Ad

এফ ১৬ যুদ্ধবিমান আকাশ যুদ্ধে কেন এত জনপ্রিয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

আকাশ যুদ্ধে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে F 16 যুদ্ধ বিমান। বিশ্বের অনেক দেশই এই যুদ্ধ বিমানকে নিজেদের পছন্দের তালিকায় রাখে।৭০ এর দশকে তৈরি এই যুদ্ধ বিমান আজ পর্যন্ত দেশে দেশে ব্যবহৃত হয়ে আসছে। আমেরিকার সব থেকে বেশি বিক্রিত যুদ্ধ বিমানের তালিকায় রয়েছে F-16।পাকিস্তান, তুরস্ক, গ্রিস, জাপান,দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সার্ভিসে রয়েছে এই ফাইটার প্লেন। মোটামুটি ভাবে বলতে গেলে, পৃথিবীর অনেক দেশের বিমান বাহিনী F-16 ছাড়া অনেকটাই অচল। আমেরিকা F- 16 তৈরির পরও বহু শক্তিশালী ও উন্নত প্রযুক্তির ফাইটার জেট বানিয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমেরিকার সামরিক বাহিনীতে এটি গুরুত্বপূর্ণ। এই ফাইটার প্লেনের পুরো নাম General Dynamics F-16 Fighting Falcon। এই যুদ্ধ বিমান সিঙ্গেল ইঞ্জিনের তৈরি। এটি যে-কোন শক্তিশালী অস্ত্র বহনে সক্ষম। এমনকি পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে F-16 ফাইটিং ফ্যালকন। বর্তমানে এই ফাইটার প্লেনের নির্মাতা প্রতিষ্ঠানের নাম লকহিড মার্টিন। লকহিড মার্টিন মূলত আমেরিকার সেরা যুদ্ধাস্ত্রগুলো উৎপাদন করে থাকে।যদিও এর মূল নির্মাতা প্রতিষ্ঠান ছিল জেনারেল ডায়নামিক্স। F-16 ড্রোন হিসেবে, অর্থাৎ পাইলট ছাড়াও ব্যবহার করা যায়। দ্রুত গতি সম্পন্ন এই ফাইটার প্লেন শত্রু শিবিরে হঠাৎ আক্রমণ করে তাক লাগিয়ে দিতে পারে।আবার ডগ ফাইট বা আকাশে শত্রুর সাথে লড়াই করতে পারে। যা একে মাল্টিরোল ফাইটার হিসেবে বিখ্যাত করেছে।১৯৭৪ সালে প্রথম যখন এই যুদ্ধবিমান আকাশে উড়ে তখন প্রায় রানওয়েতেই ক্রাশ হয়ে যাচ্ছিল। পরে পাইলটের দক্ষতায় সফলভাবে উড়ে আবার ল্যান্ড করে F- 16।এর পর থেকে যেন অপ্রতিরোধ্য হয়ে,ই দাপটের সাথে উড়ে চলছে ফাইটার প্লেনটি।এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি F- 16 ও এর জাপানি ভার্সন তৈরি করা হয়েছে। এর মাঝে রয়েছে F 16 এর বিভিন্ন ভ্যারিয়েন্ট।বর্তমানে ২৫টির মতো দেশের সামরিক বাহিনীতে ,সার্ভিসে রয়েছে F- 16 ফাইটার ফ্যালকন।পাকিস্তানের হাতে এই বিমান থাকার কারণে প্রায়ই ভারতের ভয়ের কারণ হয়ে দাড়ায় F-16 ফাইটার প্লেন। ২০১৯ সালে ভারতের 'মিগ টুয়েন্টি ওয়ান' যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিলো পাকিস্তানের F-16 ফাইটার। কয়েক মাস আগে পাকিস্তানকে এই যুদ্ধ বিমান আধুনিকায়নের জন্য সাহায্য দিতে যায় যুক্তরাষ্ট্র। তখন ভারত এতে উদ্বিগ্নতা প্রকাশ করে। যা ভারতের এই যুদ্ধ বিমানের প্রতি ভয়ের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। উপসাগরীয় যুদ্ধে খোদ আমেরিকা F- 16 যুদ্ধবিমানের প্রচুর ব্যবহার করে। এছাড়া মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানান প্রান্তে যুদ্ধের সময় F-16 ব্যাপক হারে ব্যবহৃত হয়।F-16 যুদ্ধবিমান থেকেও অনেক ক্ষমতা সম্পন্ন, উন্নত প্রযুক্তির এবং আধুনিক ফাইটার প্লেন রয়েছে। কিন্তু F-16 যুদ্ধবিমানের এমন কিছু সুবিধা রয়েছে, যা একে অন্যসব ফাইটার প্লেন থেকে আলাদা করে।এর মধ্যে প্রধান কারণ হচ্ছে, যুদ্ধবিমানটি দামে যথেষ্ট সস্তা। অথচ যুদ্ধের জন্য সেরা ভূমিকা পালন করে। এছাড়াও আকার ওজনে ছোট ও হালকা এই ফাইটার প্লেন। পাইলট তার সুবিধামত সহজেই চারপাশে দেখতে পারেন। ইচ্ছেমত ছোট বড় অস্ত্র ও বোমা বহনও করতে পারেন। আবার শব্দের থেকে দ্বিগুণ গতিতে উড়িয়ে নিতে পারেন বিমানটি।এমন সব গুণের কারণেই মূলত F-16 এর জনপ্রিয়তা তুঙ্গে। যা এই যুদ্ধবিমানকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad