Ad

রাশিয়া ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

আবারো নতুন মোড় নিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। প্রেসিডেন্ট পুতিন তার বিশস্ত সেনাপ্রধান জেনারেল গেরাসিমভের হাতে যুদ্ধের কমান্ড তুলে দিয়েছেন। রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়িয়ে চলছে, ঠিক তখনই হঠাৎ করে এই সিদ্ধান্ত আসলো। এর আগে অক্টোবর মাসে জেনারেল সের্গেই সুরভিকিনকে ইউক্রেন অভিযানের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু মাত্র তিন মাসের মাথায় সেই কমান্ডে রদবদল এনে দিলেন পুতিন। সোলেদার শহর জয়ের সাথেই দায়িত্ব দিলেন রুশ বাহিনীর চিফ অফ স্টাফ- জেনারেল গ্যারাসিমভকে। সুরভিকিন এখন জেনারেল গ্যারাসিমভের ডেপুটির ভূমিকা পালন করবেন। এটাকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সবচেয়ে নাটকীয় পরিবর্তন বলা হচ্ছে।এর আগে যুদ্ধের নেতৃত্ব দেওয়া জেনারেল সুরভিকিনও ছিলেন রাশিয়ার এক জানু কমান্ডার। বিভিন্ন যুদ্ধের অভিজ্ঞতা এবং নির্মম যুদ্ধ কৌশলের জন্য তিনি বেশ পরিচিত।যুদ্ধের প্রথম দিকে রাশিয়ার হামলা অনেকটা বিচ্ছিন্নভাবে করা হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নিতে চাইলেও ব্যর্থ হয় রুশ বাহিনি। এরপর রুশ কমান্ডার সুরভিকিনকে যুদ্ধ পরিচালনার জন্য নিযুক্ত করা হয়।জেনারেল সুরভিকিন একই সাথে দক্ষ ও নির্দয় সেনানায়ক। মধ্যপ্রাচ্যে তিনি সেই নির্মমতার ছাপ রেখে গেছেন। যুদ্ধ জেতার জন্য সুরভিকিন সিভিলিয়ান ক্ষয়ক্ষতির তোয়াক্কা করেননি।জেনারেল আর্মাগেটন উপাধি পাওয়া সুরভিকিন ২০১৭ সালে হিরো অফ রাশিয়া পদকে ভূষিত হন। যদিও পশ্চিমাসহ বাকি বিশ্বের কাছে তিনি কসাই বলে পরিচিত।তিনি ইউক্রেনে সামরিক অভিযানের সর্বাধিনায়ক নিযুক্ত হওয়ার পরই যুদ্ধের গতি কিছুটা বদলে যায়। তিনি প্রচন্ড হামলা শুরু করেন ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর।এতে বিমান বাহিনী ও রাশিয়ান মিসাইলগুলোকেও ব্যাপক ব্যবহার করেন তিনি। এছাড়া পরিস্থিতি বুঝে নিজ সেনাদের খেরসন থেকে সরিয়ে আনেন। তা নাহলে ইউক্রেনীয় সেনাদের ফাঁদে আটকা পড়ার সম্ভাবনা ছিল। তার নেতৃত্বেই সোলেদার শহর জয় পায় রাশিয়া।এতকিছুর পরও পুতিন জেনারেল সুরভিকিনকে কেন সরিয়ে অন্য একজনকে দিলেন, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকের মতে পুতিন সুরভিকিনকে দিয়ে যতটা আশা করেছিলেন, ততটা ফল পাননি।কেউ কেউ বলছেন, সেনানায়ক জেনারেল গ্যারাসিমভকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে পুতিন একটা বার্তা দিতে চাচ্ছেন। আর সেটা হচ্ছে যুদ্ধ আরো সর্বনাশী হতে যাচ্ছে।২০১২ সালে জেনারেল গেরাসিমভ রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফের পদ পান। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পর রাশিয়ায় তিনিই সবচেয়ে বেশি সময় ধরে এই পদে রয়েছেন বলে জানা যায়।শুধু তাই নয়, পুতিনের বিশ্বস্ত এই জেনারেল রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও আছেন। তাই ধারণা করা যায়, নতুন এই নেতৃত্ব যুদ্ধকে আরো ভয়াবহ ও মরণঘাতী করতে পারে।তবে ইউক্রেনীয়রাও নিশ্চয়ই বসে থাকবে না। বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, তা তাদের মনোবল দেখেই বোঝা যায়।এর আগে রুশ বাহিনীর হাত থেকে ইউক্রেনীয়রা নিজেদের রাজধানী কিয়েভকে রক্ষা করে। খারকিভ ও খেরসনসহ বহু অঞ্চল থেকে রুশ বাহিনীকে পিছু হটায়। এদিকে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রেখেছে। এসব ঘটনা থেকে এটা স্পষ্ট যে, সংঘাত নতুন মোড় নিতে যাচ্ছে হয়তো।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad