Ad

মার্কিন বিমানের ১০ ফুট দূরত্বে এসেছিল চীনা যুদ্ধবিমান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Bd-pratidin-31-12-22-F-27
Durbin News

এবারে মাঝ আকাশে ঝামেলায় জড়ালো চীন এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। দুই পক্ষের সংঘর্ষ এড়াতে শেষ পর্যন্ত সরে আসতে হয়েছে মার্কিন বিমানকে। বৃহষ্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পেন্টাগন। তবে চীন এই ঘটনার সত্যতা স্বীকার করেনি। তারা প্রশ্নবিদ্ধ করেছে আঞ্ছলিক অখন্ডতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে। চীনের পার্শবর্তী অঞ্ছল তাইওয়ানকে ঘিরে যখন দুই দেশ একের পর এক মহড়া এবং কথার লড়াই চালিয়ে যাচ্ছে, তখনই প্রকাশ্যে এল এমন ঘটনা।ঘটনার সুত্রপাত হয় গেল ২১ ডিসেম্বর। এদিন দক্ষিন চীন সাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় মার্কিন সামরিক বাহিনীকে আক্রমনাত্বক চ্যালেঞ্জ ছুড়ে দেয় চীন।এসময় টহলে থাকা যুক্তরাষ্ট্রের নজরদারি বিমান RC1 35 আকাশে গতিরোধ করে মহড়া দেয় চীনের একটি জে ওয়ান ওয়ান ফাইটার জেট। এটি মার্কিন বিমানের সামনের ২০ ফুট এবং পাখার ১০ ফুট দূরত্বের মধ্য দিয়ে উড়ে গেছে। তখন সংঘাত এড়াতে সরে যেতে হয়েছিলো মার্কিন বিমানটিকে। এই ঘটনাy গত বৃহষ্পতিবার এক বিবৃতির মাধ্যমে হুমকি আখ্যা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।সে বিবৃতিতে দাবি করে তাদের সার্ভেইলেন্স বিমানটি আন্তর্জাতিক আকাশ সীমায় আইন মেনে দক্ষিন চীন সাগরের উপর রুটিন টহল দিচ্ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে নাকচ করে দিয়েছে চীন। তারা পাল্টা বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র চীনের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাচ্ছে।তারা যুক্তরাষ্ট্রকে বানিজ্য এবং আঞ্ছলিক অখন্ডতার বিষয়ে আরো সহনশীল আচরনের পরামর্শ দিয়েছে। একই বিবৃতিতে সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে যথাযথ উদ্যোগ নিতে বলা হয়। তবে চীনা যুদ্ধবিমানের এমন আগ্রাসী আচরন এবারই প্রথম নয়। চলতি বছরে কানাডা এবং অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ তাদের বিরুদ্ধে এমন বিপদজনক আচরনের অভিযোগ করেছে।সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে এক মার্কিন জেনারেল জানিয়েছেন শুধু আকাশপথে নয়, সমুদ্রেও চীন ভিনদেশী জাহাজের সাথে এমন আগ্রাসী আচরন করছে।বিশ্লেষকেরা বলছেন, চীন - যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার কারন দক্ষিন চীন সাগর এবং তাইওয়ান। বেইজিং দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল দক্ষিন চীন সাগরের পুরো মালিকানা তাদের।তবে আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী চীনের এমন দাবির কোন ভিত্তি নেই। যুক্তরাষ্ট্র বহু দিন ধরেই প্রতিপক্ষের মালিকানা দাবি প্রত্যাখ্যান করে আসছে।তবে এত কিছু সত্ত্বেও মাছ ও গ্যাসের ভান্ডার বলে পরিচিত এই জলসীমায় চীন নিজেদের সামরিক এবং অর্থনৈতিক উপস্থিতি বাড়িয়েই চলছে। দুই দেশের বিরোধের আরেক কারন তাইওয়ানকে ঘিরে সম্প্রতি সৃষ্টি হয়েছে উত্তেজনা। দেশটির চারপাশে ক্রমাগত নিজেদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে চীন। গেল সপ্তাহে তাদের ৭১টি যুদ্ধবিমান তাইওয়ানে অনুপ্রবেশ করেছিল। তাইওয়ানে চলতি বছর প্রায় 1712 one thougj চীনা বিমান অনুপ্রবেশ করেছে।আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন দুই দেশের সাম্প্রতিক উত্তেজনায় চীন কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে দেশ দুটি শীঘ্রই কোন ঝামেলায় জড়াতে চাচ্ছেনা।এমনকি বিশ্বাবাসীও নতুন কোন ঝামেলা চায় না। করোনা মহামারী, রাশিয়া- ইউক্রেন সংঘাত সর্বশেষ অর্থনৈতিক মন্দায় ইতিমধ্যেই সকলের অবস্থা খারাপ হয়ে আছে। তবে সময়ই বলে দেবে এই দুই পরাশক্তি কি করবে। তাইওয়ান কিংবা দক্ষিন চীন সাগরের ভবিষ্যত অনেকটাই নির্ভর করছে দুই দেশের ইচ্ছার উপর।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad