Ad

আমেরিকায় গেলেই কি লাখ লাখ টাকার মালিক হওয়া যায়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
images
Durbin News

স্বচ্ছল জীবনযাপন এবং উন্নত কর্মসংস্থানের কথা ভেবে আমেরিকার নাগরিকত্ব পাওয়া অধিকাংশ মানুষের স্বপ্ন। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়ন করা খুব একটা সহজ কাজ নয়। আমেরিকায় বৈধভাবে যাতায়াতের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নানা ধরণের ভিসা চালু করে রেখেছে । তার মধ্যে ডিবি লটারি ভিসাটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে।বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর এই ভিসাটির মাধ্যমে হাজার হাজার মানুষকে স্থায়ীভাবে আমেরিকার নাগরিকত্ব পেতে দেখা যায়।ডিবি লটারির মাধ্যমে যাতায়তের ব্যাপার কিংবা নাগরিকত্ব পাওয়াটা পূর্বের তুলনায় সহজ হলেও, আমেরিকায় ভালোভাবে থাকার ব্যবস্থাটা নিজেকেই করে নিতে হয়।বাংলাদেশের বেশির ভাগ মানুষের ধারণা ভাগ্যক্রমে কেউ একবার আমেরিকায় যেতে পারলে কাঁড়ি কাঁড়ি ডলারের দেখা মিলবে।কিন্তু সত্যিকারার্থে পরিশ্রম ছাড়া জীবন কোথাও সহজ নয়। কোন উন্নত রাষ্ট্রে গেলেই মানুষ ভালো থাকবে ব্যাপারটা তেমন নয়। কে কতোটুকু ভালো থাকবর তা সম্পূর্ণ নির্ভর করে সে ভালো থাকার জন্য কতোটা পরিশ্রম করছে।কোনো দেশের উচ্চবিত্ত পরিবারের কেউ যদি আমেরিকায় স্থায়িভাবে থাকতে চান, সেক্ষেত্রে তাকেও কোন না কোন কাজ করতে হবে। দেশ থেকে টাকা এনে আমেরিকার মাটিতে শুরুতেই রাজকীয়ভাবে থাকা সম্ভব নয়।এমন অনেক মানুষ আছেন, যারা উচ্চশিক্ষিত হয়েও উন্নত এই রাষ্ট্রে গিয়ে ভালো কিছু করতে পারেন না।আমেরিকায় যারা প্রবাসী হয়ে আসেন, তাঁদের শুরুর জীবন কতটা কষ্টের তা বাংলাদেশেন মানুষ অনুধাবন করতে পারেন না।এখানে জীবনের শুরুর দিকটা থাকা-খাওয়া থেকে শুরু করে সবকিছুতেই কষ্ট। পরিচিত কেউ থাকলে কিছুদিন সাপোর্ট পাওয়া যায় হয়তো, কিন্তু তা না থাকলে পড়তে হয় বিপদে।আমেরিকায় অভিবাসী মানুষের জীবন শুরু হয় ‘অড জব’ অর্থাৎ লো ইনকাম জবের মাধ্যমে। বেঁচে থাকার জন্য একটা ছোটখাটো কাজ করতেই হয় এখানে। জীবিকার জন্য কেউ রেস্তোরাঁ কিংবা কফি শপে ওয়েটার হিসেবে কাজ করে, কেউ হোস্ট হিসেবে গ্রাহকদের স্বাগত জানানো, তাদের বসানো এবং মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করে।এছাড়াও লো ইনকাম জবের মধ্যে আছে রাঁধুনি, চাইল্ডকেয়ার, গৃহকর্মী, কাউন্টার কর্মী, খুচরা দোকানের ক্যাশিয়ার, লাইফগার্ড কর্মী, ডিশওয়াশার, লন্ড্রি এবং ড্রাই-ক্লিনিং শ্রমিক।তবে লো ইনকাম জব করতে চাইলেও প্রয়োজন কারও না কারও রেফারেন্স এবং নিজ অভিজ্ঞতার। পরিচিত কারো রেফারেন্সে ছোটখাটো একটা জব শুরু করা যায় খুব তাড়াতাড়ি।কেউ চাইলে একসঙ্গে দুটি ‘অড জবও’ করতে পারেন। তবে স্টুডেন্টদের ক্ষেত্রে ফুলটাইম স্টাডির সঙ্গে দুটি চাকরি করা সম্ভব নয়।ইমিগ্রান্ট কিংবা প্রবাসীদের মধ্যে যারা তরুণ তাঁরা পড়াশোনা করে ডিগ্রি লাভের পর পেশাদার চাকরির চেষ্টা করতে পারেন। পড়াশোনা চলাকালে যদি গ্রীষ্মের ছুটিতে ইন্টার্নশিপ করেন তাহলে পড়াশোনা শেষে চাকরি পাওয়া সহজ হয়।উদাহরণ হিসেবে কম্পিউটার সায়েন্সে পড়ুয়া কোন বাঙালির কথা বলা যায়। তার যদি আমেরিকার গ্রিনকার্ড থাকে, তাহলে সে ‘মাস্টার্স করার আগেই প্রশিক্ষণ নিয়ে আইটি কনসালটিং করতে পারে।সেমিস্টার শেষে আইটি ট্রেইনিং করে যে কোন কনসালটিং কোম্পানিতে জয়েন করা যায়। কিন্তু একটা পারমানেন্ট চাকরি ছাড়া কারোরই স্বস্তি হয় না। তাই পাশাপাশি সরকারি চাকরির জন্য আবেদন করেন সবাই। ইমিগ্রান্টদের মধ্যে যারা আমেরিকায় গ্র্যাজুয়েশন শেষ করে, তাঁরা চাইলেই কনসালটিং কোম্পানির মাধ্যমে চাকরি খুঁজে নিতে পারেন।আর যারা দেশ থেকেই কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করে, তাঁরা আইটি প্রশিক্ষণ নিয়ে কনসালট্যান্ট হিসেবে কাজ শুরুর চেষ্টা করেন।আমেরিকাতে প্রবাসী হয়ে সপরিবারে আসা ব্যক্তিরা সবচেয়ে বড় সমস্যায় পড়েন। পরিবার-পরিজন থাকলে পড়াশোনা করাটা কষ্টসাধ্য হয়ে যায়। তখন সংসার চালানোই মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। তারা ছোটখাটো ব্যবসা করে কোনমতে উন্নত এই রাষ্ট্রে নিজেকে টিকিয়ে রাখেন।ডিভি লটারি পাওয়া ব্যক্তিদের একটা বড় অংশই ছিল ছাত্র। যারা সেখানে যাওয়ার পরেও পড়াশোনা কন্টিনিউ করে দেশটিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিতে পেরেছে।মূলত ডিভি লটারি পেয়ে আমেরিকাতে আসলেই ভালো থাকা সম্ভব হয় না, সব রকম কষ্ট করে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় সরকারের উচ্চপদে সম্মানজনক পেশায় কাজ করতে হলে প্রচুর অধ্যাবসায়ী হতে হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাঙালি পাড়া বাংলাদেশীদের জন্য তুলনামূলক সুবিধাজনক। এখানে নিজ দেশের মানুষের থেকে নানা ধরণের সুযোগ সুবিধা পাওয়া যায়। ক্যারিয়ার গড়ার সংগ্রামটা এই পাড়ায় থেকে করলে কিছুটা সহজ হয়। প্রতিবছর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ডিভি লটারির আয়োজন করে থাকে। এই লটারিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেন। তবে অংশগ্রহণ করা মাত্রই স্বপ্নের দেশটিতে যাওয়া সম্ভব হবে, ব্যাপারটা এমন নয়। কোটি কোটি মানুষ থেকে ভাগ্যের জোরে যারা ডিবি লটারির মাধ্যমে বিজয়ী হবেন, কেবলমাত্র তারাই আমেরিকা যেতে পারবেন।লটারিতে বিজয়ী ব্যক্তিরা ভিসা নেওয়ার সময় নির্ধারিত একটি ফি জমা দিয়ে থাকেন।ডিভি ভিসার বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীর প্রায় প্রতিটি দেশের মানুষই পূর্বের তুলনায় কিছুটা সহজ উপায়ে আমেরিকার ভিসা পায়।আমেরিকায় ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মেলন দেখা যায়। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে জাতিগত এক মহা সন্মেলনের সৃষ্টি করেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad