Ad

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত; স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কি সহ অন্তত ১৬ জন। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ হয় এ দুর্ঘটনা। মর্মান্তিক ওই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দুজন সিনিয়র কর্মকর্তা নিহত হন। তাঁরা হলেন ফার্স্ট ডেপুটি মিনিস্টার ইয়েভহেন ইয়েনিন ও স্টেট সেক্রেটারি ইউরি লুবকোভিচ। কর্তৃপক্ষ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বহন করছিলো হেলিকপ্টারটি। এরপর হঠাৎই ব্রোভারি এলাকায় একটি কিন্ডারগার্টেনের স্কুলের ভবনে আঘাত করে- একটি আবাসিক ভবনের সামনে বিকট শব্দে বিধ্বস্ত হয় সেটি। মুহুর্তেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে। আগুন লেগে যায় পাশের আরেকটি ভবনেও। দুর্ঘটনার সময়কার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে গোটা এলাকা। ভেসে আসছে মানুষের আর্তচিৎকারের আওয়াজ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন। নিহত এই মন্ত্রী ২০২১ সালে প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির অধীনে নিয়োগ পেয়েছিলেন। নিহতদের তালিকায় তিন শিশুও রয়েছে। যারা ওই স্কুলেরই শিক্ষার্থী। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ চালায় ফায়ার সার্ভিস। সরিয়ে নেয়া হয় শিশু ও কর্মীদের। ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে লিখেছেন, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিসেবার কাজে ব্যবহার করা হতো।ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর, কিয়েভের এত শীর্ষপদস্থ কর্মকর্তার মৃত্যুর ঘটনা এটাই প্রথম। যাকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে কিয়েভের জন্য। কর্তৃপক্ষ জানায়, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওই কর্মকর্তারা যাচ্ছিলেন হেলিকপ্টারে। রুশ ক্ষেপণাস্ত্র আর রকেট হামলা এড়াতে খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছিলো হেলিকপ্টারটি। এতেই ঘটে বিপত্তি। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিয়ে চলছে তদন্ত। কিয়েভ প্রশাসনের শঙ্কা, রাশিয়ার পরিকল্পিত নাশকতা হতে পারে এটি। তাই রুশ ফেডারেশনের সম্ভাব্য সন্ত্রাসী তৎপরতা নিয়েও তদন্ত চালাবে কর্তৃপক্ষ।বুধবার সকালের ঘটনাকে রুশ হামলা হিসেবে সন্দেহের পেছনে দুটি কারণকে জোর দিচ্ছে জেলেনস্কি প্রশাসন। প্রথমত, সম্প্রতি ইউক্রেনীয় সেনাদের হামলায় কয়েকশ রুশ সেনা প্রাণ হারিয়েছে। যা নিয়ে ক্ষিপ্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি মিত্র দেশ ইউক্রেনকে নতুন করে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে। যা নিয়ে রুশ দখলকৃত বেশ কিছু অঞ্চলে হামলা জোরদার করেছে ইউক্রেনীয় সেনারা। ফলশ্রুতিতে এর পাল্টা জবাব হিসেবে এমন কাণ্ড ঘটাতে পারে মস্কো। যদিও এ নিয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেনি কিয়েভ। মস্কোর পক্ষ থেকেও কোনো দায় স্বীকার করা হয়নি। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় আবহাওয়া পরিস্থিতিও কিছুটা খারাপ ছিল। অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল পরিবেশ। যার ফলে ভুলক্রমে পাইলট ভবনে আঘাত করে ফেলেন বলে ধারণা করা হচ্ছে।তবে রুশ হামলায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটে থাকলে, এ নিয়ে ফের ভ্লাদিমির পুতিন চাপের মুখে পড়বেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ কিয়েভও চুপচাপ বসে থাকবে না। আর জেলেনস্কি প্রশাসনের সহায়তায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। যা যুদ্ধ পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত করবে বলে শঙ্কা তাদের। আগামী ফেব্রুয়ারি মাসেই বছর গড়াবে রুশ ইউক্রেন যুদ্ধের। তবে সম্প্রতি বেশ কিছু ঘটনায় বদলে গেছে যুদ্ধের গতিপ্রকৃতি। কিছুদিন আগে রাশিয়ার পক্ষ থেকে সমঝোতার কথা জানায় পুতিন প্রশাসন। কিন্তু এর কয়েকদিনের মাথায় রুশ সেনাদের ওপর হামলার ঘটনায় ফের ক্রুদ্ধ হন তিনি। বাড়ান হামলার মাত্রা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad