Ad

চীনকে রুখতে একত্রিত হচ্ছে জাপান-যুক্তরাষ্ট্র

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

চীনকে রুখতে এবার একসাথে হাত মিলালো মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান।সম্প্রতি হোয়াইট হাউজ বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট চীনের বিরুদ্ধে হাতে হাত রেখে মোকাবেলা করার প্রতিশ্রুতি বদ্ধ হোন।বেইজিং এর বিরুদ্ধে নেয়া এই সিদ্ধান্তে পশ্চিমা মিত্রদেরও পাশে থাকার আহ্ববান জানান জাপানি প্রধানমন্ত্রী কিশিদা।চলমান চীন-তাইওয়ান উত্তেজনার মাঝে কিশিদা- বাইডেনের এরূপ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছন শি জিং পিং।চীনা প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেন, তার দেশের অভ্যন্তরীন বিষয়ে নাক গলানো কোনো ভাবেই মেনে নিবেন না তিনি।কিছু দিন পূর্বে জাপান সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সময় গণমাধ্যম গুলো জাপান সফরকে ঘিরে নানা ধরনের ইতিবাচক এবং নেতিবাচক সংবাদ প্রকাশ করে। তবে সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউজ সফরকে ঘিরে তৈরী হয়েছে নানা রকমের আলোচনা - সমালোচনা।কারণ জাপান- যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের আলোচনার চেয়ে- তাইওয়ান ইস্যুতে বেশি জোর দেন উভয় রাষ্ট্র প্রধান।বৈঠকে কিশিদা জানান, তাইওয়ানে চীনের সামরিক তৎপরতা এবং আক্রমণাত্মক আচরণ বরাবরের মতোই তার নিকট অশোভন এবং ঘৃণিত।পাশাপাশি তিনি মনে করেন, টোকিও এবং ওয়াশিংটনের জন্য বেইজিং বরাবরই হুমকি সরূপ।চীন সর্বদা আমেরিকা এবং জাপানের জন্য বড় চ্যালেঞ্জিং একটি বিষয়। তাই চীনকে রুখতে ওয়াশিংটনের সহায়তা চান কিশিদা। পাশাপাশি টোকিও এবং ওয়াশিংটনের মধ্যকার কৌশলগত এবং সামরিক সাহায্য সহযোগীতা অব্যাহত রাখার আশাও ব্যক্ত করেন তিনি।সেই সাথে পশ্চিমা মিত্রদের চীনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করেন জাপানিজ রাষ্ট্র প্রধান।বিশ্ব শান্তি বিনষ্ট করতে চীনকে কোনো ভাবেই অনুমোদন দিবেন না বলেও জানান তিনি।দ্বিপাক্ষিক বৈঠকে কিশিদার মতামতকে পূর্ণ সমর্থন জানান প্রেসিডেন্ট জো বাইডেন, এবং সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে সম্মিলিত ভাবে কাজ করার অশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। কিশিদাকে তিনি আশ্বস্ত করেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত এবং অর্থনীতিতে সর্বদা জাপানের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ বাইডেন মনে করেন, বন্ধুত্বের ক্ষেত্রে আমেরিকা সবসময়ই প্রতিশ্রুতি বদ্ধ। অন্যদিকে জাপান এবং মার্কিন রাষ্ট্রপ্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকের কঠোর সমালোচনা করে বেইজিং।চীনের অভ্যন্তরীন ইস্যুতে কোনো রাষ্ট্র নাক গলাতে আসলে দাঁত ভাঙা জবাব দেবে চীন, এমনটাই জানায় শি জিং পিং প্রশাসন।এরূপ কার্যকলাপের দ্বারা দেশ গুলোর মাঝে স্নায়ু যুদ্ধ তৈরী করার মনমানসিকতা ত্যাগ করার আহবানও জানায় বেইজিং।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, জাপানের উচিত তাইওয়ানের পক্ষপাতীত্ব না করা। কারণ এতে চীনের সাথে পরস্পরের শত্রুতা বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, ওয়াশিংটন এবং টোকিও সামরিক শক্তি বৃদ্ধি করার ছুতো খুজছে।দেশ দুইটি আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার নামে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাচ্ছে। যার কারণে আঞ্চলিক শান্তি এবং শৃঙখলা বিনষ্ট হবে।এদিকে হোয়াইট হাউজে দুই রাষ্ট্র প্রধানের বৈঠকে উঠে আসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জবাবদিহিতার আওতাভুক্ত করার লক্ষ্যে যৌথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন বাইডেন এবং কিশিদা।এছাড়া, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়েও বৈঠকটিতে আলোচনা করা হয়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad