Ad

হাসিখুশি মানুষের দেশ ডেনমার্ক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

রূপকথার রাজ্যের মত সাজানো গোছানো একটি সুখী দেশ ডেনমার্ক। একই সাথে এটি ইউরোপের একটি উন্নত এবং ধনী রাষ্ট্র। ডেনমার্ককে বলা হয় হাসিখুশি মানুষের দেশ। কারণ ড্যানিশরা রসিকতা করতে ভীষণ ভালবাসে। রসিকতা তাদের জাতীয় জীবনের অংশ। উন্নত জীবনমানের কারণে এখানকার মানুষ অত্যন্ত সুখী জীবনযাপন করে। এখানে স্বাস্থ্য ও শিক্ষা বাবদ জনগণকে কোন খরচ করতে হয় না। এদেশের মানুষ মোটা অংকের টাকা উপার্জন করে। আর্থিক অবস্থা এতটাই উন্নত যে, ৮৯ ভাগ মানুষই শহরে বাস করে। ডেনমার্ক সুখী শিশুদের দেশ। এখানে সরকারিভাবে শিশুদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। স্কুলগুলোতে সম্পূর্ণ বিনামূল্য লেখাপড়া করতে পারে তারা। ডেনমার্কের শিশুরা প্রতি তিন মাস অন্তর অন্তর সরকারের কাছ থেকে মাসিক ভাতা পেয়ে থাকে। এমনকি প্রবাসীদের সন্তানদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এদেশের পরিবেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে।দেশটির অদ্ভুত নিয়ম হল, বাবা মা তাদের সন্তানদের নাম রাখতে পারে না, নাম ঠিক করে দেয় সরকার। তবে কেউ যদি সন্তানের নাম নিজে রাখতে চান তবে চার্চ এবং সরকারের বিশেষ অনুমোদনের প্রয়ায়জন হয়। সরকার চাইলে এই অনুমতি নাও দিতে পারে। ড্যানিশ রাজতন্ত্র পৃথিবীর প্রাচীনতম রাজতন্ত্র, যার বয়স ১০০০ বছর। বিশ্বের সবচেয়ে পুরানো পতাকার ডিজাইন এখনও এদেশেই টিকে আছে। বিস্ময়কর ব্যাপার হল, ডেনমার্কের জাতীয় পতাকা কেউ চাইলে প্রকাশ্যে পুড়িয়ে ফেলতে পারে, যা আর কোন দেশে সম্ভব নয়। কারণ বাকি সব দেশে এটি দণ্ডনীয় অপরাধ। বিয়ের ব্যাপারে ডেনিশদের একটি অদ্ভুত সংস্কৃতি রয়েছে। এদেশে কেউ যদি ২৫ বছর বয়স পর্যন্ত অবিবাহিত থাকে তাহলে ২৫ তম জন্মদিনে মজা করে বন্ধুরা তার গায়ের উপর চিনি ছিটিয়ে দেয়।আর কেউ যদি ৩০ বছর বয়স পর্যন্ত বিয়ে না করে, তাহলে জন্মদিনে তার গায়ে গোলমরিচের গুঁড়ো ছেটানো হয়। এমন নিয়ম থাকার পেছনে এদেশের সংস্কৃতির প্রভাব রয়েছে।ড্যানিশরা সংসার জীবন খুব একটা পছন্দ করে না। বিশেষ করে নারী স্বাধীনতার স্বীকৃতি থাকায়, এরা সাধারণত ৩০ বছর বয়সের পরে গিয়ে বিয়ে করে। সারা ইউরোপের মধ্যে এদেশেই সবচেয়ে দেরিতে বিয়ে করার রেকর্ড রয়েছে। ২০০৯ সালে ১০০ বছর বয়স্ক এক ডেনিশ ভদ্রলোক বিয়ে করেছিলেন ৯৪ বছরের এক বয়স্ক নারীকে।এদেশে বিয়ের ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, বয়স ভালবাসা ও বিয়ের ক্ষেত্রে কোন বাধা হয়ে দাঁড়াতে পারে না। বয়সের ব্যবধান যাই হোক না কেন, ভালোবেসে ফেললে, তারা বিয়ে করতে পারে।তবে ব্যক্তি স্বাধীনতাকে অধিক প্রাধান্য দেয়ায় দেশটিতে ডিভোর্সের হারও বেশী। ডেনমার্কের সংস্কৃতি খুবই উদার। এখানে লিভ টুগেদার বৈধ। কাওকে ভালো লাগলে বা পছন্দ হয়ে গেলে ডেনিশরা তাকে জড়িয়ে ধরে। এর মাধ্যমে তারা পছন্দের মানুষটির সাথে আলাপ করার ইচ্ছা ব্যক্ত করে। ড্যানিশরা নিয়ম শৃঙ্খলা মেনে চলার ব্যাপারে খুবই সচেতন। রাস্তায় যদি একটি গাড়িও থাকে, তারপরও গ্রিন সিগন্যাল না পেলে চলাচল করে না। কারণ নিয়ম মেনে চলাকে তারা দায়িত্ব মনে করে।শৃঙ্খলাপরায়ণ এই দেশটিতে ১০০ ভাগ মানুষ সাঁতার জানে। কারণ বাচ্চারা তাদের স্কুল থেকেই বাধ্যতামূলকভাবে সাতার শিখে থাকে। এরপর সাঁতারের যে পরীক্ষা হয় তাতে পাশও করতে হয় সবাইকে। পৃথিবীর সবচেয়ে হাসিখুশি দেশের মানুষরা স্বভাবের দিক দিয়ে খুবই স্পষ্টভাষী। তাছাড়া, এরা এক কথার মানুষ। কথায় আর কাজে মিল থাকা ডেনিশদের অন্যতম আকর্ষণ। ডেনমার্ক বাইসাইকেলের দেশ। এখানে রাস্তায় মানুষের থেকে সাইকেলের সংখ্যা বেশী। ডেনিশরা গাড়িতে চড়ার তুলনায় সাইকেল চালাতে ভালবাসে। তারা মনে করে এতে স্বাস্থ্যও ভালো থাকবে আর পরিবেশও দূষণ মুক্ত রাখা যাবে। ডেনমার্কের মানুষের কাছে পরিচ্ছন্নতা মানেই পবিত্রতা। লেকগুলোর জল এতটাই স্বচ্ছ আর পরিষ্কার যে, নির্দ্বিধায় গোসল করা যায়। দূষণমুক্ত এদেশের ৪৫ ভাগ বিদ্যুৎ উৎপাদিত হয় বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে। পৃথিবীর সবচেয়ে বড় উইন্ড টার্বাইনগুলো এদেশেই রয়েছে। ডেনমার্কের একটি বিখ্যাত খাবার ডেনিশ পেস্ট্রি। নাম পেস্ট্রি হলেও, এটি আসলে কেক নয়, বরং বিশেষভাবে পরিবেশন করা পাউরুটি। এতে টোস্ট করা গোল গোল পাউরুটির মাঝখানে বিভিন্ন ফলের জ্যাম ভরে দেয়া হয়। এখানকার ত্রিপলি গার্ডেনকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বাগান হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীতে প্রায় সব ফুলই এখানে পাওয়া যায়।কোপেনহেগেনের অরেসান ব্রিজটি এমন এক জায়াগা, যেখান থেকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরভাবে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এখনাকার ফ্রাডে আইল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপ বলা হয়। প্রবাসীদের জন্য একটি বিশেষ নিয়ম হল, ডেনমার্কে আসতে হলে তাকে যে কোন একটি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। সামাজিক মেলামেশার ক্ষেত্রে উদার হলেও, ধর্মের ক্ষেত্রে সহনশীল নয় ডেনমার্ক। এখানে মুসলমান নারীদের হিজাব পরিধান সম্পূর্ণ নিষিদ্ধ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad