Ad

ইউক্রেনকে চ্যালেঞ্জার টু ট্যাংক দিচ্ছে ব্রিটেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1673790549_7fa0b6d0-94d4-11ed-9e95-87567127eb81
Durbin News

অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই ট্যাংক এতটাই টেকসই এবং শক্তিশালী যে, সরাসরি আক্রমণেও এটি নিরাপদ থাকতে সক্ষম।চ্যালেঞ্জার টু মডেলের ট্যাংক গুলো অন্যান্য ট্যাংক থেকে বেশ খানিকটা আলাদা। এটি মূলত প্রতিপক্ষের ট্যাংককে আক্রমণ করার উদ্দেশ্যে নকশা করা হয়েছে।দুই দশকেরও বেশি সময় ধরে ব্রিটিশ সৈন্যরা চ্যালেঞ্জার টু ব্যাবহার করে আসছে। ট্যাংকটির ওজন প্রায় চৌষট্টি টনের কাছাকাছি। যেটি কিনা রুশ ট্যাংকের থেকেও ভারি। শক্তিশালী এই সামরিক যানটি পরিচালনার জন্য চার সদস্য বিশিষ্ট একটি দলের প্রয়োজন হয়। দলটি একজন কমান্ডার, একজন গানার, একজন লোডার এবং একজন ড্রাইভার নিয়ে গঠিত হয়।এটির উপরে একশো বিশ মিলিমিটার রাইফেল ট্যাংক গান, সাত দশমিক ৬২ মিলিমিটার জেনারেল পারপাস মেশিন গান- সহ আরো বেশি কিছু অস্ত্র যুক্ত থাকে।লন্ডনের দাবি, চ্যালেঞ্জার টু ট্যাংক দ্বারা রুশ বাহিনীকে অনেকটাই পিছু হটানো সম্ভব।যদিও এটি প্রায় দুই দশক আগের মডেল। তবুও ব্রিটেনের মতে এটিই হবে এখন পর্যন্ত ইউক্রেনের জন্য সবচেয়ে আধুনিক যুদ্ধ যান। সম্প্রতি সামরিক সরঞ্জাম প্রেরণের ক্ষেত্রে সুনাকের সাথে জেলেনস্কির দীর্ঘক্ষণ ফোনালাপও হয়। ফোনালাপের পর যুক্তরাজ্যের গণমাধ্যম গুলোতে ট্যাংক পাঠানোর খবরটি ছড়িয়ে পরে।দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক; জেলেনস্কির ডাকে সাড়া দিয়ে 'চৌদ্দটি চ্যালেঞ্জার টু ট্যাংক' সহ- আরো বেশ কিছু সামরিক সরঞ্জাম প্রদানের ঘোষণাও দেন।তিনি জানান, আগামি কয়েক সপ্তাহের মধ্যেই ত্রিশটি স্বয়ংক্রিয় এএস- নাইনটি বন্দুক সহ চৌদ্দটি চ্যালেঞ্জার টু ট্যাংকের একটি চালান ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হবে। শুধু তাই নয়, ইউক্রেনীয় সেনারা কিভাবে যুদ্ধ সরঞ্জাম গুলো নিয়ন্ত্রণ করবে, সেটিরও ট্রেনিং দিবে ব্রিটিশ সেনারা।সুনাক মনে করেন, কিয়েভকে এই ট্যাংক প্রদান করলে বাকি দেশ গুলোও এতে উৎসাহিত হবে এবং ইউক্রেনের পাশে এসে দাঁড়াবে। ফলে রাশিয়াকে দাত ভাঙা জবাব দিতে পারবে ইউক্রেন।বিশেষজ্ঞরাও মনে করেন, ব্রিটেনের চ্যালেঞ্জার টু ট্যাংক দ্বারা যে কোনো মূহূর্তে যুদ্ধের মোড় ঘুড়িয়ে দেয়া সম্ভব।ইংলিশদের চ্যালেঞ্জার টু দ্বারা ইউক্রেনীয় সেনারা আরো নিখুঁত ভাবে রুশ ঘাটি গুলোতে আক্রমণ চালাতে পারবে।মস্কোর বিরুদ্ধে গিয়ে লন্ডনের এমন সিদ্ধান্তকে মোটেও ভালো চোখে দেখছেন না পুতিন। মস্কোর দাবি, কিয়েভকে অস্ত্র সরবারহের মাধ্যমে লন্ডনের রুশ বিরোধিতা মূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটছে। লন্ডনে অবস্থিত রাশিয়ার দূতাবাস- সুনাক প্রশাসনের এরূপ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়।রুশ এম্বাসেডর বলেন, কিয়েভকে চ্যালেঞ্জার টু ট্যাংক প্রদানের মাধ্যমে, যুদ্ধে নিজেদের আরও জড়িয়ে নিয়েছে লন্ডন। যেটি মোটেও ভালো ব্যাপার নয়।কারণ এতে যুদ্ধের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ফলে যুদ্ধে অনেক মানুষ প্রাণ হারাবে। তবে রুশ পত্রিকা গুলোর প্রতিবেদন অনুযায়ী, এই ট্যাংক দিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না কিয়েভ।এটি দ্বারা তারা সফল ভাবে রুশ ঘাটিতে হামলা চালাতে তো পারবেই না, বরং রুশ আর্টিলারির টার্গেটে পরিণত হতে হবে চ্যালেঞ্জার- টু কে।পুতিন প্রশাসনের দৃঢ় বিশ্বাস, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের দেয়া অস্ত্র দিয়ে কখনোই জয়ী হতে পারবে না কিয়েভ। তবে, এতে যুদ্ধের মেয়াদ আরো দীর্ঘায়িত হবে। যা ইউক্রেনের জন্য বহুমাত্রিক সমস্যার সৃষ্টি করবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad