Ad

নেপালে ৭২ জন যাত্রী নিয়ে মর্মান্তিকভাবে বিধ্বস্ত হলো বিমান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
5.-12-700x390
Durbin News

রবিবার সকালে নেপালের পোখারার কাসকি জেলায় ঘটে গেছে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং চার জন কেবিন ক্রু সহ, মোট ৭২ জন আরোহী ছিলেন। এদিন দেশটির বেসরকারি বিমান চলাচলকারী সংস্থা, ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান রাজধানী কাঠমান্ডু থেকে উড্ডয়ন করে। সেখান থেকে ১২৯ কিলোমিটার পশ্চিমে, পোখারা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। এটি ছিল দুই ইঞ্জিন বিশিষ্ট এটিআর ৭২ মডেলের একটি বিমান। কিন্তু পথিমধ্যে সকাল ১১ টার দিকে, পোখারার কাসকি অঞ্চলের সেতি নদীর দুর্গম গিরিখাতে, উড়োজাহাজটি বিকট আওয়াজে আছড়ে পড়ে। এই দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করেছে, দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, তারা পাইলটকে পোখরা বিমানবন্দরের পূর্বদিকে অবতরণ করার অনুমতি দিয়েছিল। কিন্তু পরে পাইলট ATC-র কাছে পশ্চিম দিকে অবতরণের অনুমতি চান। পাইলটকে তখন তার কথা অনুযায়ী, পূর্ব দিকের পরিবর্তে পশ্চিমদিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। কিন্তু রানওয়ে স্পর্শ করার ১০ সেকেন্ড আগেই বিমানটি বিধ্বস্ত হয়ে যায়।সাথে সাথে উদ্ধারকর্মীরা চলে আসেন বিধ্বস্ত হওয়া বিমানের কাছে। এমনকি শতাধিক নেপালি সেনাবাহিনীও উদ্ধার কাজে যোগ দেন। এরপরই বিধ্বস্ত হওয়ার কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সেটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। সেই সাথে ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গেছে চারদিক।ধারণা করা হচ্ছে, আরোহী ৭২ জনের কেউই বেঁচে নেই। যাত্রীদের মধ্যে ১৫ জন ছিলেন বিদেশী পর্যটক। তাদের মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয় নাগরিক।এছাড়া, চারজন রাশিয়ান, দুই জন কোরিয়ান এবং অস্ট্রেলিয়ান। আর্জেন্টিনা, ফ্রান্স ও আয়ারল্যান্ডের একজন করে যাত্রী ছিলেন। বাংলাদেশী কোনো নাগরিক বিমানে ছিলেন না বলে নিশ্চিত হওয়া গেছে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনার কারণে, সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। এর আগেও নেপালে কয়েকবার ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। গত বছরের ২৯ শে মে পোখারা বিমানবন্দর থেকে জোমসম যাওয়ার পথে, Twin Otter 9N-ATE মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়েছিল।বিমানটিতে ক্রু সহ মোট ২২ জন আরোহী ছিলেন, তাদের সকলেই এই দুর্ঘটনায় প্রাণ হারান। এর আগে ২০১৮ সালেও, বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়েছিল নেপালে।Bombardier Q400 মডেলের সেই বিমানে মোট যাত্রী ছিল ৭১ জন। তাদের মধ্যে মাত্র ২০জন প্রাণে বাঁচতে পেরেছিলেন। বাকি ৫১ জন সেই দুর্ঘটনায় প্রাণ হারান।সব মিলিয়ে গত ত্রিশ বছরের মধ্যে বিধ্বস্তের ঘটনা ঘটেছে মোট ২৭টি। এসব দুর্ঘটনায় পাইলট ও কেবিন ক্রু সহ, চারশোর বেশি আরোহী প্রাণ হারিয়েছে। অন্যান্য দেশে এত বেশি বিমান দুর্ঘটনা সচরাচর দেখা যায় না। তাই এগুলো নেপালের এভিয়েশন ইতিহাসে কালো অধ্যায় তৈরি করেছে।পার্বত্য অঞ্চল, বৈরি আবহাওয়া এবং অদক্ষ বিমান পরিচালনাই হলো নেপালের এসব বিমান দুর্ঘটনার প্রধান কারণ। উঁচুনিচু পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, দেশটিকে পর্বতারোহীদের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। পৃথিবীর সবচেয়ে উঁচু ১৪টি পাহাড়ের মধ্যে, এভারেস্টসহ আটটিই নেপালে অবস্থিত। কিন্তু এই পাহাড়ি ভূখণ্ডে, বিশেষ করে প্রতিকূল আবহাওয়ার সময় পথ ঠিক রেখে বিমান চালানো কঠিন হয়ে পড়ে।নেপালে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলো ঘটে থাকে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৩৩৮ মিটার ওপরে অবস্থিত কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানও এখানে বিধ্বস্ত হয়েছিল।চারপাশে উঁচু ও দীর্ঘ পর্বতবেষ্টিত বিমানবন্দরটি এমন এক উপত্যকায় অবস্থিত, যেখানে বিমানগুলোর যাতায়াতের জন্য জায়গা খুব কম। অধিকাংশ পাইলটের দাবি, হিমালয়ের উঁচু, খাড়া এবং সরু ল্যান্ডিং স্ট্রিপগুলো নেভিগেট করা প্রায় দুঃসাধ্য।তাছাড়া, নেপালের বিমান শিল্পের নিরাপত্তার মান মোটেও সন্তোষজনক নয়। যার কারণ, ইউরোপীয় ইউনিয়ন তাদের আকাশ-সীমায়, সকল নেপালি এয়ারলাইন্সের বিমান চলাচল নিষিদ্ধ করেছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad