Ad

রুশ জাহাজের বাংলাদেশে প্রবেশ নিয়ে মুখোমুখি অবস্থানে রাশিয়া-যুক্তরাষ্ট্র

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
35989_si
Durbin News

মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা একটি জাহাজ গ্রহণে বাংলাদেশকে ক্রমাগত চাপ দিচ্ছে রাশিয়া। দেড় সপ্তাহ ধরে স্পার্টা-3 নামের জাহাজটি গভীর সমুদ্রে অপেক্ষমাণ রয়েছে।মূলত বাংলাদেশকে না জানিয়ে আগে থেকেই নিষেধাজ্ঞায় পড়া একটি জাহাজের নাম এবং রঙ পাল্টে মালামাল পাঠানোয় সৃষ্টি হয়েছে এই সমস্যা। জাহাজটিকে বন্দরে প্রবেশের অনুমতি প্রদানের আহবান জানিয়ে ক্রমাগত চাপ প্রয়োগ করছে মস্কো। তবে অনুমতি দিলে বাংলাদেশেরও মার্কিন নিষেধাজ্ঞায় পড়ার সম্ভবনা রয়েছে। গেল ২৪ শে ডিসেম্বর রাশিয়ার সহযোগিতায় নির্মানাধীন রুপপুর প্রকল্পের মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌছানোর কথা ছিল উরসা মেজর নামে এক রাশিয়ান জাহাজের। এর আগে জাহাজটি কোন ধরনের ঝামেলা ছাড়াই চলতি পথে ভারতের কেরালা রাজ্যের কোচিন বন্দরে সেখানকার কিছু পন্য খালাস করে আসে। এরপর রুপপুরের পন্য বাহী জাহাজটি যথারীতি যাত্রা শুরু করে বাংলাদেশের উদ্দেশ্যে। তবে বিপত্তির শুরুটা হয় দেশে প্রবেশের চারদিন আগে ২০ শে ডিসেম্বর। ঢাকাস্থ মার্কিন দুতাবাস এক কুটনৈতিক বার্তায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়কে জানায় রাশিয়া থেকে আগত জাহাজটির নাম আসলে উরসা মেজর নয়। এটি মুলত মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ান জাহাজ স্পার্টা থ্রি। ভারত এবং বাংলাদেশের যাত্রা করার আগে এর নাম ও রঙ পরিবর্তন করা হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গাড়ি কিংবা প্লেনের মত প্রতিটি জাহাজের একটি নাম্বার থাকে। রাশিয়া জাহাজটির নাম পরিবর্তন করলেও এই নাম্বার পরিবর্তন করেনি। পরবর্তিতে বাংলাদেশের তদন্তে দেখা যায় উরসা মেজরের আন্তর্জাতিক সনদ নম্বর প্রকৃত পক্ষে ‘স্পার্টা থ্রি'-এর নম্বর।তাই মার্কিন আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ জাহাজটিকে বন্দরে ভিড়তে নিষেধ করে দেয়। এরপরই বাংলাদেশের এই অবস্থান গ্রহনযোগ্য নয় বলে চিঠি প্রদান করে রাশিয়ান দুতাবাস। তবে মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে এবারেও রাশিয়ান আহবানে সাড়া দেয়নি বাংলাদেশ। সংশ্লিষ্ট সুত্রের তথ্য মতে মার্কিনিদের পত্রে নিষেধাজ্ঞার হুমকি ছিল।সেদিক থেকে বাংলাদেশের সিদ্ধান্তকে যুক্তিযুক্ত বলেই দাবি করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। ২২ শে ডিসেম্বর আরো একটি পত্র পাঠিয়েছে রাশিয়া। তবে সে পত্রের ভাষা ছিল অনেকটাই আক্রমনাত্বক। সেখানে তারা জাহাজটিকে প্রবেশ করতে দেওয়া না হলে দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে। এই পত্রেও পাত্তা না দিয়ে সর্বশেষ গত বৃহষ্পতিবার রাশিয়ান রাষ্ট্রদুতকে জানিয়ে দেওয়া হয় আইন অনুযায়ী রুপপুর প্রকল্পের পন্য খালাসের দায়িত্ব স্থানীয় এজেন্টের। সেক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়টি সুরাহা করতে হবে রাশিয়াকে। আইন অনুযায়ী বাংলাদেশ কোন পক্ষকে সাহায্য করবে না।দেশের ভুখন্ডে জাহাজটিকে প্রবেশ করতে দেওয়া না হলেও সুযোগ রয়েছে পন্য খালাসের। ছোট জাহাজে করে ওই জাহাজের পন্য নেওয়া যাবে প্রকল্প স্পটে। সর্বশেষ তথ্য অনুযায়ী জাহাজটি বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমানার আশেপাশেই রয়েছে। তবে সমস্যা সমাধানে রাশিয়া কি করবে এখনো জানা যায়নি। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে এক প্রকার শীতল যুদ্ধে জড়িয়ে পড়েছে দুই সুপার পাওয়ার রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। দেশ দুটি চেষ্টা করছে বিশ্বব্যাপী নিজেদের ক্ষমতার জানান দিতে। তার রেশ এসে পড়েছে বাংলাদেশও। উভয়েই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে। এমন অবস্থায় সামনে আসলো রুপপুর পারমানবিক বিদ্যুত প্রকল্পের পন্য নিয়ে রুশ জাহাজের নাম পালটে বাংলাদেশে প্রবেশের চেষ্টা। বিশ্লেষকদের চোখে বাংলাদেশকে ঘিরে দুই দেশের এমন প্রতিযোগিতা কিছুটা আশঙ্কার কারন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad