Ad

ড্রোন শিল্পে ইরানের বিস্ময়কর উত্থান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

গত কয়েক দশকে ড্রোন শিল্পে ব্যাপক উন্নতি সাধন করেছে ইরান।মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং পশ্চিমা দেশ গুলোর সাথে পাল্লা দিয়ে নিজেদের ড্রোন সক্ষমতা বাড়িয়ে চলছে দেশটি। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজেদের সামরিক সক্ষমতা পূর্বের তুলনায় কয়েক গুন বাড়িয়েছে, যা সত্যিই প্রশংসার যোগ্য।ফলে অনেকটাই দুশ্চিন্তায় পড়েছে বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশ গুলো। কারণ বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যে অনেকটাই ভাটা ফেলতে শুরু করেছে ইরান।এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরী গুটি কয়েক ড্রোন দ্বারা নিজেদের সামরিক কার্য চালাতো তেহরান।আশির দশক থেকে তারা নিজেদের প্রযুক্তিতে ড্রোন তৈরী করা শুরু করে।শুরুতে ইরানি ড্রোন গুলোর ফুয়েল ট্যাংক আকারে অনেকটাই ছোট হতো। যার ফলে তখনকার ড্রোন গুলো বেশি দূর পর্যন্ত উড়তে পারতো না। কিন্তু, বর্তমানে সময়ে এই প্রতিবন্ধকতা পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছে দেশটি।তেহরান এখন দূর পাল্লার শক্তিশালী মানব বিহীন উড়োজাহাজ তৈরী করতে সক্ষম। যেগুলো প্রতিপক্ষের কাছে এক আতঙ্কের নাম হয়ে দাড়িয়েছে।১৯৮৫ সালে ইরান কুদস মহাজের- এক নামের একটি ড্রোন নির্মাণ করে। এর পরের বছর আবাবিল-এক নামের আরো একটি ড্রোন তৈরী করে ইরান।ইরান এয়ারক্রাফট ম্যানুফেকচারিং প্রতিষ্ঠান এই ড্রোনটি তৈরী করেছিল।এরপর স্বল্প সময়ের মাঝে দেশটি নিজেদের বিমান বহরে যুক্ত করে শত শত শক্তিশালী ড্রোন।তৎকালীন ড্রোন গুলোর মধ্যে আবাবিল-এক মডেলটি ছিল বেশ শক্তিশালী। এই শ্রেণীর ড্রোন গুলো বিস্ফোরক নিয়ে উড়তে সক্ষম ছিল।ড্রোনটিকে এমন ভাবে তৈরী করা হয়েছিল, যাতে যে কোনো পরিস্থিতিতে এটি ক্রুজ মিসাইল সিস্টেমের মতো কাজ করতে পারে। এছাড়া সর্বশেষ আবাবিল-থ্রি নামের আরো একটি ভার্সন নিজেদের বিমান বহরে যোগ করে তেহরান।এই মডেলের ড্রোন গুলো তার পূর্বের সংস্করণ থেকে কয়েক গুন বেশি শক্তিশালী। আবাবিল- থ্রি নিজের সাথে গাইডেড বোমা বহন করতে পারে। গাইডেড বোম হচ্ছে রিমোট চালিত বিস্ফোরক। যা দিয়ে দূরের লক্ষ্য বস্তুতে খুব সহজেই আঘাত হানা যায়।তাই বলা চলে, যুদ্ধের মোড় সহজেই ঘুরিয়ে দিতে পারে আবাবিল- থ্রি।ইরানের আরেকটি শক্তিশালী মনুষ্যবিহীন আকাশযান হচ্ছে মহাজের-সিক্স। ড্রোনটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ দুইশো কিলোমিটার গতিতে টানা বারো ঘন্টা ধরে উড়তে সক্ষম।ইরানের কামিকাজি ড্রোন পশ্চিমাদের আরো একটি মাথা ব্যাথার কারণ।আকারে ছোট এবং নিচ দিয়ে উড়ে যাওয়ার কারণে এই সিরিজের মনুষ্যবিহীন আকাশযান গুলো প্রতিপক্ষের রাডারে ধরা পড়ে না।২০১৯ সালে দেশটির চল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কামান- টুয়েলভ নামের আরো একটি ড্রোন উন্মোচন করে ইরান। এটিও বেশ শক্তিশালী।এছাড়াও, তাদের কাছে ছোট, বড়, হালকা, ভারি, দূর পাল্লা, স্বল্প পাল্লা- সকল প্রকারের ড্রোন রয়েছে। যে গুলো দ্বারা দেশটি নানা রকম সামরিক কার্য সম্পন্ন করে থাকে। যেমন নিজ সীমান্তে নজর রাখা, শত্রু দেশ গুলোর উপর গোয়েন্দা তৎপরতা চালানো ইত্যাদি।বর্তমানে বিশ্ব জুড়ে ইরানি ড্রোন গুলোর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকদের মতে, বর্তমানে ড্রোন রপ্তানিতে ইরান শক্তিশালী দেশ গুলোর একটি।পূর্বে মধ্যপ্রাচ্যের দেশ গুলোই মূলত ইরানের কাছ থেকে ড্রোন কিনে থাকতো। কিন্তু বর্তমানে ইরানি ড্রোনের চাহিদা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করেছে।এর ফলে দেশটির অর্থনীতিকে আরো ফুলে ফেঁপে উঠতে সাহায্য করবে তাদের ড্রোন শিল্প।বিশ্লেষকরা মনে করেন, ড্রোন রপ্তানির পাশাপাশি ইরান নিজেদের সামরিক শক্তির প্রভাবও বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে পারছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad