Ad

কতটা শক্তিশালী আব্রামস ও লেপার্ড ২ ট্যাংক , ইউক্রেন যুদ্ধের মোড় কি ঘুরবে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
m1-abrams-leopard-2-strengt-20230126104254
Durbin News

রাশিয়াকে মোকাবেলার জন্য আমেরিকা ও জার্মানির বিধ্বংসী ট্যাংক পাচ্ছে ইউক্রেন। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এগুলো। যুক্তরাষ্ট্রের এম ওয়ান আব্রামস এবং জার্মানির লেপার্ড- ২, দুটি ট্যাংকই অত্যাধুনিক প্রযুক্তির। তৎকালীন সোভিয়েত আমল থেকে, অত্যন্ত শক্তিশালী সমরাস্ত্র হিসেবে গণ্য করা হয় এসব ট্যাংককে।কার্যক্ষমতার দিক থেকে জার্মানির লেপার্ড এবং আমেরিকার আব্রামস এর খুব বেশি পার্থক্য নেই। যুদ্ধক্ষেত্রে তীব্র আকারে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম উভয় ট্যাংক। তবে তুলনামূলকভাবে লেপার্ড-২ এগিয়ে থাকবে কিছুটা।আধুনিক এই ট্যাংকের বিশেষত্ব হলো, এতে নাইটভিশন ইকুইপমেন্ট এবং একটি লেজার রেঞ্জ ফাইন্ডার রয়েছে, যার সাহায্যে লক্ষ্যবস্তুর দূরত্ব মাপা যায়। অর্থাৎ দূরত্ব পরিমাপ করে নিখুঁতভাবে আঘাত হানতে সাহায্য করে এটি।এছাড়াও, লেজার রেঞ্জ ফাইন্ডার রুক্ষ ভূমির ওপর দিয়ে যাওয়ার সময়, চলমান লক্ষ্যের ওপর ভালোভাবে নজরদারি করতে সাহায্য করে।লেপার্ড টু হল বর্তমানে বিশ্বের প্রথম সারির ট্যাঙ্ক গুলোর মধ্যে একটি। জার্মানির তৈরি এই ট্যাঙ্ক ব্যবহৃত হচ্ছে ঊনিশটির বেশি দেশে। সর্বশেষ আফগানিস্তান, কসোভো এবং সিরিয়ার লড়াইয়ে এর সফলতা দেখেছে বিশ্ববাসী।এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি, এম ওয়ান আব্রামস বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ ট্যাংকগুলোর মধ্যে একটি। জার্মানির লেপার্ড- ২ চালাতে বিশেষ কোনো প্রশিক্ষণ না লাগলেও, এটি চালানোর জন্য প্রয়োজন হয় ব্যাপক প্রশিক্ষনের।সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে এই ট্যাঙ্কে। গায়ের বিশেষ আর্মার আব্রামসকে রক্ষা করে যেকোনো আক্রমণ থেকে। তীব্র আক্রমণের মধ্যেও টিকে থাকবে এই সমরাস্ত্র।শুধুমাত্র লক্ষ্যভেদী গোলা নিক্ষেপ কিংবা আগ্রাসন নয়, ক্রু দের নিরাপত্তার ক্ষেত্রেও এটি অনন্য। এর রয়েছে বিশেষ আর্মার প্লেট।নিজস্ব রাডার ব্যবস্থা থাকায়, প্রায় আট হাজার মিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এটি। এর ক্যাটার পিলার ট্র্যাক, যেকোনো ধরনের পথে চলতে সক্ষম।অত্যাধুনিক এম ওয়ান আব্রামস ট্যাংক, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য ১৯৭৮ সালে তৈরি করা হয়। এরপর মার্কিন সেনাবাহিনীর কাছে এটি ১৯৮০ সালে হস্তান্তর করা হয়।প্রায় এক বছর ধরে চলা যুদ্ধে, ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই সোভিয়েত যুগের ট্যাংক ব্যবহার করে আসছিল। কিন্তু পথিমধ্যে, এমওয়ান আব্রামস ও লেপার্ড-২ এর মতো আধুনিক যুদ্ধট্যাংক পাল্টে দেবে পুরো দৃশ্যপট, এমনটাই মনে করছেন বিশেজ্ঞরা। অত্যাধুনিক এসব ট্যাংক এর কারণে, রাশিয়া চাপে পড়বে বলে মত দিয়েছেন তারা।তবে ইউক্রেনে ট্যাংক দেওয়ার প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া। পশ্চিমা ট্যাংকগুলো অন্যান্য সমরাস্ত্রের সঙ্গে পুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে পুতিন সরকার।যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ট্যাংক সরবরাহের এই ঘটনাকে, নির্লজ্জ উসকানি হিসেবে অভিহিত করেছেন। পাশপাশি রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন বিজয়ী হবে, এই ভ্রান্তির জন্য পশ্চিমারা ভবিষ্যতে পরিতাপ করবে বলে জানান তিনি।প্রথম দিকে রাশিয়ার আগ্রাসী আক্রমণ চললেও, সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গা থেকে পিছু হটেছে পুতিন বাহিনী। সেসব জায়গায় দখল নিয়েছে জেলেনেস্কির সৈন্যরা।এটিকে রাশিয়ার কূটচাল মনে করছেন অনেকে। ইউক্রেনকে সুযোগ বুঝে কাবু করতেই, মাইন্ড গেম খেলছেন পুতিন, এমনটাই ভাবা হচ্ছে।ধারণা করা হচ্ছে তীব্র শীতে নতুন করে আক্রমণে যাবেন পুতিন। ততদিনে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তাও শেষের দিকে থাকবে।আর নতুন করে সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকবে না ইউক্রেনের। তবে পরিস্থিতি কোনদিকে যাবে তা সময়ই বলে দেবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad