পারমাণবিক শক্তিধর দেশের মিত্রতা যদি আগামীতেও অটুট থাকে, তাহলে তা আমেরিকার মাথা ব্যাথার সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়াবে।চীন এবং রাশিয়ার সংঘবদ্ধ পারমানবিক অস্ত্রের সংখ্যা, হাইপারসনিক মিসাইল, দুরপাল্লার ব্যালেস্টিক মিসাইলসহ অন্যান্য প্রযুক্তিগত উত্থান দ্রুত ঘটছে।এগুলো আমেরিকাকে অদূর ভবিষ্যতে বিপদে ফেলতে ব্যপক ভূমিকা রাখবে বলেই ধারণা বাইডেন প্রশাসনের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad