Ad

বরফ বিক্রি করেই যেভাবে পাচ্ছেন লাখ লাখ টাকা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1568633753316
Durbin News

নরওয়েতে চলছে বরফের রমরমা বাণিজ্য। সেখানে প্রায় ৭০ হাজারেরও বেশি টাকায় ভালো এক টুকরো বরফ বিক্রি হচ্ছে। টোমাস উলডেরু নামের একজন ব্যক্তি এই ব্যবসায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। নরওয়ে আয়তনে বাংলাদেশের থেকে প্রায় তিনগুণ বড়। এখানকার লেকের পানিগুলো অনেক পরিস্কার এবং এমনিতেই ঠাণ্ডা হয়ে থাকে। শীত আসলে লেকের পানি জমে শক্ত বরফের আস্তরণে পরিণত হয়, যার উপর ভারি যানবাহনও চলতে পারে। টোমাস তখন বরফ কাটার জন্য ট্রাক্টর, আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং লোকজন নিয়ে হাজির হন লেকের উপরে। বরফ সাধারণত লেক থেকে চারকোণা ব্লক করে কাটা হয়। কাটার সময় এক মুহূর্ত সময়ও অপচয় করা যায় না। বেশি সময় খরচ হলেই একটি বরফের ব্লক অন্য বরফের সাথে লেগে যেতে পারে।একেকটা ব্লকের ওজন প্রায় এক টন হয়ে থাকে। বরফের ব্লক কাটার পর সেগুলোকে আইস ফার্মে মজুদ করে রাখা হয়। টোমাসের আইস ফার্মে প্রায় ৪০০ থেকে ৫০০ টন বরফ মজুদ রয়েছে।অর্ডার পাওয়া মাত্রই দেশের যে-কোনো স্থানে বরফ সাপ্লাই করেন তিনি। এমনকি বিদেশেও রপ্তানি করে থাকেন। সিনেমার শুটিংয়ের প্রয়োজনে বিদেশে বরফ পাঠিয়েছেন টোমাস।এ ধরনের বরফের ব্লকের গায়ে সুচালো যন্ত্রপাতি দিয়ে খোদাই করে ভাস্কর্য তৈরি করা হয়ে থাকে। এছাড়া এগুলো দিয়ে আইস রেস্তোরাঁ এবং দালান বাড়ির মতো অনেক বড় অবকাঠামো তৈরি করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে বরফের তৈরি হোটেলের দেখা পাওয়া যায়। সেগুলোর মধ্যে রোমানিয়া, কানাডার ডি গ্লেস, সুইডেনের জাক্কাসজারভি এবং ফিনল্যান্ডের লাভাততুমা বেশ জনপ্রিয়। এসব হোটেলের দেওয়াল, বসার আসন এবং রিসিপশন থেকে শুরু করে সবকিছু বরফের তৈরি হয়ে থাকে। হোটেলের ভিতরে ঠাণ্ডা নিয়ন্ত্রণের জন্য থার্মাল ব্লাঙ্কেট ব্যবহার করা হয়। তবে এ ধরনের বরফের হোটেলগুলো দীর্ঘস্থায়ী নয়। গ্রীষ্মকালের সূর্যের তাপে হোটেলগুলোর বরফ গলে পানি হয়ে যায়। তারপর শীত এলেই লক্ষাধিক টাকা খরচ করে আবার দৃষ্টিনন্দন বরফের হোটেল তৈরি করতে হয়। রোমানিয়ার হোটেল অফ আইস ২০০৫ সাল থেকে প্রতি বছর তৈরি হয়ে আসছে। মূলত, দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতা দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের বরফের হোটেল তৈরি করা হয়ে থাকে। বরফ ব্যবসা অবশ্য নতুন কোনো বিষয় নয়। ১৯ শতকে বোস্টনের ব্যবসায়ী ফ্রেডেরিক টিউডর নিউ ইংল্যান্ডের হ্রদ থেকে ভারতীয় উপমহাদেশে বরফ আমদানি করা শুরু করেন।সে সময় ফ্রিজের ব্যবহার এত ব্যাপকভাবে শুরু হয়নি। তাই, তখনকার দিনে খাবার ও পচনশীল দ্রব্য সংরক্ষণের জন্য বরফের খুবই চাহিদা ছিল। কিন্তু এই চাহিদা পূরণ করা সম্ভব ছিল না সে সময়। সুযোগটি তখন লুফে নেন ফ্রেডেরিক টিউডর। তিনি জাহাজে করে উত্তর-পূর্ব আমেরিকার নিউ ইংল্যান্ড থেকে কোলকাতায় বরফ আমদানি শুরু করেন। আমদানি করা বরফ মজুদ করে রাখার জন্য দক্ষিণ মুম্বাইয়ে ১৬ ফুট উঁচু গোলাকার একটি ভবন ছিল টিউডরের। সেখানে প্রায় ১৫০ টন বরফ মজুদ করে রাখা যেতো।বরফের ব্যবসা করে তিনি রীতিমতো ধনকুবেরে পরিণত হয়ে যান। ব্যবসায় চূড়ান্ত সফলতার কারণে, তাকে বরফ রাজা বলে অভিহিত করা হয়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad