Ad

সাত মাসের পরিবর্তে মাত্র ৪৫ দিনে মঙ্গলে পৌঁছাবে নাসার মহাকাশযান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
মঙ্গল
Durbin News

সাত মাসের পরিবর্তে মাত্র ৪৫ দিনে মঙ্গলে পৌঁছানো যাবে- এমন একটি পারমানবিক শক্তিসম্পন্ন রকেটের পেছনে বিনিয়োগ করবে নাসা। "বাইমোডাল নিউক্লিয়ার থার্মাল রকেট" নামক এই বিশেষ রকেটটি সৌরজগতে একই সাথে মানুষ ও পণ্য উভয়ই বহন করতে সক্ষম। শুধু তাই নয়, এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমনকালে রকেটটি 'রেডিয়েশন এক্সপোজার" এর মতো ঝুঁকির পরিমাণ কমাতে পারবে। এখানে বাইমোডাল বলতে ডুয়েল মোড নিউক্লিয়ার থার্মাল প্রোপালশন বা এনটিপি এবং, নিউক্লিয়ার ইলেক্ট্রিক প্রোপালশন বা এনইপি বোঝানো হয়েছে। এটি ২০২৩ সালের "নিউক্লিয়ার ইনোভেটিভ এডভান্স কনসেপ্ট" বা এনআইএসি প্রকল্পের অংশবিশেষ। এই অভিনব ধারনাটির প্রবর্তক ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রায়ান গস। তাঁর দাবী, বাইমোডাল ডিজাইন মহাকাশ ভ্রমনে যুগান্তকারী পরিবর্তন আনবে। আগামী দশকগুলোতে মহাকাশ মিশনের ইতিহাসে উল্লেখযোগ্য উন্নতি বিধানের লক্ষ্যে বিশেষ অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে নাসা। বিরাট ঝুঁকিপূর্ণ কিন্তু একই সাথে বিশাল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এমন কিছু প্রকল্পের পেছনে বিনিয়োগ করা হবে বলে জানা গেছে। আমেরিকার লক্ষ্য হলো একই সাথে সরকার ও মহাকাশ শিল্পের সাথে কাজ করে মহাকাশ সংক্রান্ত পারমানবিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া। ভবিষ্যতের নতুন নতুন মিশন ও অবিস্মরণীয় আবিষ্কারের লক্ষ্যে, প্রয়োজন বাস্তবসম্মত পারমাণবিক হার্ডওয়্যার। এবং এই হার্ডওয়্যারের নির্মাণে করা চুক্তিসমূহ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এনটিপি'র পূর্ণরুপ "নিউক্লিয়ার থার্মাল প্রোপালশন। একে "নিউক্লিয়ার থার্মাল রকেট ইঞ্জিন"ও বলা যেতে পারে। এটি এক ধরনের ফিউশন চুল্লি। অত্যধিক তাপ উৎপাদনে এটি ব্যবহার করা হয়। নিউক্লিয়ার থার্মাল ইঞ্জিন এই তাপকে তরল প্রোপেলেন্টে ট্রান্সফার করে। এই প্রোপেলেন্ট একটি নজেলের মাধ্যমে তার কার্যকারিতা দেখায় এবং যেকোনো মহাকাশযানকে চালনা করে। একটি এনটিপি রকেটে ইউরেনিয়াম এবং ডিউটেরিয়াম চুল্লি ব্যবহার করে, চুল্লিতে উপস্থিত তরল হাইড্রোজেনের তাপমাত্রা বাড়ানো হয়। ফলে তরল হাইড্রোজেন প্লাজমাতে পরিণত হয়। পরবর্তীতে রকেটের মধ্যে গতি সঞ্চার করতে একটি রকেট নজেলে প্রবেশ করানো হয় এটি। নিউক্লিয়ার থার্মাল প্রোপালশন নিয়ে কাজ করার চিন্তাটি নতুন নয়। ১৯৫০ থেকে ১৯৮০ সালের মধ্যে আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাকাশ ভ্রমনের কাজে নিউক্লিয়ার প্রোপালশন ব্যবহার করা নিয়ে গবেষণা করেছিল। 2000 সালে নাসা নিউক্লিয়ার ইলেকট্রিক প্রোপালশন বা এনইপি ব্যবহার করে একটি নতুন ধরনের রকেট তৈরীর উদ্যোগ নিয়েছিল। এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনকারী নিউক্লিয়ার চুল্লি ব্যবহার করা হয়। এই বিদ্যুৎ- তড়িৎ চৌম্বক উৎপাদনে সক্ষম এমন এক ইঞ্জিনে ব্যবহার করা হয়েছিল। বাই মোডাল প্রোপালশান পদ্ধতি দুটো মোড, অর্থ্যাৎ এনটিপি এবং এনইপি প্রযুক্তির সমন্বয়ে গঠিত। প্রফেসর গুস কর্তৃক তৈরীকৃত নকশা অনুযায়ী, এই প্রযুক্তি রকেটে প্রয়োগ করা হবে এবং রকেটটি চলবে দ্বিগুন বেগে। ফলে রকেট পৌঁছাবে মাত্র ৪৫ দিনে। গত পাঁচ দশকে নাসাসহ পৃথিবীর নামি দামি মহাকাশ সংস্থা দারুন এবং বিস্ময়কর কিছু কাজ করেছে। তারা চাঁদে পাঠিয়েছে মানুষ l মানচিত্র তৈরী করেছে ভেনাস এবং বৃহস্পতি গ্রহের।এছাড়া নানারকম জরিপের পাশাপাশি ,আমাদের সৌরজগতের বাইরে নানা তাৎপর্যবাহী চিত্র ধারনেও, সক্ষম হয়েছে তারা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad