Ad

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ হতে পারে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

প্রায় এক বছর যাবত চলতে থাকে রাশিয়া- ইউক্রেন সংকট নিরসন, দিনদিন জটিল থেকে জটিলতর হচ্ছে। তবে কার্যকর ও বুদ্ধিদীপ্ত উপায়ে, অবসান হতে পারে বিশ্বকে অস্থিতিশীল করা এই যুদ্ধের।ক্রমেই দুর্বল হওয়া রাশিয়ার সৈন্য সংখ্যা বৃদ্ধি কার্যকর ভূমিকা রাখতে পারে। শীতের সুযোগে নিজেদের ফ্রন্ট লাইনগুলোকে আরও স্থিতিশীল, এবং নতুন করে সেনা সংগ্রহ করতে পারে মস্কো। সেনা বহরে সংখ্যা বৃদ্ধির পর, সর্বশক্তি দিয়ে ইউক্রেনে আক্রমণ চালিয়ে, জয় ছিনিয়ে আনতে পারে রাশিয়া। যদিও এর ফলাফল হবে ভয়ঙ্কর। প্রাণহানি ঘটবে কয়েক লক্ষ নিরীহ নাগরিকের।এদিকে সময় যতো গড়াবে, ইউক্রেনকে দেওয়া ইউরোপের সামরিক সহায়তা ততোই শেষ হতে থাকবে। সেক্ষেত্রে বৈশ্বিক মন্দায়, নতুন করে মিলিয়ন ডলারের সামরিক সাহায্য অব্যাহত রাখবে না মিত্র দেশগুলো। আর এই সুযোগেই রাশিয়ার জয়লাভ এক প্রকার নিশ্চিত হয়ে যাবে।ইউক্রেনকে যুদ্ধে জড়িয়ে রাখার পেছনে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। ক্রমাগত ক্ষয়ক্ষতি এবং পরিণতির কথা চিন্তা করে, আত্মসমর্পণ করতে পারে তারা। সেক্ষেত্রে রাশিয়ার দাবি পূরণ হলে থেমে যাবে চলমান সংকট।কূটনৈতিক তৎপরতা জোরদার করার মাধ্যমেও পরিস্থিতি শান্ত করা সম্ভব। কার্যকর এবং ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সম্ভাব্য দৃশ্যপট পালটে যেতে পারে।বৈশ্বিক শান্তির উদেশ্যে, যুদ্ধ বন্ধ হওয়া অনেকটা কূটনৈতিকদের উপর নির্ভর করছে। এক্ষেত্রে জাতিসংঘের মতো সংগঠন গুলো গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।এদিকে নতুন করে মাস্টারপ্ল্যান নিয়ে মাঠে নেমেছে পুতিন। ইউক্রেনকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে উঠেপড়ে লেগেছেন তিনি। এরই মধ্যে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে, ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় যে পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি সহজে কাটিয়ে উঠতে পারবে না কিয়েভ।এদিকে নতুন করে সৈন্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি, নতুন অস্ত্রের উৎপাদনও বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের পুরো বাণিজ্য খাত বন্ধ করে দেওয়ার সম্ভাব্য সব পথে হাটছে তারা। আর অর্থনৈতিক দুর্বলতার মধ্যে, যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া ছাড়া, বিকল্প পথ থাকবে না ইউক্রেনের হাতে।পুতিনের যুদ্ধবিরতি ঘোষণায়ও শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন সংকট। প্রেসিডেন্ট পুতিন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলেও বন্ধ হতে পারে এ সংঘাত।প্যারিস, বার্লিন এবং রোম ইতোমধ্যেই জানিয়েছে, যুদ্ধ দীর্ঘায়িত হোক, তারা সেটি চায় না। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট শেষ করতে চায় তারা। ফলে যুদ্ধ বিরতির বিষয়টি ইতোমধ্যেই আলোচনায় তুলেছে দেশগুলো। তাই যুদ্ধে সাময়িক বিরতি হতে পারে সম্ভাব্য আরেকটি সমাধানতবে এ পথে হাঁটতে গেলেও, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পূর্ব ইউরোপের বেশিরভাগ দেশের বাধার মুখে পড়তে পারে রাশিয়া। এমন পদক্ষেপের বিরোধিতা করতে পারে তারা। কারন ক্রমাগত যুদ্ধে রাশিয়ার শক্তি কমুক, এমনটাই চায় দেশগুলো। এছাড়াও, সফলভাবে নিজেদের অস্ত্র ব্যাবসা চালিয়ে যাওয়া আরেকটি কারন। সেক্ষেত্রে ইউক্রেনকে যুদ্ধে অটল রাখার মত কাজ করতে পারে তারা।চলমান যুদ্ধ সমাপ্তির আরেকটি সম্ভাব্য দৃশ্যপট হল, ইউক্রেনের 'বিজয়'। যদি রুশ বাহিনীকে ইউক্রেনীয়রা পরাস্ত করতে পারে, তবে যুদ্ধের অবসান ঘটবে। বাস্তবে ইউক্রেনীয় বাহিনীর হাতে রুশদের পরাজয় অনেকটা অসম্ভব কল্পনার মতোই। তবে ঘটনা মোড় নিতে পারে ইউক্রেনের মিত্র শক্তি বেড়ে গেলে।ইউরোপের দেশগুলো আধিপত্য ধরে রাখতে, এবং রাশিয়াকে কোণঠাসা করতে ইউক্রেনের পক্ষ নিচ্ছে। সেক্ষেত্রে মিত্র দেশগুলোর সম্মিলিত আক্রমনে হেরে যেতে পারে রাশিয়া। তাদের পরাজয়ে বন্ধ হতে পারে চলমান সংঘাত।দীর্ঘ এগারো মাস ধরে চলা এই সংঘাতের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। উল্লেখিত সম্ভাব্য সমাধানের পথে হাঁটতে গেলেও, পৃথিবীতে শুরু হতে পারে পারমাণবিক যুদ্ধের ধ্বংসযজ্ঞ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad